পাকিস্তানের ‘লাল স্যুট’-কে নকল করেছে সিদ্ধান্ত-জাহ্নবীর ‘ডেঞ্জার’, ‘পরম সুন্দরী’র গান নিয়ে নয়া বিতর্ক

আসলে, সিদ্ধার্থ মালহোত্রা এবং জাহ্নবী কাপুর অভিনীত বহু প্রতীক্ষিত ছবি 'পরম সুন্দরী'-এর নতুন গান 'ডেঞ্জার' ২১ আগস্ট মুক্তি পেয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: এপ্রিলে কাশ্মীরের পহেলগাঁও সন্ত্রাসী হামলার পর থেকেই ভারত-পাকিস্তানের সংঘাত চূড়ান্ত। ২৬ জন ভারতীয় পর্যটককে নির্মমভাবে হত্যার দায় স্বীকার করেছিল পাকিস্তানের সন্ত্রাসী সংগঠন। এ ঘটনা শুধু দেশ নয়, গোটা বিশ্বকে নাড়িয়ে দিয়েছিল। প্রতিশোধ তুলতে ভারত গত ৭ মে অপারেশন সিঁদুর অভিযান চালিয়ে পাকিস্তানের প্রায় ৯ টি জঙ্গি ঘাঁটিকে ধ্বংস করে দেয়। যাতে মারা যান জঙ্গিদের পরিবার। অবশ্য দিন কয়েক আগে, পহেলগাঁও হামলাকারী ৪ সন্ত্রাসী কে হত্যা করেছে ভারতীয় সেনাবাহিনী। এতে চূড়ান্ত সাফল্য পেয়েছে ভারত। তবে দুই দেশের সম্পর্কের টানাপোড়েনের জন্যেই ভারত পাকিস্তানি তারকাদের ভারতীয় সিনেমা থেকে নিষিদ্ধ করেছে। কিন্তু এত কিছুর মধ্যেও, পাকিস্তানি তারকা ভারতীয় সিনেমায় অভিনয় করছেন। যেমন দিলজিৎ দোসাঞ্জের সর্দার জি 3 নিয়ে বিতর্ক উঠেছিল।

কারণ সেখানে দিলজিৎ দোসাঞ্জের নায়িকা হয়েছিলেন পাকি অভিনেত্রী হানিয়া আমির। যদিও নির্মাতারা জানিয়েছিলেন, এই ছবির শুটিং পহেলগাঁও হামলার অনেক আগে হয়ে গিয়েছিল। তবে যাই হোক, পাকিস্তানের গান ভারতে এবং বলিউডের গান পাকিস্তানে খুব আগ্রহের সঙ্গে শোনা যায়। অনেক সময় বলিউডের গানকে নকল করা হয় পাকিস্তানি চলচ্চিত্রে। কিন্তু এবার পাকিস্তানি গান বলিউডে নকলের অভিযোগ উঠল। জাহ্নবী কাপুর এবং সিদ্ধার্থ মালহোত্রার আসন্ন ছবি ‘পরম সুন্দরী’-এর ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছে। আসলে, সিদ্ধার্থ মালহোত্রা এবং জাহ্নবী কাপুর অভিনীত বহু প্রতীক্ষিত ছবি ‘পরম সুন্দরী’-এর নতুন গান ‘ডেঞ্জার’ ২১ আগস্ট মুক্তি পেয়েছে। গানটি ভক্তদের প্রচুর পছন্দ হচ্ছে, কিন্তু প্রকাশের সঙ্গে সঙ্গেই এই গানটির বিরুদ্ধে চুরির অভিযোগ উঠেছে। সোশ্যাল মিডিয়ায় লোকেরা বলছেন যে ‘ডেঞ্জার’ গানটি পাকিস্তানি গান ‘লাল স্যুট’-এর সঙ্গে অনেকটাই মিলে যায়। এই গানটি ২০২৩ সালের পাকিস্তানি সিনেমা ‘মান্নাত মুরাদ’-এ দেখানো হয়েছিল। এখন লোকেরা পাকিস্তানি গানটি প্রচুর শেয়ার করছে এবং প্রচুর প্রতিক্রিয়া দিচ্ছে। এর ফলে ‘পরম সুন্দরী’ ছবির দল ট্রোলড হচ্ছে। তবে, নির্মাতারা এখনও এই দাবিগুলির কোনও প্রতিক্রিয়া জানাননি।

পরম সুন্দরীর ‘ডেঞ্জার’ গানটি সুর করেছেন শচীন-জিগর জুটি। বিশাল দাদলানি, পার্বতী মীনাক্ষী এবং শচীন-জিগর এই গানটিতে কণ্ঠ দিয়েছেন। এই গানটি লিখেছেন অমিতাভ ভট্টাচার্য। এর আগে পরম সুন্দরীর “পরদেসিয়া” গানটি নিয়েও বিতর্ক তৈরি হয়েছিল। সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা বলেছেন যে এই গানটি মণি রত্নমের ১৯৯৫ সালের ক্লাসিক ছবি ‘বোম্বে’-এর ‘কাহনা হি কেয়া’ এবং ‘ইয়ে হাসিন ভাদিয়া’-এর সঙ্গে সাদৃশ্যপূর্ণ। যার জন্য এ আর রহমান সঙ্গীত দিয়েছিলেন। এছাড়াও পরম সুন্দরীর ছবির একটি দৃশ্য নিয়েই বিতর্ক উঠছে। যেখানে খ্রিস্টান চার্চে সিদ্ধার্থ ও জাহ্নবীর রোমান্স দেখানো হয়েছে। দীনেশ বিজনের ম্যাডক প্রোডাকশনের ছবি ‘পরম সুন্দরী’ ২৯ আগস্ট ২০২৫ তারিখে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। সিদ্ধার্থ মালহোত্রা এবং জাহ্নবী কাপুর অভিনীত এই ছবিটি একটি উত্তর ভারতীয় ছেলে এবং একটি দক্ষিণ ভারতীয় মেয়ের প্রেমের গল্পের উপর ভিত্তি করে তৈরি।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের