Loading live market data...
Loading active stocks...
Connecting...

সচিবজি প্রেমে পড়েছেন? সব উত্তর দেবে ‘পঞ্চায়েত ৪’, কবে আসছে?

শোয়ের তিনটি সিজনই সুপারহিট হয়েছে, মন জয় করেছেন শোয়ের প্রতিটি কলাকুশলী। বিশেষ করে, অভিষেক ত্রিপাঠীর ভূমিকায় থাকা জিতেন্দ্র।

Share:

নিজস্ব প্রতিনিধি: ওয়েবফিল্ম প্রেমীদের জন্যে বিরাট খবর! কোমরে গামছা টাইট করে বেঁধে বসে পড়ুন। নয়তো নিমেষেই ঝটকা লাগতে পারে। কারণ সে আসছে! ফুলেরা গ্রামে আবারও হৈচৈ ফেলতে আছেন সচিব জি, অভিষেক ত্রিপাঠী। কারণ আসছে, ‘পঞ্চায়েত ৪’। এখনও পর্যন্ত শোয়ের তিনটি সিজনই সুপারহিট হয়েছে, মন জয় করেছেন শোয়ের প্রতিটি কলাকুশলী। বিশেষ করে, অভিষেক ত্রিপাঠীর ভূমিকায় থাকা জিতেন্দ্র। তাই পঞ্চায়েত সিরিজের চতুর্থ সিজন ঘোষণা হতেই ভক্তদের মধ্যে আনন্দের ঢেউ উঠেছে। তবে শুধু ‘পঞ্চায়েত 4’-এর ঘোষণাই করেননি, সিজনের মুক্তির তারিখও প্রকাশ্যে এনেছেন নির্মাতারা। পাশাপাশি জানিয়ে রাখি, ২০২৫ এই পঞ্চায়েত সিরিজের পাঁচ বছর পূর্ণ হচ্ছে।

আগামী ২ জুলাই মুক্তি পেতে চলেছে পঞ্চায়েত ৪। যা আমাজন প্রাইমে রিলিজ করবে। আসন্ন সিরিজের প্রথম পোস্টারে প্রধান নীনা গুপ্তার ছবি রয়েছে। পাশাপাশি লেখা রয়েছে, ‘সচিব জি, আমি কি পঞ্চায়েতের ৫ বছরের পার্টি পাব?’ দ্বিতীয় পোস্টারে জিতেন্দ্রর ছবিতে লেখা রয়েছে, ‘MBA করার আগে পঞ্চায়েতের ৫ বছর।’ রঘুবীর যাদব এবং ফয়জাল মালিকের সঙ্গে ছবিতে লেখা রয়েছে, পঞ্চায়েতের দলের জন্যে তহবিলের প্রয়োজন। পাঁচ বছর পঞ্চায়েতের মতো দল পাওয়া খুবই সৌভাগ্যের ব্যাপার। এরপরেই ঘোষণা করা হয়েছে যে, আগামী ২ জুলাই থেকে আমাজন প্রাইমে স্ট্রিমিং হবে পঞ্চায়েত ৪। গত মরসুমে ছুড়ে দেওয়া সমস্ত প্রশ্নের উত্তর দেবে পঞ্চায়েত ৪। প্রায় পাঁচ বছর ধরে দর্শকদের হৃদয়ে রাজত্ব করছে পঞ্চায়েত।

 

 

View this post on Instagram

 

A post shared by prime video IN (@primevideoin)

পঞ্চায়েতের তৃতীয় মরশুমের শেষ পর্ব ভক্তদের জন্যে অনেক প্রশ্ন রেখে গিয়েছে। সচিবের বদলি, ফুলেরা গ্রামের নতুন পঞ্চায়েতে যোগদান, প্রধানজিকে কে গুলি করেছিল? সবটাই এখন ভক্তদের কাছে তাজা। এমনকী ওই সিজনে সচিবের ত্রিভুজ প্রেমের ইঙ্গিতও দেওয়া হয়েছিল। তাই এখন চতুর্থ সিজনের জন্যে অধীর আগ্রহে বসে রয়েছেন ভক্তরা। সিরিজটি ২০২০ সালে শুরু হয়েছিল, তারপর থেকে গ্রামের পটভূমিতে নির্মিত এটি ধারাবাহিকভাবে মানুষকে মুগ্ধ করে চলেছে। এখনও পর্যন্ত তিনটি পুরস্কার পেয়েছে সিরিজটি। এমনকী ভক্তদের কাছেও খুবই প্রিয় একটি সিরিজ পঞ্চায়েত। এর সরল কিন্তু হৃদয়গ্রাহী গল্প, দুর্দান্ত অভিনয় এবং সুন্দর গ্রামীণ জগৎ সকলের মন জয় করেছে।

সাবধান! স্মার্টফোনে সবসময় ব্লুটুথ অন রাখছেন? ফাঁকা হতে পারে ব্যাঙ্ক অ্যাকাউন্ট

সূর্য-বৃহস্পতির সংযোগে ‘লাভ দৃষ্টি’, ১১ মে থেকে কপাল খুলবে ৪ রাশির জাতকদের

শনির রেবতী নক্ষত্রে প্রবেশ, ১৭ মে পর্যন্ত সতর্ক থাকুন এই রাশির জাতকরা…

আজকের রাশিফল: পরিবারে সাঙ্ঘাতিক বিপদ আসছে, সতর্ক থাকুন..

তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত ন্যাজাট, গুলিবিদ্ধ পুলিশ ও কনস্টেবল

রাজ্যে পালাবদলের জেরে মুখ্যমন্ত্রীর মুখ‍্য উপদেষ্টার পদ থেকে ইস্তফা আলাপন-হরিকৃষ্ণ দ্বিবেদীর

স্যামসনের ঝোড়ো ইনিংসে কুপোকাত অক্ষররা, দিল্লিকে আট উইকেটে হারাল সিএসকে

‘পদত্যাগ না করলে, বরখাস্ত করুন মমতাকে’, কড়া ভাষায় আক্রমণ হিমন্ত বিশ্বশর্মার

‘বেনোজল আটকাতে এখন বিজেপিতে যোগদান বন্ধ,’ স্পষ্টভাবে জানালেন শমীক

বাংলায় ঐতিহাসিক জয়ের জন্য মোদিকে অভিনন্দন ট্রাম্পের

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

আঁটোসাঁটো বোলিংয়ে দিল্লিকে ১৫৫ রানে বেঁধে রাখল চেন্নাই সুপার কিংস

তামিলনাড়ুতে চূড়ান্ত নাটক, কংগ্রেসের সমর্থনে মুখ্যমন্ত্রী হচ্ছেন ‘থলপতি’ বিজয়

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার