‘সবার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব’, বিয়ের রেশ কাটতেই চটে লাল রশ্মিকা, আবার কী হল?

অভিনেত্রী ২০১৭ সালে অভিনেতা রক্ষিত শেট্টির সঙ্গে বাগদান সেরেছিলেন, কিন্তু কোনও কারণে তাঁদের সম্পর্ক বেশিদূর এগোয় নি।

Share:

নিজস্ব প্রতিনিধি: দীর্ঘ সম্পর্কের পর গত ২৬ ফেব্রুয়ারি উদয়পুরের বিলাসবহুল রিসর্টে অভিনেতা বিজয় দেবেরকোন্ডাকে বিয়ে করেছেন রশ্মিকা মান্দান্না। তাঁদের বিয়ের ছবি গুলি এখনও সোশ্যাল মিডিয়ার ট্রেন্ডিংয়ে রয়েছে। ভক্তরা তাঁদের দুজনকে ভুরি ভুরি ভালবাসা জানিয়ে ছেন। কিন্তু অভিনেত্রীর বিয়ে নিয়ে চর্চার মধ্যেই তাঁর অতীত প্রেমজীবনের একাধিক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। অভিনেত্রী ২০১৭ সালে অভিনেতা রক্ষিত শেট্টির সঙ্গে বাগদান সেরেছিলেন, কিন্তু কোনও কারণে তাঁদের সম্পর্ক বেশিদূর এগোয় নি। তবে গত ফেব্রুয়ারিতে রশ্মিকার বিয়ের পরেই একটি অডিও ক্লিপ ভাইরাল হয়। যেখানে রশ্মিকা এবং তাঁর মাকে বলতে শোনা যায় যে, রক্ষিতের সঙ্গে বাগদান ভাঙার পর অভিনেত্রী হয়রানির শিকার হয়েছিলেন। এই অডিওটি নতুন করে বিতর্কের সৃষ্টি করেছে। যেটি তাঁদের ব্রেকআপের অডিও বলে জানা গিয়েছে।

এবার যাঁরা এই অডিওগুলি শেয়ার করছেন, তাঁদের বিরুদ্ধে কঠিন আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিলেন অভিনেত্রী। যাঁরা রশ্মিকার অতীতের সম্পর্কে অবগত নন, তাঁদের জানাই, ২০১৬ সালের একটি ছবিতে কাজ করার সময় রশ্মিকা এবং রক্ষিতের প্রথম দেখা হয়েছিল। সেখানেই তাঁরা দুজনে প্রেমে পড়েন এবং ২০১৭ সালে তাঁদের বাগদান হয়। তবে, তাঁদের বাগদান ক্ষণস্থায়ী ছিল। ২০১৮ সালে, তাঁরা আলাদা হওয়ার ঘোষণা দিয়েছিলেন। আর ২০২৬ সালে রশ্মিকার বিয়ের কয়েকদিন পরেই অভিনেত্রীর ব্রেকআপের ওই অডিওগুলি পুনরায় ভাইরাল হচ্ছে। যেখানে অভিনেত্রীর মা রক্ষিতের দ্বারা তাঁর মেয়ের অত্যাচারের বিষয়টি সামনে এনেছিলেন। এখন সেই অডিওটি নিয়ে অনলাইনে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। এবার এই বিষয়টি নিয়ে হুঁশিয়ারি দিলেন রশ্মিকা মান্দান্না। জানালেন, অবিলম্বে কন্টেন্টটি না সরালে তিনি শেয়ারকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন।

বিবৃতিতে লেখা ছিল, ‘এই অবিশ্বাস্য যাত্রায় আমার সঙ্গে থাকার জন্যে সবাইকে ধন্যবাদ। এই বিষয়ে সংশ্লিষ্ট অন্যান্যদের উদ্দেশ্যে আমি বলতে চাই, ৮ বছর আগের একটি অডিওতে আমার নামে কয়েকটি ভুল তথ্য নতুন করে প্রচার করা হচ্ছে। আমার এবং আমার মায়ের কথাগুলিকে প্রসঙ্গের বাইরে নেওয়া হচ্ছে, আমি কখনও উচ্চারণ করিনি এমন শব্দগুলিকে মিথ্যা বর্ণনা দেওয়া হচ্ছে। এই সব অডিওগুলি অনর্থক, যা আমাকে কষ্ট দিয়েছে এবং আঘাত করেছে। আমি অনেক ধৈর্য ধরেছি। আমি মেনে নিয়েছি, জনসাধারণের চোখে থাকা কখনও কখনও অন্যায্য বলে প্রমাণ হয়, তাঁর মধ্যে এটি একটি। কিন্তু যতক্ষণ আমি নিজের প্রতি সত্য থাকি, আমি খুশিতে থাকি। যাইহোক, গত ২৪ ঘন্টায় যা যা ঘটেছে তা সীমা অতিক্রম করে হয়েছে। প্রায় আট বছর আগের একটি পুরনো ব্যক্তিগত কথোপকথন, যা অজান্তেই বা সম্মতি ছাড়াই রেকর্ড করা হয়েছিল। যা আট বছর পরে আবারও ভাইরাল হচ্ছে। মানুষ কতদূর যেতে পারে? এর মাধ্যমে তারা আমার পরিবারকে ব্যথিত করেছে। এটি গোপনীয়তার উপর গুরুতর আক্রমণ। আমি সমস্ত মিডিয়া প্ল্যাটফর্ম, প্রভাবশালী এবং ব্যক্তিদের অনুরোধ করছি যারা এই বিষয়বস্তু বা সম্পর্কিত বিবরণ প্রচার করছেন অবিলম্বে এগুলি সরিয়ে ফেলুন। নয়তো আমি কঠিন ব্যবস্থা নেব।’ এদিকে, গত কয়েকদিন ধরে, অভিনেত্রী তার এবং বিজয়ের বিবাহের উৎসবের ছবি এবং ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করছেন।

ক্যান্সারের কাছে হার মানলেন ‘গজিনি’ অভিনেতা প্রদীপ রাওয়াত

১ অক্টোবর থেকেই সরকারি কর্মীদের বাড়তি ডিএ, নির্দেশিকা জারি করল নবান্ন

ঝরে পড়া চুল ফেলছেন যেখানে-সেখানে? সংসারে হঠাৎ নেমে আসতে পারে বিপদ

৯০ মিনিট জেরার পরে থানা থেকে ছাড়া পেলেন উদয়নিধি স্ট্যালিন

চিয়া, ফ্ল্যাক্স নাকি ইসবগুল, জেনে নিন ওজন কমাতে কোন ফাইবার শরীরের জন্য উপকারী?

‘তীব্র গরম থেকে বাঁচতে কুকুরের মাংস খান’, নাগরিকদের নিদান কিম সরকারের

‘সার্ভের পর আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে টাকা পাবেন ঠিকাদাররা,’ আশ্বাস দিলীপের

বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে জুনিয়র রিসার্চ ফেলো নিয়োগ, জানুন আবেদনের পদ্ধতি

রাত পোহালেই ছয় জেলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, জারি সতর্কতা

ফ্রান্সে দাবানলের পর মাটির তলা থেকে উদ্ধার দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৪০০টিরও বেশি গোলা

‘রাহানে কখনও প্রাপ্য স্বীকৃতি পাননি’, কেকেআরের প্রাক্তন অধিনায়কের পাশে গাভাসকর

সঞ্চয়ের সর্বস্ব দিয়ে পাইকপাড়ায় ফ্ল্যাট কিনেছিলেন, ‘ভিটেছাড়া’র নোটিশ পেল ৩০ পরিবার

প্রীতি জিন্টার সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়ে মুখ খুললেন ব্রেট লি, কী বললেন অজি পেসার?

কাজলের গদি টলমল, জেলা পরিষদের সভাধিপতির বিরুদ্ধে অনাস্থা ১৯ তৃণমূল সদস্যের