জীবিত অবস্থায় স্বর্গসুখ! জন্মদাতা বাবা-মাকে ১৫০ কোটির স্বপ্নের বাড়ি উপহার ধনুশের

ভাই ধনুশের নতুন বাড়িটি আমার কাছে মন্দিরের মতো মনে হয়। যে শিশুরা তাঁদের মা এবং বাবাকে বেঁচে থাকতে স্বর্গে বাস করার সুখ দেয়

Share:

নিজস্ব প্রতিনিধি: সেলিব্রিটিদের যেকোনও বিশেষ মুহূর্তের খবর ভক্তদের জানতে খুব বেশিক্ষণ সময় লাগেনা। সবটাই ঝড়ের বেগে ভাইরাল হয়। তাঁদের নতুন নতুন সম্পত্তির ক্রয়, কে কত পরিমাণ সম্পত্তির মালিক, ব্যক্তিগত জীবনের নানা খুঁটিনাটি সবটাই খোঁজ রাখেন ভক্তরা। সেলিব্রিটিদের ব্যক্তিগত জীবনের নানারকম খোঁজখবর দিচ্ছে সোশ্যাল মিডিয়া। সম্প্রতি দক্ষিণী সুপারস্টার ধনুশের সম্পত্তিতে যোগ হল এক বিলাসবহুল অট্টালিকা। অর্থাৎ শেষ হয়েছে ধনুশের স্বপ্নময় অট্টালিকার বাড়ির কাজ। ২০২১ সাল থেকে চেন্নাইয়ে ধনুশের স্বপ্নের বাড়ি নির্মাণাধীন ছিল, অবশেষে সেই বাড়ির কাজ শেষ হল।

মহা শিবরাত্রির দিন, একটি হাউসওয়ার্মিং অনুষ্ঠানের মাধ্যমে বাবা-মাকে নিয়ে নতুন গৃহে প্রবেশ করলেন তামিল সুপারস্টার ধনুশ। সম্প্রতি হাউসওয়ার্মিং অনুষ্ঠান থেকেই কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করলেন রজনীকান্তের প্রাক্তন জামাতা। ধনুশের স্বপ্নের বাড়িটি চেন্নাইয়ের উল্লেখযোগ্য স্থান পোয়েস গার্ডেনে অবস্থিত। ২০২১ সালে, ধনুশ এবং তাঁর প্রাক্তন স্ত্রী ঐশ্বর্য পোয়েস গার্ডেনে তাঁদের নতুন বাড়ির কাজ হোমযজ্ঞের মাধ্যমে শুরু করেছিলেন। যেখানে উপস্থিত ছিলেন, ধনুশের শ্বশুর-শাশুড়ি রজনীকান্ত ও তাঁর স্ত্রী লতাও। কিন্তু ২০২২ সালে ১৬ দাম্পত্য জীবনের ইতি টানেন ধনুশ-ঐশ্বর্য। অবশেষে দুই বছর পর তাঁদের স্বপ্নের বাড়ির কাজ শেষ।

অভিনেতার হাউসওয়ার্মিং ছবিগুলি দেখা গিয়েছে, ওই অনুষ্ঠানে তাঁর বাবা-মা এবং ঘনিষ্ঠ পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা ছবিতে ধনুশকে নীল কুর্তা ও সাদা পায়জামা পরিহিত অবস্থায় দেখা গিয়েছে। জানা যায়, ধনুশের এই বিলাসহুল বাড়িটি তাঁর মা এবং বাবাকে উপহার দিয়েছেন। বাংলোটির আনুমানিক মূল্য ১৫০ কোটির অধিক।পরিচালক সুব্রহ্মণ্যম শিব টুইটারে বাড়িটি প্রসঙ্গে বলেছেন, “ভাই ধনুশের নতুন বাড়িটি আমার কাছে মন্দিরের মতো মনে হয়। যে শিশুরা তাঁদের মা এবং বাবাকে বেঁচে থাকতে স্বর্গে বাস করার সুখ দেয়, তাঁরাই যোগ্য সন্তানের উদাহরণ। দীর্ঘজীবী হোক ভাই।” ধনুশ বর্তমানে তাঁর মুক্তিপ্রাপ্ত দ্বিভাষিক চলচ্চিত্র, তামিল ভাষায় বাথি এবং তেলেগুতে স্যারের সাফল্যে আচ্ছন্ন। শিক্ষা দুর্নীতির উপর ভিত্তি করে নির্মিত ছবিটি তেলেগু ও তামিল দর্শকদের কাছ থেকে ভালো সাড়া পেয়েছে। এই ছবিটি তেলেগু ইন্ডাস্ট্রিতে ধনুশের অভিষেকও চিহ্নিত করেছে। পরবর্তীতে, পরিচালক অরুণ মাথেশ্বরনের সঙ্গে ধনুশের একটি অ্যাকশন ফিল্ম ক্যাপ্টেন মিলার রয়েছে। 

শ্রীরামপুরে ‘অত্যাচারিত’ তৃণমূল কাউন্সিরের বিরুদ্ধে পুরসভার গেটে বিক্ষোভ বাসিন্দাদের

মাছের ভেড়িতে লুটে বাধা, বসিরহাটে ১৫ বছরের পড়ুয়াকে এলোপাথাড়ি কোপ

‘আলবিদা সলিম কুমার’, রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য মালায়ালি অভিনেতার

চুক্তি শেষ, মেট্রোপলিটনের ‘তৃণমূল ভবন’ খালি না হওয়ায় পুলিশের দ্বারস্থ বাড়ির মালিক

কবে রাজনীতি ছাড়বেন জানিয়ে দিলেন পদকজয়ী কুস্তিগির বিনেশ ফোগাট

বেহালার রায় বাহাদুর রোডের পরিত্যক্ত জমি থেকে উদ্ধার কলকাতা পুরসভার লক্ষ লক্ষ বালতি

সর্বোচ্চ ভোট পেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হলেন তামিম ইকবাল

দারিদ্র্যতা কাটিয়ে সুপারস্টার, প্রেম, বিতর্কিত বিবাহিত জীবন, তৈরি হচ্ছে পবন সিংহের বায়োপিক

শনিবার পর্যন্ত কত লক্ষ মহিলার অ্যাকাউন্টে গেল ৩ হাজার টাকা? জানালেন শুভেন্দু

যুদ্ধের দামামা, ভারত সীমান্তে আচমকা ৬০ হাজার বিজিবি সদস্য মোতায়েন তারেক সরকারের

বিজেপি বিরোধিতার পথ থেকে সরছে সিপিআইএম, ‘ইন্ডিয়া’ জোট ছাড়ছে বেবির দল

তারাতলায় গাছ ভেঙে পড়ায় যান চলাচল ব্যাহত, উদ্ধার কাজে পুলিশ ও পুরকর্মীরা

কারও ‘ছত্রছায়ায়’ থাকব না, নাম না করে গম্ভীরকে খোঁচা অধিনায়ক শ্রেয়সের

বিজেপি কর্মীদের মারধর ও প্রাণনাশের হুমকি, গ্রেফতার তৃণমূল নেতা