বুথের ভেতরে ঘুটঘুটে অন্ধকার! জনতাদের বুঝেশুনে ভোট দেওয়ার অনুরোধ রচনার

বলাইবাহুল্য, তাই দায়িত্বওটা বেড়ে গিয়েছে। কিন্তু এত পর্যন্ত ঠিক ছিল, কিন্তু পঞ্চম দফা ভোটের দিনে একটি বুথের ভিতরে অন্ধকার দেখতেই চটে লাল হয়ে গেলেন রচনা। তবে তিনি ঝুঁকি নিতে মোটেই রাজি নন।

Share:

নিজস্ব প্রতিনিধি: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অগাধ ভরসার প্রার্থী রচনা বন্দোপাধ্যায়। তাই অনেক ভেবে চিন্তেই তাঁকে হুগলির মতো একটি উত্তপ্ত কেন্দ্রের প্রার্থী করেছেন বাংলার অগ্নিকন্যা। আর রাজনীতিতে নবাগতা হলেও, নিজের চালচলনে সেটা একেবারেই প্রকাশ করতে দেননি অভিনেত্রী। এক্কেবারে দাপুটে নেত্রীর মতো অভিনেত্রী জনসংযোগ সেরেছেন। তারকা তকমা একেবারে ছেটে ফেলে দিয়ে জনসাধারণের সঙ্গে মিশে গিয়েছিলেন তিনি। ভুলে গিয়েছিলেন তাঁর দৈনন্দিন সমস্ত রুটিন। হুগলিতে লোডশেডিং করিয়ে ভোটের ফলাফলে কারচুপি করা হয়েছে, নন্দীগ্রামের ইস্যুতে এমন বহু অভিযোগ এনেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। লোকসভা ভোটের মাঝেও এনিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন তিনি। কিন্তু এবার রচনাকে নিয়ে অগাধ ভরসা তাঁর, লোডশেডিং করিয়ে ভোটের কারচুপি আর হবেনা, সেটাই বিশ্বাস করেন মুখ্যমন্ত্রী।

আজ ২০ মে, লোকসভা নির্বাচনের পঞ্চম দফায় ৮ টি রাজ্যের মধ্যে পশ্চিমবঙ্গও রয়েছে। বাংলার ৭ টি আসনে ভোট। যার মধ্যে আছে, ব্যারাকপুর, হুগলি, শ্রীরামপুর, আরামবাগ, হাওড়া, বনগাঁ, উলুবেড়িয়া। সুতরাং রচনার কেন্দ্রেও ভোট। তাঁর বিপরীত প্রতিদ্বন্দ্বী লকেট চট্টোপাধ্যায়। তবে বিরোধীর কোনও কিছুতেই কান দিচ্ছেন না অভিনেত্রী। সকাল থেকেই হুগলির প্রতিটি কেন্দ্রে কেন্দ্রে ঘুরছেন অভিনেত্রী। যদিও কোথাও শান্তিপূর্ণ ভোট হচ্ছে। আবার কোথাও ঝামেলাও হচ্ছে। যেমন, ধনেখালিতে পোলিং এজেন্টকে বুথে ঢুকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছেন বিরোধী প্রতিদ্বন্দ্বী লকেট। আবার কোথাও নিরাপত্তারক্ষীদের বেঁধে রেখে মারধর করেছে বিরোধী প্রার্থীরা। এমন ঘটনা নিয়ে রীতিমতো সরব রচনা। বলাইবাহুল্য, তাই দায়িত্বওটা বেড়ে গিয়েছে। কিন্তু এত পর্যন্ত ঠিক ছিল, কিন্তু পঞ্চম দফা ভোটের দিনে একটি বুথের ভিতরে অন্ধকার দেখতেই চটে লাল হয়ে গেলেন রচনা। তবে তিনি ঝুঁকি নিতে মোটেই রাজি নন। শোনা মাত্রই একেবারে সেই বুথে চলে গেলেন তিনি। আর সেখানে গিয়ে ঘুটঘুটে অন্ধকার দেখতেই, গর্জে উঠলেন তিনি।

সঙ্গে ভোটারদের সতর্ক করলেন হুগলির তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। পান্ডুয়া শশীভূষণ প্রাথমিক বিদ্যালয়ে ভোট পর্যবেক্ষণ করতে গিয়ে ক্ষোভ উগড়ে দিলেন রচনা বন্দ্যোপাধ্যায়।এদিন এমন পরিস্থিতিতে সাংবাদিকদের সঙ্গে কথোপকথনে রচনা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘সবাই দেখে শুনে, ধীরে সুস্থে ভোট দেবেন। কারণ এখানে লাইট দিচ্ছে না। অন্ধকার হয়ে আছে, পুরো ঘরটা। ভোটবাক্সের চারপাশটা ঢাকা। ভিতরটা অন্ধকার হয়ে আছে। সবাইকে অনুরোধ করলাম, দেখে শুনে আস্তে আস্তে ভোট দেবেন। আলো দেওয়ার কথা বলা হয়েছে। তারপরেও আলো দেওয়া হচ্ছে না। অন্ধকার করে রেখে দেওয়া হয়েছে। ওর ভিতরটা একেবারে ঘুটঘুটে অন্ধকার। মানুষ পড়তে পারবে না, কার নাম লেখা রয়েছে ইভিএম-এ ! যাকেই ভোট দিক, দৃষ্টিতে তো আসতে হবে, কাকে সে ভোট দিচ্ছেন ? বলার পরেও আলোর ব্যবস্থা করা হচ্ছে না।’ (একটি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী)

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের