প্রকাশিত হল রণবীর-আলিয়ার মেহেন্দি অনুষ্ঠানের ছবি, দেখে নিন এক ঝলকে

Share:

নিজস্ব প্রতিনিধি: ভক্তদের অপেক্ষা যেন নায়িকা নিজেই মিটিয়ে দিচ্ছেন। আলিয়া-রনবীরের বিয়ের রাতে আলিয়া নিজেই তাঁদের বিয়ের ছবি পোস্ট করেছিলেন ইনস্টাগ্রামে। ধবধবে সাদা বর্ণের বিয়ের পোশাক পরে এই লাভ জুটি, ধরা দিয়েছিলেন এক্কেবারে শেহজাদা-শেহজাদি রূপে। এবার সদ্য প্রকাশিত হল, রণবীর-আলিয়ার মেহেন্দি অনুষ্ঠানের কিছু ছবি, যা এক্কেবারে আবেগে পরিপূর্ণ ছিল। কিছুক্ষন আগে আলিয়া নিজেই তাঁর ইনস্টাগ্রামে হ্যান্ডেলে পোস্ট করলেন এইসব ছবি।

এই ছবিগুলিতে কাপুর এবং ভাট পরিবারের প্রায় সব সদস্যেকেই দেখা গিয়েছে। তবে ছবিগুলি মধ্যে একটি ছবিতে দৃশ্যে রণবীর কাপুরকে, তাঁর পিতা ঋষি কাপুরের ছবি হাতে নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে। সুতরাং, বোঝাই যাচ্ছে, নীতু কাপুর থেকে রনবীর কাপুর, করিনা কাপুর সবাই প্রয়াত কিংবদন্তী অভিনেতার স্মৃতিতে বুঁদ হয়েছিলেন এই হেভিওয়েট বিয়েতে। প্রয়াত ঋষি কাপুরকে আলিঙ্গন করে একটি আবেগপূর্ণ শ্রদ্ধা জানালেন রনবীরের পরিবার।

ছবিতে রনবীরকে বেবীপিঙ্ক বর্ণের একটি পাঠানী ড্রেস-কোডে দেখা যাচ্ছে। আর আলিয়ার পরনে ছিল জমকালো লেহেঙ্গা চোলি। বিয়ের আগের দিন রাতে রনবীর-আলিয়ার মেহেন্দি অনুষ্ঠান এক্কেবারে জমে গিয়েছিল। সম্পূর্ন পারিবারিক অনুষ্ঠানের মাধ্যমেই সম্পন্ন হয়েছিল তাঁদের মেহেন্দি শেরিমণি। ছবিগুলিতে রনবীর-আলিয়ার আলিঙ্গন, চুম্বন, পরিচালক আয়ান মুখার্জীর আলিয়াকে জড়িয়ে ধরে চুম্বন করছেন সবটাই ফুটে উঠেছে। এমনকি আলিয়ার শেয়ার করা শেষ ছবিতে দেখা গিয়েছে, রনবীরের হাতের তালুতে মেহেন্দি দিয়ে আলিয়ার নাম লেখা।

পরে জানা গিয়েছে আলিয়ার আবদারেই রনবীর, আলিয়ার নাম লিখেছে তাঁর হাতে। আরো একটি ছবিতে দেখা গিয়েছে, রনবীর এবং নীতু কাপুরকে একসঙ্গে নাচতে।এহেন আনন্দের মুহূর্তগুলি অভিনেত্রী তাঁর ইনস্টাগ্রামে পোস্ট করে লিখেছেন, “আমাদের মেহেন্দির অনুষ্ঠান ছিল একদম স্বপ্নের মতো। এই দিনটি ছিল ভালোবাসায় ভরা একটি দিন, পরিবার, আমাদের ঘনিষ্ঠ বন্ধু, আয়ানের ডিজে বাজানো, মিস্টার কাপুরের সঙ্গে আমার নাম, অন্তরঙ্গ মুহুর্ত সবটার মাধ্যমেই আমরা নতুন জীবনে পা রেখেছি।”

 

View this post on Instagram

 

A post shared by Alia Bhatt ?☀️ (@aliaabhatt)

এছাড়া বিয়ের দিন রনবীরের সঙ্গে আলিয়ার পিতা মহেশ ভাটের আলিঙ্গনের ছবিও প্রকাশিত হয়েছে। ছবি দেখে বোঝাই যাচ্ছিল, জামাই যেন তাঁর পরম তৃপ্তির জায়গা। আলিয়া-রনবীরের মেহেন্দি অনুষ্ঠানে সইফ-করিনা, জেহ-তৈমুর, করিশমা কাপুরসহ সবাইকে দেখা গিয়েছে। ১৩ এপ্রিল রণবীর ও আলিয়ার বান্দ্রার বাড়িতেই মেহেন্দির অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছিল।

আবাসে কাটমানি-বিতর্ক শান্তিপুরে, কাঠগড়ায় প্রাক্তন ও বর্তমান কাউন্সিলর

তৃণমূলে মমতার প্রয়োজন ফুরিয়েছে, পরোক্ষে বোঝালেন সুদীপ

রবি রাতে বিশ্বকাপ অভিযান শুরু জার্মানির, ইতিহাস গড়তে চায় কুরাসাও

তৃণমূলের বিদ্রোহী শিবিরকে স্বীকৃতি নয়, অধ্যক্ষকে চিঠি অভিষেকের

বড়ঞাতে যাত্রীবাহী বাসে টাকা লুট করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ল ৪ মহিলা পকেটমার

ভক্ত ভেবে আমিরের ছেলেকে সলমানের ধারে-কাছে ঘেঁষতে দিল না নিরাপত্তারক্ষীরা, তারপর..

মুখ্যমন্ত্রী হওয়ার পর নন্দীগ্রামে দ্বিতীয়বার সভা করবেন শুভেন্দু,রাজ্যজুড়ে জনকল্যাণ শিবিরের সূচনা হবে

ভারতের মাটি ছুয়ে নেপাল থেকে বাংলাদেশে অতিরিক্ত বিদ্যু‍ৎ রফতানি আটকে দিল মোদি সরকার

বঙ্গভবনে রাতে গেরুয়া টেবিলে নৈশভোজ কাকলিদের, মেনু শুনলে জিভে জল আসবে

নির্ধারিত সময়ের ১৭ মিনিট আগেই ভবানী ভবনে পৌঁছে গেলেন অভিষেক

গুরবাজের শতরান বিফলে, গিল-রাহুলের চওড়া ব্যাটে আফগান বধ টিম ইন্ডিয়ার

পতির দেখানো পথেই মমতাকে ছেড়ে ঋতব্রতদের শিবিরে সুদীপ ঘরণী নয়না

বিজয়-রশ্মিকার বড় উদ্যোগ, ১৮০ গরিব পড়ুয়ার পড়াশোনা চালাতে বৃত্তি দিচ্ছেন

‘কাপটা নিয়ে এসো’, পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে নামার আগে হরমনপ্রীতদের কাছে আবদার শুভমনের