‘আপ মুঝে আচ্ছে লগনে লাগি’ গানে পরিণীতির ঠুমকা, হবু স্ত্রীর ঠোঁটে ঠোঁট রাঘবের, ভাইরাল ভিডিও

এরপরই হবু দম্পতিকে একসঙ্গে নাচতে দেখা গিয়েছে। অন্দরের সুন্দর ডেকরেশনের ঝলক উঠে এসেছে ভিডিওতে।

Share:

নিজস্ব প্রতিনিধি: সব জল্পনার অবসান! ২২ মার্চ রাঘব-পরিণীতির একসঙ্গে ডেটিং-এর ছবি প্রকাশ্যে আসার পর থেকেই হৈচৈ পড়ে যায় চারিদিকে। আপনেতার সঙ্গে অভিনেত্রীর প্রেম, কবে থেকে তাঁদের প্রেম হলই বা কী করে! প্রথমে দুজনেই মুখে কুলুপ এঁটেছিলেন। কত গুঞ্জন কত কিছু! কখনও আইপিএলে, কখনও বিমানবন্দরে একসঙ্গে ধরা দিয়েছেন তাঁরা। বিয়ের কথা শোনা মাত্রই লজ্জায় লাল হয়েছেন তিনি। জানা যায়, লন্ডনে পড়াশোনার সময়েই একে অন্যের সঙ্গে বন্ধুত্ব, অভিনেত্রী ৩ টি বিষয়ে স্নাতক। অন্যদিকে রাঘব চাড্ডাও বিজনেস ইকোনমিক্স নিয়ে বিদেশে পড়াশোনা করেছেন, তখন থেকেই তাঁদের বন্ধুত্ব। তবে দেশে ফেরার পরে তাঁদের কোনও যোগাযোগ ছিল না। গত বছর চমকিলা ছবির শুটিংয়ের জন্য পঞ্জাবেই থাকতে হয়েছিল পরিণীতিকে। আর ওদিকে পাঞ্জাব নির্বাচনের কারণে সে রাজ্যে প্রায় আনাগোনা লেগেই থাকতো রাঘবের।

তখন থেকেই তাঁদের প্রেমের সূত্রপাত। ১৩ মে দিল্লিতে রাঘবের বাসভবন দিল্লির কনট প্লেসের কাপুরথালা হাউসে বসেছিল রাঘব-পরিণীতির বাগদানের আসর। যেখানে উপস্থিত ছিলেন রাজনৈতিক মহলের একাধিক নেতা, তবে হাতে গোনা অতিথি ছিলেন বলিউডের। বোনের বাগদানে লন্ডন থেকে উড়ে এসেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া।সাদা পোশাকে সেজে উঠেছিলেন বলিউডের নতুন জুটি। সম্প্রতি রাঘব-পরিণীতির আংটি বদল, কেক কাটা, অনুষ্ঠানের অন্দরের ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ঠিক যেন রূপকথা। শনিবার দীর্ঘ দিনের প্রেমিক তথা আপ নেতা রাঘব চাড্ডার সঙ্গে আংটি বদল সারেন পরিণীতি চোপড়া। তাঁদের বাগদানে হাজির ছিলেন কেন্দ্রীয় স্তরের রাজনীতিবিদরাও। আত্মীয়-পরিজন ও বন্ধুবান্ধবের উপস্থিতিতে একে অপরকে আংটি পরিয়েছেন রাগনীতি। দুজন দুজনকে কাছে পেয়ে যে, কতটা খুশি তা  স্পষ্ট ছিল পরিণতি এবং রাঘব চাড্ডার চোখে মুখে। একে অপরকে একাধিকবার চুম্বন করেছেন। হবু স্বামীর জন্যে একাধিক গানে লিপও মিলিয়েছিলেন পরিণীতি। এবার হবু দম্পতির বাগদান অনুষ্ঠান থেকে এবার নতুন ভিডিও সামনে এসেছে। আংটি বদলের পর চার স্তরের কেক কেটে, একে অপরকে কেক খাইয়ে উদযাপন করেছেন অনুষ্ঠান। এরপরই হবু দম্পতিকে একসঙ্গে নাচতে দেখা গিয়েছে। অন্দরের সুন্দর ডেকরেশনের ঝলক উঠে এসেছে ভিডিওতে।

পরিণীতির ঠোঁটে রাঘব ঠোঁট রেখেই ভিডিও শেষ হয়। অনুরাগীরা এই ভিডিয়ো দেখে মুগ্ধ। তবে এই অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিলেন পরিণীতির দিদি প্রিয়াঙ্কা চোপড়া। সকাল সকাল তিনি হাজির হন দিল্লিতে। নাচ, গান মিলিয়ে গোটা অনুষ্ঠানটি হয়েছে পাঞ্জাবি স্টাইলে। এ দিন রাতেই আংটি বদলের পর রাঘবের সঙ্গে তিনটি ছবি শেয়ার করেন নেন অভিনেত্রী পরিণীতি চোপড়া। লেখেন, ‘আমি যা কিছু চেয়েছি… আমি হ্যাঁ বলেছি।’ এর সঙ্গে আংটির একটি ইমোটিকনও তিনি পোস্ট করেছেন। অন্যদিকে, বাগদান অনুষ্ঠানের চারটি ছবি টুইটারে পোস্ট করে রাঘব ক্যাপশনে লেখেন, ‘সেই সবকিছু, যার জন্য আমি প্রার্থনা করেছিলাম… ও হ্যাঁ বলেছিল।’

 

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে