চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

তালিকায় নাম থাকলেও পর্দায় ব্রাত্য, অস্কারে শ্রদ্ধা পেলেন না ধর্মেন্দ্র, উত্তাল নেটমহল

নিজস্ব প্রতিনিধি: অস্কার ২০২৬-এর ‘ইন মেমোরিয়াম’ তথা শ্রদ্ধাঞ্জলি বিভাগে বলিউড কিংবদন্তি ধর্মেন্দ্রর নাম থাকলেও মূল মঞ্চে তাঁকে কোনও সম্মান জানানো হল না।
অথচ এই বিভাগে আর যাঁদের নাম ছিল, সবাইকেই সম্মান জানানো হয়েছে। হলিউডের এই ‘দ্বিমুখী নীতি’ নিয়ে নেটমহলে ক্ষোভ উগড়ে দিয়েছেন ভারতবাসী। পাশাপাশি প্রশ্ন তুলেছেন, ভারতীয় বলেই কি বলিউড কিংবদন্তি অস্কারের মতো মর্যাদাপূর্ণ মঞ্চে সম্মান পেলেন না? ১৫ মার্চ লস অ্যাঞ্জেলেসর আইকনিক ডলবি থিয়েটারে অনুষ্ঠিত হয়েছে ৯৮ তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ড তথা অস্কারের অনুষ্ঠান। যা বিশ্বব্যাপী বিনোদন মহলের সবচেয়ে সম্মানিত পুরস্কার অনুষ্ঠান হিসেবে বিবেচিত। ভারতে অনুষ্ঠানের সম্প্রচার হয়েছে সোমবার (১৬ মার্চ) ভোরে। বলিউড অভিনেত্রী হিসেবে প্রিয়াঙ্কা চোপড়া অনুষ্ঠানের উপস্থাপনা করলেও কোনও ভারতীয় চলচ্চিত্র অস্কারে ঠাঁই পেল না। পাশাপাশি অস্কারের ‘ইন মেমোরিয়াম’ শ্রদ্ধাঞ্জলি বিভাগে বলিউড কিংবদন্তি ধর্মেন্দ্রর নাম ছিল।

যিনি ২০২৫ সালের ২৪ নভেম্বরে দীর্ঘ রোগভোগের পর ৮৯ বছর বয়সে মারা গিয়েছেন। প্রতি বছর অস্কারের ‘ইন মেমোরিয়াম’ বিভাগে বিভিন্ন দেশের অভিনেতা, পরিচালক, টেকনিশিয়ান এবং অন্যান্য চলচ্চিত্র পেশাদারদের স্মরণ করা হয়, যাঁরা গত বছর মারা গিয়েছেন। সেখানেই নাম ছিল ধর্মেন্দ্রর। কিন্তু মঞ্চে শ্রদ্ধাঞ্জলি জানানোর সময়ে ধর্মেন্দ্রর নাম বলা হয়নি। যেখানে হলিউডের বেশ কয়েকজন নামিদামি ব্যক্তিত্বদের শ্রদ্ধা জানানো হয়েছে। কিন্তু ভক্তরা ভেবেছিলেন অস্কারের অনুষ্ঠানে প্রবীণ তারকাকে স্বীকৃতি দেওয়া হবে। কারণ এর আগে অস্কার মঞ্চ সম্মানের সঙ্গে স্মরণ করেছিল শিল্প নির্দেশক নীতিন চন্দ্রকান্ত দেশাই, শশী কপূর, শ্রীদেবী, ইরফান খান, ভানু আথাইয়াকে, কিন্তু ধর্মেন্দ্রকে ভুলেই গেল অস্কার মঞ্চ। তাতেই বিতর্ক তুঙ্গে উঠেছে। এ বছর ‘ইন মেমোরিয়াম’ বিভাগে স্বীকৃতিপ্রাপ্তদের মধ্যে ছিলেন আমেরিকান অভিনেতা-চলচ্চিত্র নির্মাতা রবার্ট রেডফোর্ড, অভিনেতা ডায়ান কিটন, অভিনেত্রী ক্যাথেরিন ও’হারা, জার্মান অভিনেতা উডো কিয়ার, পরিচালক রব রেইনার, অভিনেতা রবার্ট ডুভাল, অভিনেতা জিন হ্যাকম্যান এবং অভিনেতা ভ্যাল কিলমার। যাঁরা গতবছর মারা গিয়েছেন। অথচ ভারতীয় চলচ্চিত্র মহলের এক উল্লেখযোগ্য নাম ছিলেন ধর্মেন্দ্র। যিনি প্রায় ৬ দশক বলিউডে রাজত্ব করেছেন। উপহার দিয়েছেন তিনশো’র বেশি চলচ্চিত্র। যার মধ্যে আছে ‘শোলে’, ‘চুপকে চুপকে’, ‘ফুল ঔর পাত্থর’, ‘সীতা ঔর গীতা’ বা ‘রকি ঔর রানি কি প্রেম কাহানি’র মতো ছবি। অথচ অস্কারে নাম নেই তাঁর। তাঁকে শ্রদ্ধা জানানোর প্রয়োজনই মনে করল না হলিউড।

অবশ্য বাফটা পুরস্কার অনুষ্ঠানে ধর্মেন্দ্রকে শ্রদ্ধা জানানো হয়েছিল। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে রয়্যাল ফেস্টিভ্যাল হলে অনুষ্ঠিত ৭৯তম বাফটা ‘ইন মেমোরিয়াম’ অভিনেতাকে সম্মান জানানো হয়েছিল। ধর্মেন্দ্রই ছিলেন একমাত্র ভারতীয় অভিনেতা যিনি BAFTA মন্টেজে অন্তর্ভুক্ত ছিলেন। কারণ ২০২৫ সালে মনোজ কুমার, আসরানি এবং সতীশ শাহের মতো অন্যান্য ভারতীয় শিল্পীরাও মারা গিয়েছেন। তাঁদের সম্মান জানানো হয়নি। ধর্মেন্দ্র তাঁর অভিনয়ের জন্যে বিশ্বব্যাপী সম্মানিত ছিলেন। এদিকে ভারতীয়-আমেরিকান চলচ্চিত্র নির্মাতা গীতা গান্ধবী প্রথম মহিলা হিসেবে অস্কার অনুষ্ঠানে ‘দ্য পারফেক্ট নেইবার’ এবং ‘দ্য ডেভিল ইজ বিজি’-এর জন্য সেরা ডকুমেন্টারি ফিচার এবং সেরা ডকুমেন্টারি শর্ট বিভাগে মনোনয়ন পেয়েছিলেন, যা ভারতীয় বংশোদ্ভূত ডকুমেন্টারি চলচ্চিত্র নির্মাতাদের জন্য একটি উল্লেখযোগ্য মাইলফলক।

Published by:

Share Link:

More Releted News:

‘ভালবাসি বলে প্রিয় অভিনেতার হাতে দেশের দায়িত্ব তুলে দিতে পারি না’, বিজয়কে কটাক্ষ প্রকাশ রাজের

ভাট পরিবারে ফের বিয়ের সানাই, দীর্ঘদিনের প্রেমিকের সঙ্গে বাগদান সারলেন আলিয়ার দিদি

শেয়ার পড়তেই বড় সিদ্ধান্ত! নেটফ্লিক্স বোর্ড ছাড়ছেন রিড হেস্টিংস কেন এই পদক্ষেপ?

‘খারাপ মানুষ নন, শুধু সুপারফিশিয়াল’! হঠাৎ কেন কঙ্গনার মুখে করণ কে নিয়ে এমন মন্তব্য?

দশম শ্রেণীর বোর্ডে ৯২ শতাংশ নম্বর পেলেন ‘কুলফি কুমার বাজেওয়ালা’ খ্যাত মায়রা

র‍্যাম্প থেকে যুদ্ধক্ষেত্র! ‘মিস ইন্ডিয়া’ কাশিশ এখন ভারতীয় সেনার লেফটেন্যান্ট

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ