গাড়ির কাঁচ ভেঙে ভয়ঙ্কর স্টান্ট, নিজেকে টম ক্রুজের সঙ্গে তুলনা পারসের

সম্প্রতি পারসের সাহসী স্টান্ট দেখে মুগ্ধ সাইবার বাসীরা। অভিনেতা তাঁর নিজের ইনস্টাগ্রামেই তাঁর সাহসী স্টান্টের একটি ঝলক শেয়ার করেছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: তারকাদের শুটিংয়ের স্বার্থে কত কিছুই না করতে হয় তাই না! বিপজ্জনক স্টান্ট করতেও তাঁরা পিছপা হননা। বিশ্বের অন্যতম স্টান্ট মাস্টার হলেন হলিউড সুপারস্টার টম ক্রুজ। সদ্য মুক্তিপ্রাপ্ত তাঁর মিশন ইম্পসিবল ছবিতে তিনি যে রকম ডেডলি স্টান্ট দেখিয়েছেন তাতে মুগ্ধ ভক্তরা। এবার টম ক্রুজের ছোট সংস্করণের খোঁজ মিলল বলিউডে। হ্যাঁ, অভিনেতা পারস কালনাওয়াত। যিনি জনপ্রিয় ধারাবাহিক ‘কুন্ডলী ভাগ্য’-এ রাজবীরের ভূমিকায় অভিনয় করছেন। দর্শকদের কাছেও তিনি খুবই জনপ্রিয় একজন টেলিভিশন নায়ক। তবে সম্প্রতি তিনি একটি কান্ড ঘটিয়ে ফেললেন। দর্শকদের এন্টারটেইন করতে তিনি কখনই কোনও ব্যার্থ হননা।

সম্প্রতি তিনি অভিনয়ের জন্যে দুর্দান্ত স্টান্টে মনোনিবেশ করলেন, বড় পর্দার পাশাপাশি এখন ছোট পর্দাতেও স্টান্ট দেখাচ্ছেন তারকারা। টলিউডে বিষয়টি কম চোখে পড়লেও বলিউডের দুই স্টান্ট মহলেই বিষয়টি চোখে পড়ে। সম্প্রতি পারসের সাহসী স্টান্ট দেখে মুগ্ধ সাইবার বাসীরা। অভিনেতা তাঁর নিজের ইনস্টাগ্রামেই তাঁর সাহসী স্টান্টের একটি ঝলক শেয়ার করেছেন। তবে ভক্তদের কাছে সবথেকে আকর্ষণীয় ছিল পারস কালনওয়াতের ভিডিওর ক্যাপশনটি।

ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করা ভিডিওতে দেখা গিয়েছে, একটি বাস অনেকটা উঁচু হয়ে রয়েছে। আর তিনি দৌড়ে এসে বাসে উঠে গেলেন এবং হাতে কুঠার দিয়ে বাসের কাঁচ ভেঙে দিলেন। ওপরে একটি ক্রেনকে দেখা গেল। ভিডিওটির ক্যাপশনে প্রকাশ করা হয়েছে যে, স্টান্টটি তিনি কোনও নিরাপত্তা ছাড়াই করেছেন। আর বাসের জানালা কাঁচে মোড়া ছিল। এরপর তিনি সুপারস্টার টম ক্রুজ কে চ্যালেঞ্জ জানিয়ে বললেন তিনি কি এরকম স্টান্ট কখনো করেছেন। তা শুনেই ভক্তরা রে রে করে ছুটে এসে বললেন, তিনি নিজেকে টম ক্রুজের সমতুল্য করতে চলেছেন এটাও কি সম্ভব? কালনাওয়াত এখন টিভি শো ছেড়ে দিয়েছেন। পরে তিনি ‘ঝলক দিখলা জা 10’-এ অংশ নিয়েছিলেন। ‘JDJ 10’ শেষ হওয়ার পর থেকে, অভিনেতা ‘কুণ্ডলী ভাগ্য’-এর অবিচ্ছেদ্য অংশ।

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে