আদিপুরুষে অভিনয়ের ‘পাপ খণ্ডন’, রামমন্দিরে ৫০ কোটি অনুদান প্রভাসের

এদিন শ্রী রাম জন্মভূমি মন্দির উদ্বোধনে উপস্থিত থাকবেন ইউপি সিএম যোগী আদিত্যনাথ, আরএসএস প্রধান মোহন ভাগবত, ইউপি গভর্নর আনন্দীবেন প্যাটেল এবং মন্দির ট্রাস্টের সভাপতি মহন্ত নৃত্য গোপাল দাস।

Share:

নিজস্ব প্রতিনিধি: বর্তমানে গোটা দেশ মজে আছে অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধন অনুষ্ঠান নিয়ে। আগামী ২২ জানুয়ারী সোমবার ঠিক দুপুর ১২:১০ মিনিট নাগাদ রাম লালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান। ১৬ জানুয়ারি মন্দিরের উদ্বোধন হয়ে গিয়েছে। বলিউড, দক্ষিণী-সহ একাধিক তারকারা সেদিন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। কয়েক যুগের লড়াইয়ের পর অবশেষে রাম জন্মভূমিতেই তৈরি হল রামমন্দির। যাই হোক, গত কয়েকদিন ধরে খবরের শিরোনামে ভেসে বেড়াচ্ছে একটা খবর। দক্ষিণী সুপারস্টার প্রভাস নাকি রামমন্দিরের ভক্তদের খাওয়ার খরচ বাবদ প্রায় ৫০ কোটি টাকা দিয়েছেন। খবরটি দিন কয়েক ধরেই সোশ্যাল মিডিয়ার পাতায় ভেসে বেড়াচ্ছে। গতবছর মাঝামাঝি সময়ে মুক্তি পেয়েছিল হিন্দু ধর্মগ্রন্থ রামায়ণের প্রেক্ষাপটে নির্মিত ‘আদিপুরুষ’। যেখানে প্রধান ভূমিকায় অভিনয় করেন প্রভাস এবং কৃতি স্যানন।

কিন্তু ছবি মুক্তি পাওয়ার পরেই দেশ জুড়ে রীতিমতো তাণ্ডব শুরু হয়। সৌজন্যে ছবির দুর্বল কাহিনী, সংলাপ, রাম-সীতার পরনে অশ্লীল পোশাক, হনুমানের মুখে অশ্লীল সংলাপ প্রমুখ। এই নিয়ে গোটা দেশে রীতিমতো হৈচৈ পড়ে যাওয়ায় ৩ সপ্তাহের মধ্যে ছবিটি তুলে নেওয়া হয়। আর ছবির জন্যে বিতর্কের মুখে পড়েছিলেন সুপারস্টার প্রভাসও। তাই কী পাপ খণ্ডানোর জন্যে ৫০ কোটি টাকা অনুদান দিলেন নায়ক? না বিষয়টি একেবারেই ভুয়ো। এক গুঞ্জন তৈরি করেছিলেন, অন্ধ্র প্রদেশের বিধায়ক চিরলা জাগগিরেড্ডি। যিনি দাবি করেছিলেন যে, রামমন্দিরের উদ্বোধনের দিনে প্রভাস ভক্তদের খাবারের ব্যয়ের দায়িত্ব নিচ্ছেন। যদিও এই বিষয়ে প্রভাস এখনও প্রতিক্রিয়া জানায়নি, কিন্তু তাঁর দল IndiaToday.in কে বলেছে যে এটা ভুয়ো খবর এবং প্রভাস এমন কোন অনুদান দেননি বা অনুষ্ঠানে দেওয়া খাবারের জন্য অর্থ প্রদানের প্রস্তাবও দেননি। ২২ জানুয়ারী দুপুর ১২:১৫ থেকে ১২:৪৫ মিনিটের মধ্যে মন্দিরের মধ্যে রাম লালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠিত হবে।

প্রধানমন্ত্রী মোদী ছাড়াও, এদিন শ্রী রাম জন্মভূমি মন্দির উদ্বোধনে উপস্থিত থাকবেন ইউপি সিএম যোগী আদিত্যনাথ, আরএসএস প্রধান মোহন ভাগবত, ইউপি গভর্নর আনন্দীবেন প্যাটেল এবং মন্দির ট্রাস্টের সভাপতি মহন্ত নৃত্য গোপাল দাস। এদিকে আবার শোনা যাচ্ছে, গতকালই রামমন্দিরে পৌঁছেছিলেন আশির দশকে টেলিভিশনের অন্যতম জনপ্রিয় অনুষ্ঠান ছিল রামানন্দ সাগরের ‘রামায়ণ’-এর রাম, সীতা, লক্ষ্মণ তথা অরুণ গোভিল, দীপিকা চিখলিয়া ও অভিনেতা সুনীল লেহরি। ২২ তারিখ রাম লালার প্রাণপ্রতিষ্ঠা অনুষ্ঠানে আমন্ত্রিত তাঁরা। কিন্তু গোটা অযোধ্যায় লাখ লাখ পুণ্যার্থীর ভিড় থাকায় থাকার জায়গা পাচ্ছেন না পর্দার লক্ষ্মণ তথা সুনীল লহরি। হন্যে হয়ে থাকার খুঁজছেন তিনি। কারণ এখন ভক্তদের ভিড়ে হোটেল সব বুকড। কিন্তু এমতাবস্থায় মন্দির কর্তৃপক্ষ কেন অভিনেতার থাকার ব্যবস্থা করে দেয়নি সেটাই ভাবাচ্ছে সবাইকে।

ঢাকার কারাগারে চিন্ময়কৃষ্ণ প্রভুর খাদ্য ও চিকিৎসা নিয়ে গভীর উদ্বেগ

পাকা কলা ফেলে না দিয়ে বানান সুস্বাদু মুচমুচে বড়া, রইল সহজ রেসিপি

বইপাড়ায় বুক স্টলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড, পুলিশের সঙ্গে বচসা ABVP’র

ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র! পাক নাগরিককে ২৭ বছর ৬ মাসের কারাদণ্ড দিল আমেরিকা

ভারতের বিরুদ্ধে কোন কৌশলে খেলবে কিউয়িরা, টেস্টের আগে পরিকল্পনা জানালেন অধিনায়ক টম ল্যাথাম

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

মাইক্রোসফটের পর বিশ্বজুড়ে ব্যাহত অ্যাপলের পরিষেবা

সাপের সঙ্গে খেলাই কাল হল! মর্মান্তিক মৃত্যু ঝাড়গ্রামের ‘সর্পবন্ধু’ রাহুলের

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

 নৃশংস! ব্যবসায়ীর হাত-পা বেঁধে গায়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ সহকর্মীদের বিরুদ্ধে 

ক্রেতাদের স্বস্তি দিয়ে পরপর তিন দিন সোনার দামে পতন, আজ কলকাতায় দর কত?

মসজিদে লুকিয়েও হল না শেষরক্ষা! কাশ্মীরে সেনার এনকাউন্টারে খতম লস্কর কমান্ডার লতিফ