আয়ুষ্মান-সারার শুটিং সেটে ধুন্ধুমার, ক্রুদের মাটিতে ফেলে পেটালেন স্থানীয়রা, কিন্তু কেন?

ম্প্রতি উত্তর প্রদেশের প্রয়াগরাজে 'পতি পত্নী অউর ওহ ২' -এর সেটে ব্যাপক মারামারির ঘটনা ঘটেছে। ছবির এক ক্রু সদস্যকে স্থানীয় কিছু লোক চরম লাঞ্ছিত করেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: শুটিং সেটে হাতাহাতি, তুমুল মারপিট! সম্প্রতি উত্তর প্রদেশের প্রয়াগরাজে ‘পতি পত্নী অউর ওহ ২’ -এর সেটে ব্যাপক মারামারির ঘটনা ঘটেছে। ছবির এক ক্রু সদস্যকে স্থানীয় কিছু লোক চরম লাঞ্ছিত করেছে। মুহূর্তেই সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। চারিদিকে লোক জন জড়ো হয়ে যায়। কেউ একজন ভিডিও তুলে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেয়। এরপর নির্মাতারা এফআইআর দায়ের করে প্রধান অভিযুক্তকে গ্রেফতার করতে বাধ্য হয়। ‘পতি পত্নী অউর ওহ ২’ -তে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন আয়ুষ্মান খুরানা, সারা আলি খান এবং ওয়ামিকা গাব্বি। যদিও আয়ুষ্মান মারামারিতে জড়িত ছিলেন না, তিনি হামলার সময় প্রয়াগরাজে ছিলেন।

এই বিষয়ে প্রয়াগরাজের অতিরিক্ত ডেপুটি কমিশনার অফ পুলিশ (সিটি) অভিজিৎ কুমার জানিয়েছেন, ২৭ অগস্ট থর্নহিল রোডে ‘পতি পত্নী অউর ওহ ২’ ছবির শুটিং চলাকালীন মারাত্মক সংঘর্ষের ঘটনা ঘটেছে। বিআর চোপড়া ফিল্মসের প্রযোজনা প্রধান জোহেব সোলাপুরওয়ালার উপর চড়াও হন স্থানীয় কিছু লোকজন। তাঁদের মাটিতে ফেলে চরম নিগ্রহ করেন। এরপর বিআর চোপড়া ফিল্মসের লাইন প্রযোজক সৌরভ তিওয়ারির ২৮ অগস্ট সিভিল লাইনস থানায় একটি FIR দায়ের করেন। এরপরেই প্রধান অভিযুক্ত মেরাজ আলিকে গ্রেফতার করা হয়েছে। কিছু ভাইরাল ভিডিও অনুসারে, শহরের স্থানীয়রা তর্ক-বিতর্কের পর চলচ্চিত্রের ক্রুদের মারধর করে। ঘটনার সময়ে দুজন স্থানীয় ব্যক্তি একটি গাড়ির দৃশ্যের শুটিংয়ের সময় একজন ক্রু সদস্যের দিকে এগিয়ে আসছেন। এরপরেই ক্রুরা স্থানীয়দের সঙ্গে তর্ক-বিতর্কে জড়িয়ে পড়ে, এরপর স্থানীয়রা ক্ষুব্ধ গিয়ে ক্রুদের মারধর শুরু করে।

কিছু স্থানীয় তাদের শান্ত করার চেষ্টা করলেও, অন্যরা মারধরে যোগ দেয় এবং এর ফলে মারামারির সূত্রপাত হয়। তবে ছবির নির্মাতারা এই বিষয়ে এখনও কোনও বিবৃতি দেননি। ঘটনাটি ঘটে যাওয়ার সময় আয়ুষ্মান খুরানাও প্রয়াগরাজে ছিলেন। তিনি সারা আলি খানের সঙ্গে শুটিং করছিলেন এবং তাদের দৃশ্যের ভিডিও ভাইরাল হয়েছিল। ক্রুদের উপর হামলার বিষয়ে অভিনেতা কোনও প্রতিক্রিয়া জানাননি। তবে এই ঘটনার পর শনিবার (৩০ অগস্ট) সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রথম পোস্ট করেছেন অভিনেতা। পোস্টে অভিনেতা তাঁর বাড়ির গণেশ চতুর্থী উদযাপনের ছবি শেয়ার করেছেন। তিনি পোস্টটির ক্যাপশন লিখেছেন, “জয় গণেশ”। আয়ুষ্মান ও তাঁর স্ত্রী তাহিরা কাশ্যপ যৌথভাবে পোস্টটি শেয়ার করেছেন। যেখানে দম্পতিকে ঐতিহ্যবাহী, জাতিগত পোশাকে দেখা গিয়েছে।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের