দুবাই বিমানবন্দরে আটক পাক গায়ক রাহাত ফতেহ আলি খান

তবে এটাও জানা গিয়েছে যে, চলতি বছরের জানুয়ারিতে, ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি (এফআইএ) বিখ্যাত গায়কের বিরুদ্ধে অর্থ পাচার এবং কর ফাঁকির তদন্ত শুরু করেছিল।

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের বিপাকে পাকিস্তানি গায়ক। দুবাই বিমানবন্দর থেকে গ্রেফতার হলেন কিংবদন্তি পাক গায়ক রাহাত ফতেহ আলি খান। যিনি প্রায়শই নানারকম বিতর্কে জড়িয়ে পড়েন। যেমন গতবছরেই শিষ্যাকে মারধর করার অভিযোগে বড়সড় আইনি বিপাকে পড়েছিলেন রাহাত ফতেহ অলি খান। এবার দুবাই বিমানবন্দরে গ্রেফতার হলেন পাক গায়ক রাহাত ফতেহ আলি খান। সোমবার দুবাই পুলিশ সূত্রের বরাত দিয়ে পাকিস্তানের সংবাদমাধ্যমগুলি বিষয়টি জানিয়েছেন। অভিযোগ, তাঁর প্রাক্তন ব্যবস্থাপক সলমান আহমেদকে মানহানির অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে। রাহাতের প্রাক্তন ম্যানেজার তার বিরুদ্ধে দুবাই কর্তৃপক্ষের কাছে অভিযোগ জমা দিয়েছিলেন। সেই ভিত্তিতেই সোমবার দুবাই বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়েছে রাহাত ফতেহ আলি খানকে।

জানা গিয়েছে, রাহাত ফতেহ আলি খানকে থানায় নিয়ে গিয়ে কয়েক ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করছে দুবাই পুলিশ। তথ্য অনুযায়ী, রাহাত ফতেহ আলি খানের প্রাক্তন ম্যানেজার ও বিখ্যাত শোবিজ প্রবর্তক সলমান আহমেদ তার বিরুদ্ধে দুবাইয়ে মামলা করেছিলেন। কিন্তু গায়ককে এখনও আনুষ্ঠানিকভাবে গ্রেফতার করা হয়নি। গানের অনুষ্ঠানের জন্য সোমবার লাহোর থেকে দুবাই পৌঁছন রাহাত। তবে এটাও জানা গিয়েছে যে, চলতি বছরের জানুয়ারিতে, ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি (এফআইএ) বিখ্যাত গায়কের বিরুদ্ধে অর্থ পাচার এবং কর ফাঁকির তদন্ত শুরু করেছিল। এটি প্রকাশের পরে যে গায়ক স্থানীয় এবং আন্তর্জাতিক গানের অনুষ্ঠানের জন্য ১২ টি টিকিট বুক করেছিলেন, যা দাম ৮ বিলিয়ন টাকা। তবে এই অভিযোগগুলিও ঠিক কি না, তা জানা যায়নি। তবে রাহাতের ম্যানেজমেন্ট কোম্পানির লোকজন রাহাতের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেছেন, তারা এ বিষয়ে আরও তথ্য পাওয়ার অপেক্ষা করছেন।

উল্লেখ্য, গত কয়েক মাস আগেই তীব্র বিবাদের পর ব্যবস্থাপক সলমান আহমেদকে বরখাস্ত করেছিলেন রাহাত। এ ছাড়া রাহাত ও আহমেদ দুজনেই একে অপরের বিরুদ্ধে একাধিক মামলা করেছেন। তবে আরও একটি ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, রাহাত ফতেহ আলি খানকে তাঁর গ্রেফতারের বিষয়টি অস্বীকার করেছেন। বরং গ্রেফতারের বিষয়টি উপেক্ষা করে তিনি বলেছেন, “আমি আমার গান রেকর্ড করতে দুবাই এসেছি। এবং সব ঠিক আছে। আমি আপনাকে অনুরোধ করব এই ধরনের খারাপ গুজবে কান দেবেন না।” এরপরেই অনেকের ধারণা, নতুন গানের জন্যে খবরে থাকার চেষ্টা করছেন রাহাত ফতেহ আলি খান। রাহাতের এই ভিডিও নানা প্রশ্নের জন্ম দিচ্ছে। কারণ রাহাত ভিডিও তে তার গ্রেফতারের কথা স্বীকার করেনি। এমনকী তাকে দুবাইয়ে আটক করা হয়েছে কিনা তাও অস্বীকার করেননি তিনি।

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে