‘পাকিস্তানি হয়ে আমাদের শিল্পে জুড়ে বসেছে’, ফের ওমর সান্ধুকে ঠুকলেন সেলিনা

আজকে 1.6 মিটার মানুষ আমার হয়রানির বিরুদ্ধে দাঁড়িয়েছে। যা আমার চলচ্চিত্রগুলির শক্তি।

Share:

নিজস্ব প্রতিনিধি: বর্তমানে তারকাদের সঙ্গে দেখা করার সুযোগ, তাঁদের সঙ্গে কথা বলার সুযোগ করে দিচ্ছে সোশ্যাল মিডিয়া। মাঝে মধ্যেই টুইটারে এসে ভক্তদের সঙ্গে আলাপচারিতা করেন শাহরুখ খান। এছাড়াও অনেক তারকাই মাঝে মধ্যেই টুইটারে ভক্তদের সঙ্গে প্রশ্ন-উত্তর পর্বে দেখা সাক্ষাৎ করতে আসেন। যাই হোক, সম্প্রতি সোশ্যাল মিডিয়া জুড়ে রয়েছেন অভিনেত্রী সেলিনা জেটলি। নায়িকার বিরুদ্ধে একাধিক প্রশ্নে জেরবার টুইটার। যা নিয়ে রীতিমতো বিরক্ত তিনি। বলিউডের একজন স্বনামধন্য অভিনেত্রী সেলিনা। তাঁর ঝুলিতে নো এন্ট্রি, গোলমাল রিটার্নের মতো একাধিক জনপ্রিয় চলচ্চিত্র রয়েছে।

২০০৩ সালে ‘জানশিলা’ চলচ্চিত্রের মাধ্যমে তিনি অভিনয়ে আত্মপ্রকাশ করেন। তবে কেরিয়ারের মধ্যগগনেই অভিনয়কে বিদায় জানিয়ে বিদেশে সংসার পাতেন সেলিনা। বর্তমানে তাঁর তিন সন্তান। একটু পেছনে ফিরে তাকালে বোঝা যাবে, ২০০৩ সালে আর্কষণীয় চেহারার অধিকারী সেলিনাকেই ছেলের ডেবিউ ছবির নায়িকা হিসেবে নির্বাচন করেছিলেন ফিরোজ খান। সাহসী দৃশ্যে অভিনয়ের জন্য মাঝেমধ্যেই কটাক্ষের শিকার হতে হয়েছিল। গতকাল সেলিনাকে নিয়ে বিস্ফোরক দাবি করেছিলেন স্বঘোষিত চিত্র সমালোচক উমের সান্ধু। যিনি বলেন, সেলিনা বলিউডের একমাত্র অভিনেত্রী, যিনি অভিনেতা-পরিচালক ফিরোজ খান ও ফরদিন দুজনের সঙ্গেই শুয়েছিলেন।

এই অভিযোগ সেলিনার চোখে পড়তেই অভিনেত্রী বলে, ‘মিস্টার সান্ধু, এই টুইটটি পোস্ট করায় আপনি হয়তো পুরুষ হওয়ার দৌড়ে দৈর্ঘ্যে ও পরিধিতে বেড়েছেন, আপনার হয়তো একটু আশাও বেড়েছে যে আপনার যৌন অক্ষমতা সেরে উঠবে। বিশ্বাস করুন সেরে ওঠার আরও উপায় রয়েছে। চাইলে আপনি চিকিৎসকের পরামর্শ নিতে পারেন, দয়া করে সময় নিয়ে নিজের চিকিৎসা করিয়ে নেবেন!’

না এখানেই শেষ নয়, অভিনেত্রী আজও টুইটারে পোস্টের মাধ্যমে জানান, “প্রিয় তথাকথিত চলচ্চিত্র সমালোচক মিঃ সান্ধু আপনাকে প্রথমে আমার ম্যাগাজিনের কভার কলিং বন্ধ করতে হবে! আপনি একজন পাকিস্তানি কিন্তু আমাদের শিল্পের সঙ্গে নকল পরিচয় দিয়ে যুক্ত রয়েছেন। আজকে 1.6 মিটার মানুষ আমার হয়রানির বিরুদ্ধে দাঁড়িয়েছে। যা আমার চলচ্চিত্রগুলির শক্তি।” সৌন্দর্য পৃষ্ঠপোষক অংশগ্রহণের সময় তাঁর কর্মজীবন শুরু। ২০০১ সালে তিনি মিস ইন্ডিয়া মুকুট করেছিলেন এবং মিস ইউনিভার্সে ভারতকে প্রতিনিধিত্ব করেন, যেখানে তিনি চতুর্থ রানার-আপ হিসাবে খেতাব অর্জন করেছিলেন। চলচ্চিত্রের সমালোচককে টুইটারের নিয়ম লঙ্ঘন করার অভিযোগে বিধেছেন সেলিনা জেটলি।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের