ধুমধাম করে আয়োজিত হল পরীমণির ছেলের ‘অন্নপ্রাশন’, পথশিশুদের সঙ্গে প্রথম ভাত খেল রাজ্য

আজ আমার ছেলে ৬ মাস পূর্ণ করল। সেই উপলক্ষে মুখেভাতের আয়োজন। দিনের কিছুটা সময় পথশিশুদের সঙ্গে কাটাব আমরা।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ছেলেকে নিয়ে বরাবরই খুল্লামখুল্লা তিনি। অন্যান্য তারকাদের মতো লুকিয়ে চুরিয়ে নয়, বরং সকলের সামনেই ছেলেকে বড় করছেন ঢালিউডের জনপ্রিয় নায়িকা পরীমণি। জন্মের প্রতিদিনই তিনি সন্তানের মুখ প্রকাশ্যে এনে ছিলেন। এছাড়াও ছেলেকে নিয়ে প্রতিটি মুহূর্ত যেন স্বর্গের মতো বাঁচছেন রাজ-পরী। ছেলেকে স্তনপান করাতেও নায়িকার কোনও দ্বিধা নেই। সবসময়ই ছেলেকে বুকে-পিঠে চড়িয়ে মানুষ করেছেন। তাঁর কথায়, ‘রাজ্য বড় হয়ে গেলে তো আর তাঁকে কোলে নিতে পারবো না, তাই এখুনি তাঁকে আমার সঙ্গে মিশিয়ে রাখছি।’

গত বছর অগস্ট মাসে পুত্রসন্তানের জন্ম দেন নায়িকা। বিয়ের আগেই অন্তঃসত্ত্বা হয়ে যাওয়াতে তড়িঘড়ি বিয়ে করেন রাজ-পরী। এদিকে নতুন বছরের শুরুতেই সোশ্যাল মিডিয়ায় অভিনেতা স্বামী রাজের বিরুদ্ধে একগুচ্ছ ক্ষোভ প্রকাশ করেছিলেন পরীমণি। কিন্তু এখন সবটাই ঠিকঠাক। কিছুদিন আগেই রাজ্যের ৬ মাস পূরণ হয়েছে। সেইমতো প্রেমদিবসের দিন অর্থাৎ ১৪ ফেব্রুয়ারি রাজ্যের অন্নপ্রাশন সেলিব্রেশন হওয়ার কথা ছিল। তাই হল!

১৪ ফেব্রুয়ারি জমজমাটিভাবে মুখেভাত খেল বাংলাদেশের অভিনেত্রী পরীমণির ছেলে রাজ্য। মঙ্গলবার রাতেই ছেলের সেই বিশেষ মুহূর্তের ছবি প্রকাশ্যে আনলেন নায়িকা। তবে তারকাদের বাড়ির যেকোনও অনুষ্ঠান মানেই এলাহি আয়োজন হবে, খাওয়াদাওয়া হবে। পরীমণির ক্ষেত্রেও সবটা হল, কিন্তু একটু অন্য ভাবে।

খুব ছোটবেলা থেকেই অনাথ পরীমণি, মামার কাছে মানুষ। তাই ছেলের অনুষ্ঠানে সবার আগে অনাথ-দুঃস্থদের খাওয়ানোটাই গুরুত্বপূর্ণ বলে মনে করলেন অভিনেত্রী। রাজ্যর মুখেভাতে আয়োজন ছিল, মাছ, মাংস আর বিরিয়ানি। অনাথ, পথশিশুদের সঙ্গে বসে বাবা শরিফুল রাজের কোলে বসে সোনার চামচ,বাটিতে প্রথম ভাত খেল রাজ্য। শামিয়ানা খাটিয়ে সাজানো হয়েছিল পরীর গোটা বাড়ি, মেঝেতে ছিল জমকালো বসার আয়োজন।

দাওয়াতে নিমন্ত্রিত ছিলেন বাংলাদেশের বেশ কিছু নামী পরিচালক এবং রাজ-পরীর পরিবার। অনুষ্ঠানের দিন এক সাক্ষাৎকারে পরীমণি বলেন, “আজ আমার ছেলে ৬ মাস পূর্ণ করল। সেই উপলক্ষে মুখেভাতের আয়োজন। দিনের কিছুটা সময় পথশিশুদের সঙ্গে কাটাব আমরা। রাজ্য আজ প্রথম ভাত মুখে দেবে পথশিশুদের সঙ্গে। এটা যে কী রকম আনন্দের ও খুশির। তা বলে বোঝানো সম্ভব নয়। পথশিশুরাও মানুষ। তাদেরও ভাল-মন্দ খেতে মন চায়। সুন্দর ভাবে বাঁচতে ইচ্ছে করে। আমি চাই রাজ্য মানবিক মানুষ হয়ে উঠুক।”

আত্মসমর্পণের জন্য পটনা আদালতে ‘খান স্যার’

‘মেট্রোর জন্য ৬০টি নিউ জেনারেশন ট্রেন আনা হচ্ছে,’ শহরে এসে ঘোষণা রেলমন্ত্রীর

লালু-রাবড়ির পর সরকারি নিরাপত্তা ফিরিয়ে দিলেন তেজস্বী

হস্টেলের শৌচালয়ে উদ্ধার স্কুল ছাত্রীর দেহ! খুনের অভিযোগ পরিবারের, চাঞ্চল্য কৃষ্ণনগরে

ভারতের মাটিতে খেলবে না পাকিস্তান, খেলোয়াড়দের নিরাপত্তার স্বার্থে বড় টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার

অটোভাড়া দিতে গিয়ে পাঠালেন ১৫ হাজার! তারপর যা করলেন চালক, তা ভাইরাল

পরকীয়া সম্পর্কে বাধা হয়ে দাঁড়ানোয় ২ বছরের শিশুকে শ্বাসরোধ করে খুন, গ্রেফতার মা

রিল বানাতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা, মহানন্দা নদীতে তলিয়ে মৃত ১

শেষ রক্ষা হল না, গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে সোমবার হাইকোর্টে যাচ্ছে তৃণমূল

পাঞ্জাবে ট্রাক-পিকআপ ভ্যানের মুখোমুখি ভয়ংকর সংঘর্ষ, মৃত ৯, আহত একাধিক

ভাঙড়ে বোমা বিস্ফোরণ কাণ্ড: শওকতই মূল ষড়যন্ত্রকারী, বিবৃতি দিয়ে জানাল এনআইএ

মর্মান্তিক, স্ত্রী-পুত্রের সমাধিস্থল আগলে রাখতে-রাখতেই মৃত্যুর দেশে পাড়ি