‘অভিষেকের সঙ্গে বিচ্ছেদ হলেই প্রস্তাব পাঠাব’, ঐশ্বর্যকে বিয়ে করতে চান পাক-মুফতি আব্দুল কাভি

অভিনেত্রী ঐশ্বর্য রাই বচ্চনকে বিয়ে করতে চান পাকিস্তানের মুফতি (Islamic cleric and controversial personality) আব্দুল কাভি।

Share:

নিজস্ব প্রতিনিধি: অভিনেত্রী ঐশ্বর্য রাই বচ্চনকে বিয়ে করতে চান পাকিস্তানের মুফতি (Islamic cleric and controversial personality) আব্দুল কাভি। শুধু তাই নয়, যদি অভিষেক বচ্চনের সঙ্গে প্রাক্তন ব্রহ্মাণ্ড সুন্দরীর বিচ্ছেদ হয়ে যায়, তাহলে তিনি ঐশ্বর্যকে বিয়ের প্রস্তাব পাঠাবেন বলেও জানিয়েছেন। হ্যাঁ, এমনই একটি ভিডিও এখন নেটপাড়ায় ঘুরছে। তিনি আরও বলেছেন যে, ঐশ্বর্য যদি তাঁকে বিয়ে করতে রাজি হন, তাহলে তিনি তাঁর ধর্মান্তরিত করিয়ে তার নাম আয়েশা রাই রাখবেন। বলিউডের অন্যতম প্রধান সারির নায়িকা ঐশ্বর্য। যদিও এখন অভিনয় থেকে অনেকটাই দূরে তিনি। স্বামী ও সন্তানকে নিয়ে গুছিয়ে সংসার করছেন। খুব বেছে বেছে ছবি করেন। তাঁকে শেষবার ২০২৩ সালের পোন্নিয়িন সেলভান 2 এ দেখা গিয়েছিল এবং তাঁর অভিনয় প্রশংসিতও হয়েছিল। অভিনয়ের বাইরেও বিশ্বের অন্যতম সুন্দরী ঐশ্বর্য। তাঁর সৌন্দর্যে পাগল সকল পুরুষ। তবে মাঝে অভিষেকের সঙ্গে ঐশ্বর্যের বিচ্ছেদের গুঞ্জন উঠেছিল । কিন্তু তিনি কান ফিল্ম ফেস্টিভ্যালে সিঁথি ভর্তি সিঁদুর, বেনারসিতে সেজে এই গুজবের অবসান ঘটান।

এমন আবহেই এবার পাকিস্তানের মুফতি আব্দুল কাভির একটি ভিডিও ভাইরাল হল। ভিডিও তে দেখা যাচ্ছে, সাক্ষাৎকারে, কাভি বলেছেন যে তিনি শুনেছেন যে ঐশ্বর্য এবং অভিষেকের মধ্যে সমস্যা চলছে এবং তারা আলাদা হয়ে যেতে পারেন। তবে তিনি প্রার্থনা করবেন যে, তারা যেন আলাদা না হয়, কিন্তু যদি তারা আলাদা হয়, তাহলে ঐশ্বর্যকে তিনি বিয়ের প্রস্তাব পাঠাবেন। এরপর উপস্থাপক তাকে জিজ্ঞাসা করেন, তিনি কীভাবে একজন অমুসলিমকে বিয়ে করতে পারেন, তখন মুফতি রাখি সাওয়ান্তের ইসলাম গ্রহণ করে ফাতিমা হওয়ার উদাহরণ দেন। এরপরে, উপস্থাপক যখন তাকে জিজ্ঞাসা করেন যে, তবে কি তিনি ঐশ্বর্যকে ধর্মান্তরিত করে বিয়ে করতে চান? তখন কাভি বলেন, “হ্যাঁ! ঐশ্বর্য রাইয়ের আয়েশা রাই রাখব, মজা হভে।” আর এই ভিডিওটি এখন ভাইরাল হতেই সবাই অবাক হয়ে গিয়েছেন। প্রাক্তন মিস ওয়ার্ল্ডকে নিয়ে এমন বক্তব্য রাখার জন্যে নেটিজেনরা তার নিন্দা করেছেন। তবে এই প্রথম নয়, এর আগে মুফতি আব্দুল কাভি রাখি সাওয়ান্তকে বিয়ে করতে চেয়েছিলেন।

 

গত কয়েক বছর ধরে, অভিষেক এবং ঐশ্বর্যের মধ্যে সমস্যা রয়েছে বলে খবর রয়েছে। কিছু প্রতিবেদনে এমনও বলা হয়েছে যে, তারা দুজন বিবাহবিচ্ছেদের দিকে এগিয়ে যাচ্ছেন। তবে, একাধিকবার একসঙ্গে দেখা যাওয়ার মাধ্যমে এই দম্পতি এই খবরকে মিথ্যা প্রমাণ করেছেন। কয়েক মাস আগে অভিষেক যখন সেরা অভিনেতা হিসেবে ফিল্মফেয়ার পুরস্কার জিতেছিলেন, তখনও তিনি ঐশ্বর্য এবং তার মেয়ে আরাধ্যাকে ধন্যবাদ জানিয়ে ছিলেন। অভিনেতা বলেছিলেন, “ঐশ্বর্য এবং আরাধ্যিকে ধন্যবাদ, আমাকে আমার স্বপ্ন পূরণ করতে দেওয়ার জন্য। আমি আশা করি এই পুরস্কার জিতে তারা বুঝতে পারবে যে তাদের ত্যাগই আজ আমি এখানে দাঁড়িয়ে আছি।”

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক