এই মুহূর্তে




ছোট্ট পা, একরাশ খুশি, ছেলেকে প্রকাশ্যে আনলেন রাঘব-পরিণীতি, পুত্রের নাম কী রাখলেন?

নিজস্ব প্রতিনিধি: বলিউডের চাড্ডা-চোপড়া পরিবারে এখন খুশির আবহ। সদ্য বাবা-মা হয়েছেন বলিউডের পাওয়ার দম্পতি রাঘব চাড্ডা এবং পরিণীতি চোপড়া। ১৯ অক্টোবর ফুটফুটে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন পরিণীতি চোপড়া। বাবা হওয়ার সুখবরটি ভক্তদের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন আপ নেতা নিজেই। বিয়ের ২ বছরের মাথায় প্রথম সন্তান কে পরিবারে স্বাগত জানালেন তারকা দম্পতি। যদিও অভিনেত্রী তাঁর গর্ভাবস্থার খবরটি দিয়েছিলেন গত অগস্টে। এর আগে অবশ্য কপিল শর্মার শোতে ইঙ্গিত দিয়েছিলেন পাওয়ার কাপল। কিন্তু নিশ্চিত কিছু বলেননি। এদিকে বহুদিন ধরেই অভিনয়ে নেই পরিণীতি। ভক্তদের কৌতূহল বাড়ছিল।

অবশেষে সন্তানের জন্মের দু মাস আগে গর্ভাবস্থার ঘোষণা করেন পরিনীতি। এবং দিওয়ালির প্রাক্কালে ১৯ অক্টোবর ফুটফুটে পুত্রসন্তানের জন্ম দেন পরিণীতি চোপড়া। তবে ট্রেন্ডিং অনুযায়ি, ছেলের নাম বা মুখ তখন কিছুই প্রকাশ্যে আনেননি তারকা দম্পতি।অবশেষে এক মাস হতেই ছেলের নাম প্রকাশ্যে আনলেন রাঘব চাড্ডা এবং পরিণীতি চোপড়া। তাঁরা তাঁদের নবজাতকের নাম রেখেছেন, নীর। বুধবার (১৯ নভেম্বর) সকালে পরিণীতি এবং রাঘব তাদের সন্তানের প্রথম আরাধ্য ঝলক শেয়ার করলেন ইনস্টাগ্রামে। সঙ্গে হৃদয়গ্রাহী ক্যাপশনে ছেলের নামের অর্থও জানিয়ে দিলেন। লিখলেন, “জলস্য রূপম, প্রেমস্য স্বরূপম — তত্র এভ নীর। আমাদের হৃদয় জীবনের এক অনন্ত ফোঁটায় শান্তি পেয়েছে। আমরা তার নাম রেখেছি ‘𝗡𝗲𝗲𝗿’, বিশুদ্ধ, ঐশ্বরিক, সীমাহীন।”

 

 

View this post on Instagram

 

A post shared by @parineetichopra

পরিণীতি এবং রাঘবের নামের সংমিশ্রণ নীর। সংস্কৃত বাক্যাংশটি জলের রূপ এবং প্রেমের প্রকৃত সারাংশ প্রতিফলিত করে। ১৯ অক্টোবর, পরিণীতি এবং রাঘব তাদের সন্তানের আগমনের ঘোষণা দিয়ে, লিখেছিলেন, “সে অবশেষে এসেছে! আমাদের বাচ্চা ছেলে এবং আমরা আক্ষরিক অর্থেই আগের জীবন মনে করতে পারছি না! হাত ভরা, আমাদের হৃদয় আরও পূর্ণ। প্রথমে আমরা একে অপরের সঙ্গে ছিলাম, এখন আমাদের সবকিছু আছে। কৃতজ্ঞতার সঙ্গে, পরিণীতি এবং রাঘব।” পরিণীতি এবং রাঘব ২০২৩ সালের সেপ্টেম্বরে রাজস্থানের একটি বিলাসবহুল ফোর্টে অন্তরঙ্গ অনুষ্ঠানের মাধ্যমে বিবাহ বন্ধনে বাধা পড়েন।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

কলকাতায় শাহরুখ তুললেন সেলফি, রবিবার মুম্বইতে মেসির সঙ্গে দেখা করবেন করিনা

রিকি কেজের বেঙ্গালুরুর বাড়িতে ডাকাতি, কার উপর আঙুল তুললেন গ্র্যামিজয়ী সুরকার?

২০২৬ সালে কেরিয়ার ধ্বংস হয়ে যাবে রণবীরের, জ্যোতিষ গণনায় ফাঁস বিস্ফোরক তথ্য

সপরিবারে তিরুপতিতে রজনীকান্ত, ভগবান ভেঙ্কটেশ্বরকে ৭২ কেজি চিনি ও গুড় উৎসর্গ

ফুটবলের রাজপুত্রের সঙ্গে সাক্ষাৎ বলিউড বাদশার, কী কথা হল‌ দুজনের

কলকাতায় মেসি ম্যাজিক! কোন কোন টলি তারকা থাকছেন যুবভারতীতে?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ