‘শেফালি কালো জাদুর শিকার, দু’বার টের পেয়েছি’, স্ত্রীর মৃত্যুর কারণ নিয়ে বিস্ফোরক পরাগ ত্যাগী

সম্প্রতি একটি পডকাস্টে পরাগ দাবি করেছেন, মৃত্যুর আগে কেউ তাঁর স্ত্রীর উপর কালো জাদু করেছিল। পরশ ছাবরার পডকাস্টে তিনি কালো জাদুর দাবি করেছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘কাঁটা লাগা’-খ্যাত শেফালি জারিওয়ালার আকস্মিক মৃত্যু গোটা দেশকে হতবাক করেছে। তাঁর অকাল প্রয়াণে এখনও শোকস্তব্ধ বলিউড। গতবছর ২৭ জুন মৃত হয় তাঁর। জানা যায়, অভিনেত্রীর মৃত্যুর দিন তাঁর বাড়িতে পুজো ছিল। তাই তিনি সারাদিন উপবাস ছিলেন। সেদিন রাতেই আচমকা তাঁর বুকের ব্যাথা শুরু হয়। হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে, কিন্তু হাসপাতালে পৌঁছনোর আগেই সব শেষ। মৃত্যু হয় অভিনেত্রীর। চিকিৎসকেরা জানিয়েছেন, শেফালি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। তাঁর ময়না তদন্তের রিপোর্টে জানা যায়, তিনি বয়স ধরে রাখতে অ্যান্টি এজিং ওষুধ খেতেন। উপবাসের সময়েও তিনি এই ওষুধ খেয়েছেন। তাই তাঁর হার্ট ফেইল করে। তবে এবার শেফালির মৃত্যুর কারণ হিসেবে একটি বিস্ফোরক তথ্য সামনে আনলেন পরাগ ত্যাগী। মৃত্যুকালে শেফালির বয়স হয়েছিল ৪২ বছর।

স্ত্রীকে হারিয়ে ভেঙে পড়েছেন অভিনেতা পরাগ ত্যাগী। শেফালিকে চোখে হারাতেন তিনি। তিনি অভিনেত্রীর দ্বিতীয় স্বামী ছিলেন। অভিনেত্রীর আকস্মিক মৃত্যু তাঁর স্বামীর জীবনে এক শূন্যতার সৃষ্টি করেছে। পরাগ এখনও তার স্ত্রী হারানোর শোক থেকে সেরে উঠতে পারেননি। সম্প্রতি একটি পডকাস্টে পরাগ দাবি করেছেন, মৃত্যুর আগে কেউ তাঁর স্ত্রীর উপর কালো জাদু করেছিল। পরশ ছাবরার পডকাস্টে তিনি কালো জাদুর দাবি করেছেন। বলেছেন শেফালির মৃত্যুর পিছনে কালো জাদুর প্রভাব রয়েছে।

পরাগ বলেছেন, ‘অনেকে কালো জাদুর মতো জিনিসগুলি বিশ্বাস করেননা, তবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। যেখানে ঈশ্বর আছেন, সেখানে শয়তানও আছেন। মানুষ নিজের দুঃখ নিয়ে দুঃখ বোধ করে না, তারা অন্যের সুখ নিয়ে দুঃখ বোধ করে। আমি এটা বিশ্বাস করি না, আমি নিশ্চিত শেফালির উপর কেউ কালো জাদু প্রয়োগ করেছিল। আমি জানি না কে এটা করেছে, কিন্তু কেউ একজন করেছে। আমার মনে হচ্ছে কিছু একটা সমস্যা আছে। আমি একবার নয়, দুবার এটা অনুভব করেছি। আমি একবার বেরিয়ে আসতে পেরেছি, কিন্তু শেফালি বেরোতে পারল মা, পরিস্থিতি আরও ভারী হয়ে উঠেছে। আমি জানি না এটা কী ছিল।’ পরাগ আরও বলেন, ‘যখনই আমি ভক্তিমূলক উপাসনা করতে বসি, আমার সবসময় মনে হয় কিছু একটা ভুল হচ্ছে। শেফালি খুব হাসিখুশি মেয়ে ছিল। আমি খুব বেশি বিস্তারিত বলতে চাই না, তবে তাঁকে স্পর্শ করলেই বুঝতে পারতাম কিছু একটা ভুল ছিল। এবার, পরিস্থিতি একটু ভারী হয়ে গেল। আমি ১০০% নিশ্চিত যে কেউ শেফালির উপর কালো জাদু করেছে।’ শেফালি জারিওয়ালার মৃত্যুর পরেও, পরাগ তাঁকে সোশ্যাল মিডিয়ায় বাঁচিয়ে রেখেছেন। তিনি প্রায়শই অভিনেত্রীর পুরনো ছবি এবং ভিডিও পোস্ট করছেন। তার বুকে শেফালির মুখের একটি ট্যাটু এঁকেছেন। শেফালি বলিউডে “কাঁটা লাগা” গানের মাধ্যমে পরিচিতি অর্জন করেছিলেন। শেফালি বিগ বস ১৩-তেও উপস্থিত হয়েছিলেন।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের