‘রাজকুমার রাওয়ের স্ত্রী’র পরিচয়ে বাঁচতে আপত্তি পত্রলেখার

যখন আমাকে লোকেরা রাজকুমার রাওয়ের স্ত্রী হিসেবে ডাকে বা চেনে, তখন আমার খুব কষ্ট হয়। খুব অস্বস্তি বোধ করি আমি। কারণ আমারও নিজের একটি অস্তিত্ব রয়েছে

Share:

নিজস্ব প্রতিনিধি: পত্রলেখা পাল, বলিউড চলচ্চিত্রের একজন বিশিষ্ট অভিনেত্রী। যদিও তাঁর আরেকটি পরিচয় রয়েছে, তিনি হলেন বলিউডের প্রখ্যাত অভিনেতা রাজকুমার রাও- এর স্ত্রী। বছর কয়েক আগেই তাঁদের বিয়ে হয়। অবশ্য দীর্ঘদিন তাঁরা সম্পর্কে ছিলেন। কিন্তু রাজকুমারের স্ত্রী হিসেবে পরিচয়ে বাঁচতে একেবারে নারাজ পত্রলেখা পাল। ভারতে বিশাল ভক্তসংখ্যা রয়েছে রাজকুমারের।একাধিক হিট ছবি উপহার দিয়েছেন তিনি। ছোট শহর থেকে বলিউডে নিজের জায়গা পাকিয়ে নিয়েছেন অভিনেতা। বর্তমানে নিজের সাফল্যতা উপভোগ করছেন অভিনেতা। অভিনেতার স্ত্রী পত্রলেখাও তাঁর সাফল্যে খুব খুশি। কিন্তু তাঁকে রাজকুমার রাওয়ের স্ত্রী বলাতে আপত্তি রয়েছে অভিনেত্রীর।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে পত্রলেখা বলেছেন, ‘যখন আমাকে লোকেরা রাজকুমার রাওয়ের স্ত্রী হিসেবে ডাকে বা চেনে, তখন আমার খুব কষ্ট হয়। খুব অস্বস্তি বোধ করি আমি। কারণ আমারও নিজের একটি অস্তিত্ব রয়েছে। তাই আমি সত্যি ‘রাজকুমারের স্ত্রী’ বলে ডাকা পছন্দ করিনা। আমি মনে করি, এটি আমার ব্যক্তিসত্ত্বাকে অপমান করছে। আমারও একটি পরিচয় রয়েছে বলিউডে। লোকেরা কি ভাবে যে, আমি রাজকুমারের জন্যেই খ্যাতি পাচ্ছি। আমার জীবন সহজতর হচ্ছে। শুধু তিনি আমার স্বামী বা প্রেমিক বলে আমি উন্নতির শিখরে উঠছি? একেবারেই নয়, আমারও পরিশ্রম রয়েছে। কিন্তু রাজকুমারের নাম বারবার ব্যবহার করার কারণ, আমার নিজেকে প্রতিষ্ঠিত করতেও অনেক সময় লেগেছে।’

পত্রলেখা আরও বলেছেন, ‘ছবি প্রত্যাখ্যান করার পরেও অনেক চলচ্চিত্র পরিচালক আমার কাছে এসেছে শুধুমাত্র রাজ কুমারের জন্যে, যাতে তাঁরা রাজকুমারকে ছবির প্রস্তাব দিতে পারে। মাঝে মাঝে রাজকুমারেল গোপন তথ্য জানতেও মানুষ আমার কাছে আসে। এমনও হয়েছে, অনেক পরিচালক আমার কাছে স্ক্রিপ্ট নিয়ে এসেছে, কিন্তু আমার জন্যে নয়, রাজকুমারের জন্যে। এতে আমি অসন্তুষ্ট।’ অর্থাৎ বলিউডে একজন জনপ্রিয় অভিনেত্রী হলেও রাজকুমারের স্ত্রী হিসেবেই তিনি বেশি পরিচিত, যাতে পত্রলেখা খুবই বিরক্ত। স্বামীর পরিচয়ে তিনি বাঁচতে চান না। উল্লেখ্য, দীর্ঘদিন ডেটিংয়ের পর ২০২১ সালে একটি অন্তরঙ্গ অনুষ্ঠানের মাধ্যমে পত্রলেখা ও রাজকুমার রাও বিয়ে করেন। তাঁরা দুইজনেই ‘সিটিলাইটস’ ছবিতে অভিনয় করেছেন। যদিও বর্তমানে রাজকুমার বলিউডের প্রথম সারির অভিনেতা হলেও পত্রলেখা সামান্য ছবি এবং ওয়েবসিরিজের প্রস্তাব পান। সম্প্রতি পত্রলেখার ছবি ‘ফুলে’ রিলিজ করেছে। যেখানে তিনি প্রতীক গান্ধির সঙ্গে জুটি বেঁধেছেন। ছবিটি মুক্তির আগে বিতর্কে জড়িয়েছিল

মৃত্যুর জন্যে ১২ মণ শুকনো আলাদা করে রেখেছিলেন বর্ষীয়ান অভিনেতা নানা পটেকার, কেন জানেন?

নিউটাউনের আবাসনে উদ্ধার মহিলার পচাগলা দেহ

আইপিএলের আগে প্রীতির দলে বড় ধাক্কা, পঞ্জাব কিংস ছাড়লেন রিকি পন্টিংয়ের ঘনিষ্ঠ দুই কোচ

শুধু অভিনয়ে নয়, রাইফেল শুটিংয়েও দক্ষ ছিলেন, কীভাবে কারগিল সীমান্তে পৌঁছেছিলেন নানা পটেকর?

‘একদিন আমাদের সবাইকেই চলে যেতে হবে’, মৃত্যুর চার দিন আগেই কি ইঙ্গিত পেয়েছিলেন নানা পাটেকর?

মদ নিয়ে বিবাদের জেরে ভয়ংকর পরিণতি, তিনজনকে ট্র্যাক্টরে পিষে মারল যুবক

চার বছরের প্রেমের ভয়াবহ পরিণতি, বিয়ের আগেই প্রেমিকের গুলিতে মৃত্যু তরুণীর

দানবীর নানা, গাড়ি না কিনে দেড় কোটি বিলিয়ে দিয়েছিলেন গরিব কৃষকদের

পুজোর আগে খামখেয়ালি আবহাওয়া! মহালয়া পর্যন্ত বৃষ্টি-বজ্রপাত, কবে থেকে পরিষ্কার হবে আকাশ?

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত অভিনেতা নানা পটেকর

শ্মশান কেন সবসময় নদীর কাছেই হয়? জানুন হিন্দু ধর্মের এক অজানা রহস্য

কাপড় ধোয়া নিয়ে বিবাদ, ভাইকে তোরোয়াল-কুড়ুল দিয়ে কুপিয়ে খুন দাদার

৮০ টাকার জন্য গলায় সুঁচ ফুটিয়ে বন্ধুকে খুন, কী ঘটেছিল মদের আসরে?

‘গভীর শূন্যতার’ সৃষ্টি হল, নানা পাটেকরের মৃত্যুতে শোকপ্রকাশ প্রধানমন্ত্রী মোদির