Loading live market data...
Loading active stocks...
Connecting...

‘রাজ্য আছে, পালের গোদা হারিয়ে গিয়েছে’, মমতার নিশানায় রাজ্যপাল

এদিন মমতা পাঁশকুড়ার সভা থেকে নাম না করে নিশানা বানান শুভেন্দু অধিকারী ও সি ভি আনন্দ বোসকে। স্মৃতিচারণা করে কৃতজ্ঞতা গোপাল কৃষ্ণ গান্ধিকেও।

Share:

নিজস্ব প্রতিনিধি: লোকসভা নির্বাচনের ভোট প্রচাত্রে নেমে পূর্ব মেদিনীপুরের(Purba Midnapur) মাটি থেকে বাংলার রাজ্যপাল সি ভি আনন্দ বোসকে(C V Anand Bose) নিশানা বানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। এদিন বাংলার বুকে যখন পঞ্চম দফার ভোটগ্রহণ করা হচ্ছে তখন তৃণমূল নেত্রীর সভা ছিল বাঁকুড়া জেলার ওন্দাতে ও পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়াতে। তার মধ্যে এদিন তিনি পাঁশকুড়ার সভাটি করেছিলেন ঘাটালের তৃণমূল প্রার্থী তথা টলি হিরো দেবের সমর্থনে। সেই সভা থেকেই তিনি নাম না করেই নিশানা বানান বাংলার রাজ্যপালকে। একই সঙ্গে স্মৃতিচারণা করেছেন বাংলার প্রাক্তন রাজ্যপাল গোপালকৃষ্ণ গান্ধিরও।

এদিনের সভা থেকে বাম জমানার লাল সন্ত্রাস ও নন্দীগ্রাম আন্দোলনের সময়কার ঘটনা টেনে আনার পাশাপাশি নাম না করে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও তীব্র কটাক্ষ হানেন মমতা। তিনি বলেন, ‘পাশকুঁড়ায় আমি সব সময় আসি। কিন্তু কয়েক বছর আসিনি। আমার এক প্রিয় ছেলেকে ওই গদ্দার জেলে ভরে রেখেছে। তাই আসা হয়নি। আমি ওঁকে বার করবই। এই এলাকা দখলের জন্য অনেক চেষ্টা করেছে। আগে কেন বার বার পাশকুঁড়া আসতাম জানেন? আপনাদের মসজিদ, যেটা রাস্তার উপর ছিল, রাস্তা চওড়া ছিল না, দু’পাশে অনেক দোকান ছিল, বাড়ি ছিল। আসলে এক বার দাঁড়াতেই হত। মেদিনীপুর ঢুকলেই দাঁড়াতে হত। ‘নন্দীগ্রামের সময় বার বার আটকে দেওয়া হয়েছিল রাস্তায়। সিপিএমের হার্মাদ এখন বিজেপির ওস্তাদ। আরও টাকা চায়। প্রোটেকশন চায় এরা মদ খেয়ে পেট্রোল বোমা নিয়ে দাঁড়িয়ে ছিল, যাতে আমি নন্দীগ্রামে যেতে না পারি। চিরদিন কৃতজ্ঞ থাকব গোপালকৃষ্ণ গান্ধির(Gopal Krishna Gandhi) কাছে। আজকের রাজ্যপালের কথা বলব না, রাজ্য আছে, পালের গোদা হারিয়ে গিয়েছে। তিনি  বার্তা দেন। তুমি সরে যাও। ওরা পেট্রোল বোমা মেরে দেবে। পুলিশ কিছু করতে পারবে না। তখনকার বিরোধী দলনেতার মাধ্যমে সেই বার্তা তিনি দিয়েছিলেন। এখনকার মতো অপদার্থ নেতা ছিল না সে।’

মমতা এদিন টেনে এনেছেন নন্দীগ্রামের শহীদ জননী ফিরোজা বিবির(Firoza Bibi) কথাও যিনি নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে জিতে রাজ্য বিধানসভার অধিবেশন কক্ষে সরাসরি সেই সময়কার মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের সামনে গিয়ে তঁকে প্রশ্ন ছুঁড়ে দিয়েছিলন, ‘কী করেছিল আমার ছেলে? কেন তাঁকে গুলি করে মারলেন? উল্লেখ্য, নন্দীগ্রামের বুকে প্রথমবার যখন অভিযোগ উঠেছিল, ‘চটি পরা পুলিশ’র গুলিতে ১৪জন আন্দোলনকারী মারা গিয়েছেন তখন সেই নিহত মানুষদের মধ্যেও ছিল ফিরোজা বিবিএ সন্তান। এদিন সেই নন্দীগ্রামের শহীদ জননী ফিরোজা বিবির প্রসঙ্গে পাঁশকুড়ার সভা থেকে মমতা বলেন, ‘আমাদের বিধায়ক ফিরোজা বিবি বয়স্ক। কিন্তু নন্দীগ্রামের শহিদের মা। তাই শহিদের মা হিসাবে শহিদ সম্মান দেওয়ার জন্য পাশকুড়ার মানুষ ওঁর নাম প্রস্তাব করেছে। তাই তিনি জিতেছেন। তিনি হয়তো সব সময় আসতে পারেন না। বয়সের ভারে। কিন্তু আমরা ওঁকে শহিদের মা হিসাবে সম্মান করি। দেবকে বলব, যেমন ঘাটালে খুব যা, জেবরা, কেশপুরে যায়, এ বার থেকে দেবকে বলব ফিরোজাকে সাহায্য করার জন্য এখানে একটু বেশি সময় দিতে।’

পেঁয়াজিকে বলুন বাই-বাই, খুব সহজেই বানিয়ে ফেলুন মুচমুচে সাবুদানা টিক্কি

ঘরে বসেই চাকরির সুযোগ, প্রায় দু’হাজার কর্মী নিচ্ছে ইউনিয়ন ব্যাঙ্ক, কারা যোগ্য?

আইপিএলে ‘হানিট্র্যাপের’ আশঙ্কা , কড়া নির্দেশিকা BCCI-এর

৬৮৯ পেয়ে নবম হুগলির উপায়ন, গবেষণামূলক প্রতিষ্ঠানে কাজ করতে চান

চিনি-মশলা ছাড়াই গরমে ঠান্ডা রাখবে ছাতুর শরবত! জানুন সহজ রেসিপি

আজই চূড়ান্ত সিদ্ধান্ত! দক্ষিণেশ্বর মন্দিরে অমিত শাহ

‘এটা আমার কাছে সারপ্রাইজ’, ৬৯৬ নম্বর পেয়ে মাধ্যমিকে দ্বিতীয় বীরভূমের প্রিয়তোষ

সদ্যোজাত শিশুর হাত–পা ইট দিয়ে বাঁধা, ভাগীরথী নদীতে ফেলে চম্পট অভিযুক্ত

প্রকাশিত মাধ্যমিকের ফল, পাশের হার ৮৬.৮৩ শতাংশ

মার্শের দুরন্ত শতরান, বেঙ্গালুরুকে রানের লক্ষ্য দিল লখনউ

দুর্নীতির দায়ে চিনের প্রাক্তন দুই প্রতিরক্ষা মন্ত্রীকে মৃত্যুদণ্ড

৫টি সহজ পনির মেরিনেড যা প্রতিদিনের খাবারে এনে দেবে অসাধারণ স্বাদ

‘মায়ের জন্যই এমন সাফল্য এসেছে’, মাধ্যমিকে প্রথম হয়ে জানাল অভিরূপ

টি-টোয়েন্টি বিশ্বকাপে সূর্যকুমারের জায়গায় অধিনায়ক হতে পারেন শ্রেয়স আইয়ার, জল্পনা তুঙ্গে