ভেঙেছে বিয়ে, এবার ইনস্টাগ্রাম থেকে স্মৃতিকে ‘প্রপোজ’ করার ভাইরাল ভিডিও মুছলেন পলাশ

শেষ মুহূর্তে এসে বিয়ে ভেঙে দিয়েছেন ভারতীয় ক্রিকেটার স্মৃতি মান্ধানা। ৭ ডিসেম্বর তিনি জানিয়ে দিয়েছেন যে, পলাশের সঙ্গে তিনি আর সম্পর্ক এগিয়ে নিয়ে যাচ্ছেন না। এখানেই সব শেষ।

Share:

নিজস্ব প্রতিনিধি: শেষ মুহূর্তে এসে বিয়ে ভেঙে দিয়েছেন ভারতীয় ক্রিকেটার স্মৃতি মান্ধানা। ৭ ডিসেম্বর তিনি জানিয়ে দিয়েছেন, পলাশের সঙ্গে তিনি আর সম্পর্ক এগিয়ে নিয়ে যাচ্ছেন না। এখানেই সব শেষ। এবার ইনস্টাগ্রাম থেকে স্মৃতিকে ‘প্রপোজ’ করার ভাইরাল ভিডিও মুছলেন পলাশ। আসলে অতীতকে আর সামনে আনতে চাইছেন না গায়ক। তাই এই পদক্ষেপ পলাশের। গত ২৩ নভেম্বর ভারতীয় ক্রিকেট দলের সহ-অধিনায়ক স্মৃতি মান্ধানার সঙ্গে গায়ক সুরকার পলাশ মুচ্ছলের বিয়ের কথা ছিল। সেইমতো শুরু হয়েছিল বিয়ের তোড়জোড়ও। কিন্তু মাঝপথেই ছন্দপতন, বিয়ের দিনেই অসুস্থ হয়ে পড়েন স্মৃতির বাবা। তাঁকে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করতে হয়। তখন বিয়ে অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেন স্মৃতি।

এরপরেই পলাশের একাধিক বিতর্কিত স্ক্রিনশট ভাইরাল হয়। যেখানে একাধিক নারীর সঙ্গে ফ্লার্টিং করতে দেখা যায় গায়ককে। কিন্তু এই বিষয়ে এতদিন চুপই ছিলেন স্মৃতি এবং পলাশ। আবার শোনা গিয়েছিল, ৭ ডিসেম্বর তাঁরা বিয়ে করবেন। কিন্তু সব জল্পনায় অবসান ঘটিয়ে গতকাল বিয়ে ভাঙার ঘোষণা করেন স্মৃতি। আপাতত দেশের জন্যেই নিজের লড়াই চালিয়ে যাবেন সেটাও জানিয়েছেন তিনি। পলাশও একই স্ট্যাটাস দিয়েছেন। আর তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকারও করেছেন। এই বিয়ে ভাঙার বিষয়টি নিয়ে কোনও অপপ্রচার হলে আইনি পথে হাঁটবেন তিনি, সেটাও জানিয়ে দিয়েছেন।

তবে তিনি তখনও পর্যন্ত স্মৃতির সঙ্গে তাঁর বাগদানের রোমান্টিক ভিডিওটি তাঁর ইনস্টাগ্রামে রেখে দিয়েছিলেন। অবশেষে সেটাও মুছে ফেললেন। সোমবার পলাশ তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে স্মৃতির সঙ্গে থাকা সমস্ত ভিডিও মুছে ফেলেছেন। সুতরাং দেখা যাচ্ছে না, তাঁর স্মৃতিকে ভালবাসা জানানোর প্রস্তাবের ক্লিপটিও। পাশাপাশি ভারতের বিশ্বকাপ জয়ের সেলিব্রেশনও তিনি মুছে ফেলেছেন। পলাশ নভি মুম্বইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে স্মৃতিকে প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু এখন রঙ উবে গিয়েছে। রবিবার স্মৃতি ঘোষণা করেছিলেন যে, তাঁর বিবাহ আনুষ্ঠানিকভাবে বাতিল করা হয়েছে, পাশাপাশি তিনি উভয় পরিবারের কঠিন মুহূর্তটিকে সম্মান জানানোর জন্য তিনি সকলকে অনুরোধ করেন।

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

ভিডিও কলে প্রেমিকের মৃত্যুর দৃশ্য দেখে আত্মঘাতী প্রেমিকা! অশোকনগরে চাঞ্চল্য

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৩

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!

ফের ভারতে ফিরছে Paytm! প্রাথমিক অনুমোদন দিল RBI

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের

বাঙালির ঐতিহ্যবাহী স্বাদ! চিংড়ির পুর ভরা মোচা দিয়ে বানান মনোহরা 

‘পুষ্পা’ ওরফে জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের