‘বুড়ো বয়সে ভীমরতি’, মাহিরা-হুমায়ুনের ‘উদ্ভট’ নাচ দেখে বিরক্ত নেটমহল

আসলে এই ছবিতে পাকিস্তানি গায়ক 'আরিফ লোহারের' বিখ্যাত গান 'আ তেনু মওজ কারওয়ান' নেওয়া হয়েছে। আর গানেই কোমর দোলাতে দেখা গিয়েছে হুমায়ুন এবং মাহিরাকে।

Share:

নিজস্ব প্রতিনিধি: পহেলগাঁও সন্ত্রাসী হামলার পরেই ভারতের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক একেবারে তলানিতে ঠেকেছে। উভয় দেশই যুদ্ধের জন্যে প্রস্তুত। কিন্তু ভারতের ‘অপারেশন সিঁদুর’ হামলা একেবারে ঠ্যাং খোড়া করে দিয়েছে পাকিস্তানের। নির্লজ্জ পাকিস্তান হারে হারে টের পাচ্ছে ভারতের সঙ্গে পাঙ্গা নিয়ে লাভ নেই। এদিকে পহেলগাঁও হামলার পরেই পাকিস্তানি সমস্ত তারকাকে ভারত থেকে নিষিদ্ধ করা হয়েছে। যদিও এদিক-সেদিকে তাঁদের নিয়ে নানারকম ট্রোলিংয়ের স্ক্রিনশট ভাইরাল হয়েই চলেছে। পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী মাহিরা খান।

ভারতীয় ছবি ‘রইস’-এ শাহরুখ খানের সঙ্গে জুটি বেঁধেছিলেন তিনি। তাই ভারতীয় ভক্তদের কাছে পরিচিত নাম মাহিরা খানের। শীঘ্রই তাঁকে অভিনেতা হুমায়ুন সঈদের সঙ্গে ‘লাভ গুরু’ ছবিতে দেখা যাবে। সদ্য প্রকাশিত হয়েছেন এই ছবির মিউজিক অ্যালবাম। তা নিয়েই সোশ্যাল মিডিয়ায় তোলপাড় শুরু হয়েছে। কিন্তু কেন? আসলে এই ছবিতে পাকিস্তানি গায়ক ‘আরিফ লোহারের’ বিখ্যাত গান ‘আ তেনু মওজ কারওয়ান’ নেওয়া হয়েছে। আর গানেই কোমর দোলাতে দেখা গিয়েছে হুমায়ুন এবং মাহিরাকে। আর তাতেই নেটপাড়ায় হাসির রব উঠেছে। তাঁদের নাচ নিয়ে শুরু হয়েছে ব্যাপক ট্রোলিং।

কারণ ভিডিওতে মাহিরা খান যথেষ্ঠ সেক্সি অবতারে ধরা দিয়েছেন।তাঁর নাচের মুভগুলোও অসাধারণ। কিন্তু নেটিজেনদের ধারণা, তিনি জোর করে এমন নাচের চেষ্টা করছেন। তা তাঁকে একেবারেই মানাচ্ছে না। ভিডিওতে একজন নেটিজেন বলেছেন, ‘মাহিরা নাচতে জানেনা। তিনি বুড়ি হয়ে গিয়েছেন। নাচতে গিয়ে হাঁপাচ্ছেন। গায়িকার কন্ঠও তাঁকে মানাচ্ছে না।’ একই সঙ্গে হুমায়ুনকে তাঁর বয়স নিয়ে কটুক্তি করা হয়েছে।বলা হয়েছে, ‘হুমায়ুন কাকার নাচের পর নিশ্চয়ই ফোস্কা পড়েছে।’ আসলে তাঁদের বক্তব্য, ৫৩ বছর বয়সী হিরোর সঙ্গে ৪০ বছর বয়সী মাহিরার কেমিস্ট্রি একেবারেই জমেনি। বৃদ্ধ বয়সে তাঁদের দিয়ে এমন নাচ করানো মনে নিষ্ঠুরতার সমান। এদিকে এই মূহুর্তে মার্কিন যুক্তরাষ্ট্রে ‘লাভ গুরু’ ছবির প্রচার চালাচ্ছেন হুমায়ুন এবং মাহিরা।

ভারতের বিরুদ্ধে কোন কৌশলে খেলবে কিউয়িরা, টেস্টের আগে পরিকল্পনা জানালেন অধিনায়ক টম ল্যাথাম

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

মাইক্রোসফটের পর বিশ্বজুড়ে ব্যাহত অ্যাপলের পরিষেবা

সাপের সঙ্গে খেলাই কাল হল! মর্মান্তিক মৃত্যু ঝাড়গ্রামের ‘সর্পবন্ধু’ রাহুলের

 নৃশংস! ব্যবসায়ীর হাত-পা বেঁধে গায়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ সহকর্মীদের বিরুদ্ধে 

‘ধুরন্ধর’, ‘KGF’-কে টপকে গেল ‘রামায়ণ’, আয়ের নিরিখে পঞ্চম স্থানে রণবীরের সিনেমা

ক্রেতাদের স্বস্তি দিয়ে পরপর তিন দিন সোনার দামে পতন, আজ কলকাতায় দর কত?

জলপাইগুড়ি হাসপাতালে চূড়ান্ত গাফিলতিতে মৃত্যু হল রোগীর

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

মসজিদে লুকিয়েও হল না শেষরক্ষা! কাশ্মীরে সেনার এনকাউন্টারে খতম লস্কর কমান্ডার লতিফ

৫০০ টাকার লটারির টিকিটে ১২ কোটি জিতলেন কৃষক

কালীঘাট মেট্রো স্টেশনের পাশে রেস্তরাঁয় আগুন, কালো ধোঁয়ায় ঢাকল এলাকা