বলিউডে পামেলার অবদান ভোলার নয়! যশ-পত্নীর শেষকৃত্যে ছুটে গেলেন শাহরুখ থেকে হৃতিক

বলিউডে তাঁর অবদান ভোলার নয়। একাধারে লেখক, চিত্রনাট্যকর, গায়িকা সব দায়িত্ব সামলেছেন তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: যশ চোপড়া পত্নী পামেলার মৃত্যুতে শোকসন্তপ্ত গোটা বলিউড। নিউমোনিয়া নিয়ে ভর্তি হয়ে ছিলেন হাসপাতালে। দীর্ঘ ১৫ দিন লড়াইয়ের পর অবশেষে মৃত্যুর কাছে হার মানলেন পামেলা। বলিউডে তাঁর অবদান ভোলার নয়। একাধারে লেখক, চিত্রনাট্যকর, গায়িকা সব দায়িত্ব সামলেছেন তিনি। স্বামীর কাঁধে কাঁধ মিলিয়ে সবকিছুতে সহযোগিতা করেছেন। যশ চোপড়ার মোটামুটি সবকটি ছবিতেই নারীরা পেয়েছেন প্রধান অধিকার। নারীদের সবসময় ভিন্ন লুকে দর্শকের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন কিংবদন্তী নির্মাতা যশ চোপড়া। তাঁর এই ভাবনার পেছনে কিন্তু একজনেরই হাত, তিনি হলেন তাঁর পত্নী অর্থাৎ আদিত্য উদয় চোপড়ার মা পামেলা। বৃহস্পতিবার ভোরে ৭৪ বছর বয়সে মারা যান তিনি। এবং সকাল ১১ টা নাগাদ তাঁর দাহ করা হয়। নিউমোনিয়ার কারণে মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে টানা ১৫ দিন আইসিইউতে ভর্তি ছিলেন তিনি। পামেলা চোপড়া তাঁর দুই ছেলে, চলচ্চিত্র নির্মাতা আদিত্য চোপড়া এবং অভিনেতা উদয় চোপড়া, বউমা রানি মুখার্জি, নাতনিকে রেখে গিয়েছেন।

কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা যশ চোপড়াকে ১৯৭০ সালে বিয়ে করেন তিনি। যশ চোপড়া ২০১২ সালে মারা যান। অনাথ হয়ে গেলেন আদিত্য-উদয়। ‘দিল তো পাগল হ্যায়’ ছবিতে ছেলে এবং স্বামী সহ অন্যদের সঙ্গে পামেলা একজন চিত্রনাট্যকার হিসেবে কৃতিত্ব লাভ করেন। তিনি পরিবারের প্রযোজনা ব্যানার যশ রাজ ফিল্মস-এ পোশাক ডিজাইনার, প্রযোজক এবং সহযোগী প্রযোজক হিসেবেও কাজ করেছেন। কাভি কাভি, নুরি, কালা পাথর, সিলসিলা, চাঁদনি, দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে এবং মুজসে দোস্তি করোগে সহ বেশ কয়েকটি হিট চলচ্চিত্রের জন্য বেশ কয়েকটি আইকনিক গান গেয়েছেন। তাঁর শেষ কৃত্যে ছুটে এসেছিলেন হৃতিক রোশন, ছেলেকে নিয়ে হাজির হয়েছেন শাহরুখ খান, সলমন খান, ভিকি কৌশল, ক্যাটরিনা কাইফ, রাকেশ রোশন, সোনু নিগম। কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা যশ চোপড়ার স্ত্রী ভারতীয় প্লেব্যাক হিসেবেও জনপ্রিয়তা লাভ করেছিলেন। ইন্ডাস্ট্রিতে সবাই তাঁকে পাম আন্টি বলে ডাকতেন। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বলিউডের একাধিক তারকা। 

অভিনেত্রী অনুষ্কা শর্মা পামেলার একটি ছবি পোস্ট করে লিখেছেন, “আরআইপি পাম আন্টি।”

অজয় দেবগন লিখেছেন, ‘আমার চিন্তা ও প্রার্থনা আদি, রানী, উদয় এবং চোপড়া পরিবারের সকল সদস্যদের দুঃখের সময়ে তাঁদের সঙ্গে রয়েছে।”

জাভেদ আখতার লিখেছেন, পাম জি মারা গেছেন। তিনি একজন মহান মহিলা ছিলেন। বুদ্ধিমান, শিক্ষিত, উষ্ণ এবং বিদগ্ধ। আমার মত যারা যশজির সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছেন তাঁরা জানেন তাঁর স্ক্রিপ্ট এবং সঙ্গীতে অবদান সম্পর্কে। তিনি একজন ব্যতিক্রমী ব্যক্তি ছিলেন।  

প্রয়াত যশ চোপড়া ঘরণীর একটি সাদাকালো ছবি শেয়ার করে অনুপম খের লেখেন, ‘আস্তে আস্তে বন্ধুরা এক এক করে চলে যাচ্ছে!! বিদায় প্যাম চোপড়া!! যশজি আর আপনি আমার মুম্বই জীবনের অত্যন্ত জরুরি এবং অবিচ্ছেদ্য অংশ! আপনার হাসিটা আমার জীবনের অন্যতম সেরা উপহার বলেই আমি মনে করি। আমি সৌভাগ্যবান যে আপনার সঙ্গে অনেক সময় কাটানোর সুযোগ হয়েছে। ওম শান্তি’।

এছাড়া খবর, পামেলা চোপড়ার প্রয়াণের খবর পাওয়া মাত্রই প্রিমিয়ার বাতিলের সিদ্ধান্ত নিয়েছেন সলমন খান। তারকার অন্যতম সফল ও জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজ়ি ‘টাইগার’-এর প্রযোজক ওয়াইআরএফ। চলতি বছরেই মুক্তি পেতে চলেছে ওই ফ্র্যাঞ্চাইজ়ির় তৃতীয় ছবি ‘টাইগার ৩’।

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে