আংটি বদল পরিণীতি-রাঘবের, প্রকাশ্যে বাগদানের ছবি

শনিবার রাতে কাপুরথালা হাউসে এক ঘরোয়া অনুষ্ঠানে আংটি বদল করেন দু'জনে।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: অবশেষে অপেক্ষার অবসান। শনিবার রাতে কাপুরথালা হাউসে  আংটি বদলের মাধ্যমে চিরবন্ধনে বাঁধা পড়লেন রাজ্যসভার সাংসদ রাঘব চাড্ডা ও বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া। ইতিমধ্যেই রাজ্যসভার সাংসদের পক্ষ সামাজিক যোগাযোগমাধ্যমে  বাগদানের অনুষ্ঠানের প্রথম ছবি প্রকাশ করা হয়েছে। টুইটে আপের তরুণ সাংসদ লিখেছেন, ‘আমি যা কিছু চেয়েছি, সে বলেছে হ্যাঁ।’

গত কয়েক বছর ধরে লুকিয়ে প্রেম করেছিলেন আপের রাজ্যসভা সাংসদ রাঘব চাড্ডা ও বলিউড অভিনেত্রী পরিণীতা চোপড়া। সম্প্রতি তাঁদের সেই সম্পর্কের কথা প্রকাশ্যে আসে। যদিও আনুষ্ঠানিকভাবে দুজনের পক্ষ থেকে কিছুই ঘোষণা করা হয়নি। কিন্তু ইদানিং বিভিন্ন জায়গায় তাঁদের একত্রে দেখা যাওয়ার পরেই জল্পনা শুরু হয়, নতুন ইনিংস শুরু করতে চলেছেন দুজনে। অবশেষে শনিবার রাগনীতির বাগদানের কথা ফাঁস হয়।

সূত্রের খবর বিখ্যাত ফ্যাশান ডিজাইনার মণীশ মালহোত্রের তৈরি করা অফ হোয়াইট রঙের পোশাকেই সেজেছিলেন হবু দম্পতি। পঞ্জাবি রীতি মেনেই আয়োজন করা হয় বাগদান অনুষ্ঠানের। প্রথমে বিশেষ ধর্মগ্রন্থ থেকে পাঠ করা হয়। তার পরে পরিণীতির আঙুলে আংটি পরিয়ে দেন রাঘব। আর  হবু স্বামীর আঙুলে আংটি পরান পরিণীতি। বাগদান অনুষ্ঠানে কার্যত তারকার হাট বসেছিল। হাজির ছিলেন সস্ত্রীক দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভাগবন্ত মান, কংগ্রেস নেতা পি চিদম্বরম, রাজীব শুক্লা, আইনজীবী কপিল সিব্বল, শিবসেনা (উদ্ধব) সুপ্রিমো উদ্ধব ঠাকরের ছেলে আদিত্য ঠাকরে, তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন, পরীণিতির দিদি অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া, ফ্যাশন ডিজাইনার মণীশ মালহোত্ররা।  

..

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে