‘হাওয়া হাওয়া’ গানের জন্যে আমাকে ৪৫ লক্ষ টাকা দিয়েছেন ‘ধুরন্ধর’ নির্মাতারা’, বড় দাবি পাক গায়কের

ছবিতে ব্যবহারের আগে এই সিনেমার নির্মাতারা গানটির স্বত্ব তাঁর কাছ থেকে ৫০ হাজার ডলার অর্থাৎ ৪৫ লক্ষ টাকা দিয়ে কিনে নিয়ে ছিলেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: আদিত্য ধর পরিচালিত ‘ধুরন্ধর’-ছবিতে ব্যবহার করা হয়েছিল আইকনিক ‘হাওয়া হাওয়া’ গানটি। ছবিটি ব্লকবাস্টার হওয়ার সঙ্গে সঙ্গে গানটিও বেশ জনপ্রিয়তা অর্জন করেছিল। তবে মূল গানটি গেয়েছিলেন প্রবীণ পাকিস্তানি গায়ক হাসান জাহাঙ্গির। সম্প্রতি তিনি দাবি করেছেন, ছবিতে ব্যবহারের আগে এই সিনেমার নির্মাতারা গানটির স্বত্ব তাঁর কাছ থেকে ৫০ হাজার ডলার অর্থাৎ ৪৫ লক্ষ টাকা দিয়ে কিনে নিয়েছিলেন। বিষয়টি সোশ্যাল মিডিয়ার ভাইরাল হওয়া মাত্রই নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। কারণ ‘লম্বা হো’ গানের জন্যে কিংবদন্তি ঊষা উত্থুপের কাছ থেকে অনুমতিও নেওয়া হয়নি। সম্প্রতি, হাসান জাহাঙ্গির একটি ইউটিউব চ্যানেলের সাক্ষাৎকারে তাঁর কেরিয়ার এবং ধুরন্ধর ছবিতে ব্যবহৃত তাঁর বিখ্যাত গান হাওয়া হাওয়া সম্পর্কে কথা বলেছেন। কথোপকথনের সময়, তিনি উল্লেখ করেন যে, তাঁর ‘হাওয়া হাওয়া’ গানটি সম্প্রতি ১০০০ কোটি টাকার একটি ছবিতে ব্যবহার করা হয়েছে। যেখানে স্পষ্টতই তিনি ধুরন্ধরকে ইঙ্গিত করেন।

এরপর, উপস্থাপক তাঁকে জিজ্ঞাসা করেছিলেন যে, গানটি ব্যবহারের জন্য আপনাকে কি কোনও পারিশ্রমিক দেওয়া হয়েছিল? তখন জবাবে হাসান জাহাঙ্গীর বলেছেন, ‘হ্যাঁ, ছবির নির্মাতারা আমাকে ৫০ হাজার ডলার দিয়েছিল, তার পরেই আমি তাঁদের গানটি ব্যবহারের অনুমতি দিয়েছিলাম।’ এরপর উপস্থাপক ধুরন্ধর ছবির নামটি তুলে ধরেন। উত্তরে হাসান জাহাঙ্গির বলেন, ‘আগে কপিরাইট সিস্টেম ছিল না। কিন্তু এখন পুরনো কোনও ছবির গান নতুন ছবিতে ব্যবহার করা হলেই অনুমতি নেওয়ার দরকার হয়। সেক্ষেত্রে টাকা দিয়েই সত্ত্ব কিনে নেন নির্মাতারা। হাওয়া হাওয়া ৪০ বছরের আগের গান। যেটি ১৯৮৬ সালে বলিউডের একটি ছবিতে ব্যবহার করা হয়েছিল। তখন অনুমতি নেওয়ার প্রয়োজন পড়ত না।’ তবে হাওয়া হাওয়া ছাড়াও, ধুরন্ধর-এ আরও বেশ কিছু রেট্রো হিন্দি ট্র্যাক ব্যবহার করা হয়েছিল।

ছবিতে বরসাত কি রাতের ‘না তো কারওয়ান কি তলাশ হ্যায়’, ঊষা উথুপের ‘রাম্বা হো’, ‘ক্যারাভান’-এর ‘পিয়া তু আব তো আজা’-এর মতো একাধিক গান ব্যবহার করা হয়েছিল। আদিত্য ধর পরিচালিত, এই স্পাই অ্যাকশন থ্রিলারের পরবর্তী সিক্যুয়াল ‘ধুরন্ধর ২’ মুক্তি পাচ্ছে আগামী ১৯ মার্চ। ছবিতে করাচির অপরাধমূলক এবং রাজনৈতিক আন্ডারওয়ার্ল্ডে পাকিস্তানে অনুপ্রবেশকারী একজন ভারতীয় গুপ্তচরের গল্প দেখানো হয়েছে। ৫ ডিসেম্বর মুক্তিপ্রাপ্ত এই ছবিটি বিশ্বব্যাপী ১,৩০০ কোটি টাকারও বেশি আয় করেছিল। এবং দেশীয় বক্স অফিসে ১,০০০ কোটি টাকারও বেশি আয় করা প্রথম বলিউড ছবি হয়ে ওঠে। এদিকে ধুরন্ধর 2-এর প্রায় ৩০ কোটির টিকিট এখনও পর্যন্ত বিক্রি হয়ে গিয়েছে।

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

ভিডিও কলে প্রেমিকের মৃত্যুর দৃশ্য দেখে আত্মঘাতী প্রেমিকা! অশোকনগরে চাঞ্চল্য

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!