দশমীতে শোকের ছায়া, প্রয়াত শাস্ত্রীয় সঙ্গীতশিল্পী ছান্নুলাল মিশ্র, শোক প্রকাশ প্রধানমন্ত্রী মোদির

বৃহস্পতিবার (২ অক্টোবর) ভোর ৪ টে ৩০ মিনিট নাগাদ মির্জাপুরে নিজবাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন পণ্ডিত ছান্নুলাল মিশ্র। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রয়াত পদ্মবিভূষণ পুরষ্কারপ্রাপ্ত এবং কিংবদন্তি আধা-ধ্রুপদী গায়ক পণ্ডিত ছান্নুলাল মিশ্র। বৃহস্পতিবার (২ অক্টোবর) ভোর ৪ টে ৩০ মিনিট নাগাদ মির্জাপুরে নিজবাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন পণ্ডিত ছান্নুলাল মিশ্র। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর। জানা গিয়েছে, কাশীতে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। তাঁর দেহাবশেষ বারাণসীতে আনার প্রস্তুতি চলছে। বেশ কয়েকটি প্রতিবেদন অনুসারে, তাঁর ছোট মেয়ে নম্রতা মিশ্র জানিয়েছেন, বুধবার রাতে আচমকা কিংবদন্তি শিল্পীর স্বাস্থ্যের অবনতি ঘটলে তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষ রক্ষা হয়নি। ভোর ৪ টে ৩০ মিনিট নাগাদ চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। জানা গিয়েছে, তাঁর একমাত্র পুত্র, তবলা বাদক পণ্ডিত রামকুমার মিশ্র, তাৎক্ষণিকভাবে বিমানের টিকিট না পাওয়ায় সড়ক পথে দিল্লি থেকে বারাণসীর উদ্দেশ্যে রওনা হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যে তিনি শহরে পৌঁছবেন। এরপরেই তাঁকে দাহ করা হবে। গিরিজা দেবীর দলে শেষ বিশিষ্ট আধা-ধ্রুপদী গায়ক হিসেবে বিবেচিত পণ্ডিত মিশ্র, গত কয়েক মাস ধরে একাধিক স্বাস্থ্য সমস্যায় ভুগছিলেন ছান্নুলাল মিশ্র। ১১ সেপ্টেম্বর, তাঁর স্বাস্থ্যের অবনতি ঘটে।

এরপর তাঁর চিকিৎসার জন্যে মির্জাপুর মেডিকেল কলেজের ১৫ সদস্যের একটি মেডিকেল টিমকে মহন্ত শিওয়ালা এলাকায় তার নিজবাসভবনে সংগঠন করা হয়। জানা যায়, তার রক্তে শর্করার মাত্রা বেড়ে গিয়েছিল এবং হিমোগ্লোবিনের মাত্রা বিপজ্জনকভাবে নিম্নস্তরে নেমে গিয়েছিল। মির্জাপুরের রামকৃষ্ণ মিশন হাসপাতালে রক্ত ​​সঞ্চালন-সহ চিকিৎসা সত্ত্বেও, তার স্বাস্থ্যের অবনতি হচ্ছিল। ১২ সেপ্টেম্বর চিকিৎসকেরা নিশ্চিত করেন যে, তার হিমোগ্লোবিন ৭.৬-এ নেমে গেছে, যার ফলে তাঁর শরীরে নানা জটিলতা দেখা দেয়। পরে তাকে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের (বিএইচইউ) স্যার সুন্দরলাল হাসপাতালে স্থানান্তরিত করা হয়। যেখানে চিকিৎসকেরা জানান যে, তার তীব্র শ্বাসযন্ত্রের সমস্যা সিন্ড্রোম ধরা পড়েছে, যা ফুসফুসের একটি গুরুতর রোগ। এরপর তাকে নন-ইনভেসিভ ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়। পণ্ডিত মিশ্র টাইপ-২ ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, অস্টিওআর্থারাইটিস এবং প্রোস্টেট বৃদ্ধিতেও ভুগছিলেন। দীর্ঘস্থায়ী অসুস্থতার কারণে বেডসোর তৈরি হয়েছিল, যার ফলে সেপ্টিসেমিয়া (রক্ত সংক্রমণ) হয়েছিল। বিএইচইউতে ১৩ দিন চিকিৎসার পর, ২৬ সেপ্টেম্বর তাকে ছেড়ে দেওয়া হয়। এবং তার মেয়ে একটি অ্যাম্বুলেন্সে তাঁকে মির্জাপুরের বাড়িতে ফিরিয়ে নিয়ে যায়। কিন্তু শেষ রক্ষা হল না। আজ ভোরে মারা গেলেন তিনি।

পণ্ডিত ছান্নুলাল মিশ্র ছিলেন বেনারস (বারাণসী) ঘরানার একজন কিংবদন্তি ভারতীয় শাস্ত্রীয় এবং আধা-শাস্ত্রীয় কণ্ঠশিল্পী। খেয়াল, ঠুমরি, দাদরা, চৈতি, কাজরি এবং ভজন গানের উপর তাঁর কর্তৃত্বের জন্য তিনি জনপ্রিয় ছিলেন। তিনি ১৯৩৬ সালে উত্তর প্রদেশের বালিয়া জেলায় জন্মগ্রহণ করেন এবং পরে বারাণসীতে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। পণ্ডিত মিশ্র কেবল তাঁর শক্তিশালী ও আবেগঘন পরিবেশনার জন্যই পরিচিত ছিলেন না, বরং হোরি ও চৈতির মতো ঐতিহ্যবাহী বেনারসি লোকসঙ্গীতকে জীবিত রাখার জন্যও পরিচিত ছিলেন। তিনি ভারত ও বিদেশে ব্যাপকভাবে সঙ্গীত পরিবেশন করেছিলেন। তিনি পদ্মভূষণ (২০১০) এবং পদ্মবিভূষণ (২০১৯) সহ দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননায় ভূষিত হয়েছিলেন। তার মৃত্যুতে শোকাতুর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি টুইটে লিখেছেন, “প্রখ্যাত ধ্রুপদী গায়ক পণ্ডিত ছান্নুলাল মিশ্রজির মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। তিনি সারা জীবন ভারতীয় শিল্প ও সংস্কৃতির সমৃদ্ধিতে নিবেদিতপ্রাণ ছিলেন। ধ্রুপদী সঙ্গীতকে জনসাধারণের কাছে পৌঁছে দেওয়ার পাশাপাশি, তিনি বিশ্ব মঞ্চে ভারতীয় ঐতিহ্য প্রতিষ্ঠায় অমূল্য অবদান রেখেছিলেন। এটা আমার সৌভাগ্য যে আমি সর্বদা তাঁর স্নেহ এবং আশীর্বাদ পেয়েছি। ২০১৪ সালে, তিনি বারাণসী আসন থেকে আমার প্রস্তাবকও ছিলেন। এই শোকের মুহূর্তে, আমি তাঁর পরিবার এবং ভক্তদের প্রতি গভীর সমবেদনা জানাই। ওম শান্তি!”

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের