‘পরিচালক-প্রযোজকের সঙ্গে শুতে হবে’, কাজ পাওয়ার বিনিময়ে শর্ত পেয়েছিলেন সুন্দরী অভিনেত্রী

হ্যাঁ, বলিউডে কেরিয়ার শুরুর প্রথমে অনেকেই কাস্টিং কাউচ, পরিচালক-প্রযোজকদের দ্বারা অশালীন আচরণের শিকার হয়েছেন। যার মধ্যে রয়েছেন অভিনেত্রী যুক্তি কাপুরও।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিনোদন দুনিয়ায় প্রতিষ্ঠিত হওয়ার আগে কাস্টিং কাউচের শিকার হননি, এমন অভিনেত্রী খুব কমই আছেন। কেউ কেউ এই বিষয়ে প্রকাশ্যে মুখ খুলেছেন। কেউ আবার আড়ালেই রেখেছেন। হ্যাঁ, বলিউডে কেরিয়ার শুরুর প্রথমে অনেকেই কাস্টিং কাউচ, পরিচালক-প্রযোজকদের দ্বারা অশালীন আচরণের শিকার হয়েছেন। যার মধ্যে রয়েছেন অভিনেত্রী যুক্তি কাপুরও। একাধিক টিভি শোয়ের মাধ্যমে বলিউডে পাকাপাকি জায়গা বানিয়েছেন যুক্তি। সম্প্রতি একটি সাক্ষাৎকারে অভিনেত্রী বলিউডের দুর্বল জায়গাগুলি তুলে ধরেছেন।

তাঁর কথায়, ‘ইন্ডাস্ট্রিতে আমার কোনও গড ফাদার নেই। ফিল্মি ব্যাকগ্রাউন্ড ছাড়াই আমি এতদূর পৌঁছেছি। কিন্তু কাস্টিং কাউচের শিকার আমিও হয়েছিলাম। একবার আমাকে একজন প্রযোজক মিটিংয়ের জন্যে ডেকেছিলেন। এই অফার পেয়ে আমি খুবই খুশি হয়ে গিয়েছিলাম। ভেবেছিলাম হয়তো কোনও বড় সুযোগ পাব। কিন্তু তাঁর সঙ্গে দেখা হওয়ার পর আমি তাঁর মুখে অদ্ভুত দাবি শুনলাম। তিনি আমাকে বলেছিলেন, ‘আমাদের একটা পার্টি রয়েছে। ওখানে আমার প্রেমিকা হয়ে যেতে হবে তোমাকে।’ প্রযোজকের মুখে এমন প্রস্তাব শুনেই আমি আতঙ্কিত হয়ে পড়েছিলাম। কারণ আমি তখন খুবই ছোট ছিলাম। কথাটি শুনে আমার এতটাই ভয় লেগেছিল যে, আমি ভাবছিলাম কখন এখান থেকে বেরোতে পারব। আমার চিন্তা হচ্ছিল ওরা হয়তো আমাকে ভিতরে আটকে দরজা বাইরে থেকে বন্ধ করে দেবে। এরপর ওরা হয়তো আমার সঙ্গে খারাপ কিছু করবে। ওই প্রযোজকের আগে নিজের দিকে তাকানো উচিত ছিল, তিনি আমার বাবার বয়সী ছিলেন। তাঁর সামনে আমি শিশু ছিলাম। তখন আমার বয়স ছিল ২২ বা ২৩ বছর। ধিক্কার তোমাকে। কী জঘন্য!’

এরপর আরও একটি ঘটনা শেয়ার করে যুক্তি বলেন, ‘একটা বিজ্ঞাপনের জন্যেও আমি কাস্টিং কাউচের শিকার হয়েছিলাম। অডিশন দেওয়ার পর আমাকে একজন একটি চুক্তির প্রস্তাব দিল। সে বলেছিল শাহরুখ খান, সলমান খান এবং সইফ আলি খান সবাই সেখানে আছেন। আমি তার কথা বিশ্বাস করেছিলাম। পরের দিন সে আমাকে ফোন করে বলল, এই কাজ পেতে গেলে আমাকে পরিচালক, প্রযোজক এবং অভিনেতাদের সঙ্গে শুতে হবে। যা শুনে আমি হতবাক হয়ে গিয়েছিলাম। পরে আমি জানতে পারলাম যে তিনি কোনও কাস্টিং ডিরেক্টর ছিলেন না। একজন ভুয়ো কাস্টিং ডিরেক্টর ছিলেন।ঈশ্বরকে ধন্যবাদ। নিম করোলি বাবা আর হনুমানজি আমাকে বাঁচিয়েছেন।’ এরপর তিনি ইন্ডাস্ট্রিতে আসা নতুন মেয়েদের ভুয়ো কাস্টিং ডিরেক্টরদের এড়িয়ে চলার অনুরোধ করেন। 

খাইবার পাখতুনখোয়ার মসজিদের কাছে আত্মঘাতী বিস্ফোরণ, নিহত কমপক্ষে ২৫, আহত ৫০

নন্দীগ্রামের ভোট থেকে সরে দাঁড়াচ্ছেন মমতার প্রার্থী? নবান্নে শুভেন্দুর সঙ্গে সাক্ষাত নিয়ে জোর জল্পনা

কোহলি-পোলার্ডকে টেক্কা দিয়ে টি টোয়েন্টিতে নয়া মাইফলক স্পর্শ করলেন বাটলার

শুটিং শেষে ফেরার পথে বিমানবন্দরে গ্রেফতার অপু বিশ্বাসের নায়ক পলাশ, কী অপরাধ তাঁর?

ঘাসের উপর জোড়াফুল অতীত, কমিশনের নির্দেশে কী প্রতীক পেলেন মমতা-ঋতব্রতরা?

দোকানের মিষ্টি ভুলে যাবেন! গোবিন্দভোগ চাল দিয়ে বাড়িতেই বানান রসে তুলতুলে রসবড়া

‘ফোন নয়, সমাজ পরিবর্তন করুন’, যুবসমাজের ‘আইফোন ১৮ প্রো’ কেনার উন্মাদনা দেখে চটলেন সোনু সুদ

রণক্ষেত্র সিলেট-লন্ডনগামী বিমান! মাঝ আকাশেই দুই যাত্রীর তুমুল মারামারি, ভাইরাল ভিডিও

নিঠারি হত্যাকাণ্ড: বেকসুর খালাসের এক বছরের মাথায় আত্মহত্যা করলেন সুরেন্দ্র কোলি

আট উইকেটে জাপানকে হারিয়ে এশিয়ান গেমসের সেমিফাইনালে পৌঁছলেন হরমনপ্রীতরা

রাস্তায় ইচ্ছাকৃতভাবে যানজট রয়েছে? অভিযোগ জানান, টোল ফ্রি নম্বর দিলেন মুখ্যমন্ত্রী

‘পরিচালক-প্রযোজকের সঙ্গে শুতে হবে’, কাজ পাওয়ার বিনিময়ে শর্ত পেয়েছিলেন সুন্দরী অভিনেত্রী

শিশুদের খাবারে বিষ! Nestlé-র বিরুদ্ধে কড়া পদক্ষেপ FSSAI-এর

ফিলিপিন্সে স্কুলে বন্দুকবাজের তাণ্ডব, গুলিতে নিহত ১, আহত ৪