‘হিন্দু হয়ে মক্কায় তীর্থযাত্রা, ওমরাহ পালন’, অভিনেত্রী সঞ্জনা গলরানিকে তুলোধনা

হিজাব পরা অভিনেত্রী ওমরাহ পালন করছেন, তিনি কতটা উত্তেজিত ছিলেন সেটাও একটি ভিডিওর মাধ্যমে ব্যক্ত করেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: হিন্দু ধর্মের হয়ে কেউ যদি মুসলিমদের ধর্মের কোনও রীতি পালন করেন, সেই নিয়ে চর্চা যুগ যুগ ধরে চলে আসছে। আর তা যদি হয়,কোনও তারকাদের ক্ষেত্রে তাহলে তো কথাই নেই! যদি কোনও হিন্দু তারকা মুসলিম ধর্ম পালন করে এবং তাঁর ছবি বা ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল, ব্যস, তাঁকে নিয়ে বিতর্কে তুঙ্গে উঠে যায়। কিছুদিন আগেই হিন্দু হয়ে গায়ক শানের নামাজ পাঠের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় রীতিমতো হৈচৈ ফেলে দিয়েছিল। এবার এমনই একটি বিতর্কের কেন্দ্রবিন্দু হলেন কন্নড় এবং তেলেগু চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী সঞ্জনা গলরানি। যিনি হিন্দু হয়েও সম্প্রতি মক্কায় তীর্থযাত্রা করতে গিয়েছিলেন। সেই ছবি ভাইরাল হতেই কটাক্ষ ধেয়ে আসে অভিনেত্রীর দিকে। ছবিতে দেখা যায়, হিজাব পরা অভিনেত্রী ওমরাহ পালন করছেন, তিনি কতটা উত্তেজিত ছিলেন সেটাও একটি ভিডিওর মাধ্যমে ব্যক্ত করেন। যা নেটিজেনরা একেবারেই ভাল চোখে দেখেননি, যাঁরা অভিনেত্রীকে হিন্দু ধর্ম থেকে ইসলামে রূপান্তরের জন্যে সমালোচনা করেছিলেন।

হিন্দু পরিবারে জন্ম নেওয়া সঞ্জনা কয়েক বছর আগে ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং আজিজ পাশা নামে একজন ডাক্তারকে বিয়ে করেন। তাঁর সিদ্ধান্তকে অনেকেই সমালোচনা করে ছিলেন। সম্প্রতি একটি ভিডিও পোস্ট করে সঞ্জনা ইনস্টাগ্রামে লেখেন, “সবার সঙ্গে ভাগ করে নিলাম। আমি খুব অভিভূত যে এটিই আমার প্রথম আধ্যাত্মিক যাত্রা। যার জন্য আমি মক্কা এবং মদিনায় ‘ওমরাহ পালন করতে যাচ্ছি। আমার সঙ্গে আমার স্বামী আজিজ পাশা, আমার ছেলে আলরিক পাশাও রয়েছে। আমার মনে পড়ে, তিন বছর আগে, আমার জীবন খুব খারাপ যাচ্ছিল, তাই আমি প্রভুর কাছে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে, আমি যদি কখনও বিদেশ ভ্রমণে যাই, তাহলে আমি আমার স্বামীর সঙ্গে তোমার বাড়িতে যাব। আল্লা আমাকে সমস্যা থেকে মুক্তি দিয়েছিল, এবং আমার প্রার্থনা খুব ভালভাবে কবুল হয়েছিল। তবে আমি আমার ব্যক্তিগত সিদ্ধান্তের প্রতি কোন বিদ্বেষ সৃষ্টি করতে চাই না। আমি সকল ধর্মকে সমানভাবে সম্মান করি। এছাড়াও আমি চাই না যে, আমার পছন্দের ধর্মটি জনসাধারণের আলোচনার বিষয় হয়ে উঠুক।”

তিনি আরও বলেন, “আমি জন্মসূত্রে একটি হিন্দু পরিবার থেকে এসেছি, কিন্তু খ্রিস্টান স্কুলে পড়াশোনা করেছি। তারপর আমি ইসলাম দ্বারা অনুপ্রাণিত হই। কারণ আমি আমার স্বামী একজন মুসলিম পুরুষ, ডঃ আজিজ পাশা। আমি এমন লোকদের দ্বারা বিচার হতে চাই না যারা ধর্মনিরপেক্ষ নয়।” সঞ্জনা প্রভাসের বুজ্জিগাডু, রাজশেখরের সত্যমেব জয়তে, পৃথ্বীরাজের পুলিশ এবং রমেশ অরবিন্দের রাঙ্গাপ্পা হগবিতনার মতো ছবিতে অভিনয় করেছেন। তাঁর নিকি গালরানি নামে একটি বোন রয়েছে, যিনি তামিলের একজন জনপ্রিয় অভিনেত্রী।

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে