গীতশ্রীর মৃত্যুতে শোকের ছায়া, প্রতিক্রিয়া জানালেন পণ্ডিত অজয় চক্রবর্তী, ঊষা উত্থুপের

যমে হয়তো সন্ধ্যা মুখোপাধ্যায়ের শরীরটা নিয়ে গেল কিন্তু সন্ধ্যা মুখপাধ্যায়কে নিয়ে যেতে পারল না।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সুরের আকাশে ‘সন্ধ্যা’ ঘনাল। চলে গেলেন গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়। তাঁর মৃত্যুতে শেষ হল একটা যুগের। স্বর্ণযুগের এক নক্ষত্র চলে গেলেন মঙ্গলবার। তাঁর মৃত্যুতে কার্যত শোকের ছায়া বাংলা গানের জগতে। পণ্ডিত অজয় চক্রবর্তী সন্ধ্যা মুখোপাধ্যায়ের মৃত্যুতে শোকজ্ঞাপন করে বলেছেন- ”এই ক্ষতি ভাষা দিয়ে বোঝানোর নয়। ভীষণভাবে মিস করব। এখনও এই বয়সে ওনার গলায় এত সুর ছিল, এই বয়সেও যে রকমভাবে সুরেলা গলায় গাইতেন তিনি তা মনে রাখার মত। নক্ষত্র নয় মানবী নক্ষত্রের পতন হল সুরের আকাশের। আরও একটা কথা বলার যমে হয়তো সন্ধ্যা মুখোপাধ্যায়ের শরীরটা নিয়ে গেল কিন্তু সন্ধ্যা মুখপাধ্যায়কে নিয়ে যেতে পারল না। উনি আমাদের সঙ্গেই থাকবেন। অমর হয়ে, ওনার গানের মধ্যে দিয়ে।” 

শোকবিহ্বল শিল্পী ঊষা উত্থুপ। জানান ”লতা মঙ্গেশকরের মৃত্যুর পর আবারও এমন এক খবরে কার্যত শোকে মুহ্যমান। হাসপাতালে ভর্তি হলেও ধীরে ধীরে চিকিৎসায় সাড়া দিয়েছিলেন। আমরা ভেবেছিলাম হয়ত সেরে যাবেন। ঠিক হয়ে যাবেন। সন্ধ্যাদির মত এরকম মানুষের চলে যাওয়া মানতে পারছি না। দুই কিংবদন্তীর মৃত্যু বিশাল বড় ক্ষতি ডেকে আনল সঙ্গীত জগতে। ”

দক্ষিণেশ্বরে মদন মিত্রের গাড়িতে হামলার অভিযোগ! ছোড়া হল ডিম

সিলিন্ডার পিছু ২৯ টাকা দাম বাড়ল গৃহস্থের রান্নার গ্যাসের

তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত

জমি দুর্নীতি মামলায় পুলিশের হাতে গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক

মেসি কাণ্ড: অরূপ বিশ্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য ফের তলব

বর্ধমানের লজে মধুচক্রে হানা ,হাতেনাতে গ্রেফতার ৭ যুবক, উদ্ধার ৯ মহিলা

রাজ্যে বিনিয়োগ টানতে Amul ও L & T-র শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক শুভেন্দুর

অভিষেক ঘনিষ্ঠ হাওড়ার দাপুটে নেতা কৈলাস মিশ্রকে গ্রেফতার করল পুলিশ

লোকসভায় তৃণমূলে ভাঙন ধরাতে শুরু ‘অপারেশন লুটিয়েন্স’, বিদ্রোহী শিবিরে ১২ সাংসদ

আমেরিকার উপরে গোয়েন্দাগিরি চালাচ্ছে ইজরায়েল! মার্কিন গোয়েন্দা সংস্থার রিপোর্ট নিয়ে শোরগোল

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ফেরানো নিয়ে স্নায়ুযুদ্ধের মধ্যেই দিল্লিতে বৈঠকে বিএসএফ-বিজিবি কর্তারা

তৃণমূল নেতাদের বাড়ি থেকে উদ্ধার সরকারি ত্রাণ সামগ্রী, গ্রেফতার নেপুরা গ্রাম পঞ্চায়েতের প্রধান

ব্রাহ্মণচক নেতাজি সংঘ ক্লাব থেকে উদ্ধার বিপুল পরিমাণে ত্রাণ সামগ্রী,ঘটনাস্থলে পুলিশ

রবিবার দক্ষিণের ৬ জেলায় বৃষ্টির হলুদ সর্তকতা জারি, উত্তরে হবে ভারী বর্ষণ