মৃত্যুর আগে সরকারের কাছে স্টুডিও বাঁচানোর আর্জি, বলছে নীতিনের ‘অডিও ম্যাসেজ’

জীবনের অনেক প্রতিকূলতার মুখোমুখি হয়ে আমি এই স্টুডিওটি তৈরি করেছি। জীবনে অনেক উত্থান-পতন এসেছে, সাফল্য এবং ব্যর্থতা, আমি সব হজম করেছি। এটি আমার জীবনের সবচেয়ে বড় সম্পদ।

Share:

নিজস্ব প্রতিনিধি: গত ২ অগস্ট মহারাষ্ট্রের রায়গড় জেলায় অবস্থিত ND স্টুডিও থেকেই মিলেছে বলিউডের স্বনামধন্য আর্ট ডিরেক্টর নীতিন দেশাইয়ের লাশ। নিজের স্বপ্নের স্টুডিওতেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন নীতিন চন্দ্রকান্ত দেশাই। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৮ বছর। পরিচালকের ঘনিষ্ঠ বন্ধুর কথায়, কোটি কোটি টাকা দেনায় ডুবেছিলেন বহুদিন। তাই হয়তো আত্মহত্যার পথ বেছে নিয়েছেন তিনি। আসলে নিজের স্টুডিও বানাতে প্রায় ২৫২ কোটি টাকা লোন নিয়েছিলেন তিনি। সেটা চোকাতে গিয়েই হাবুডুবু খেতে হয় তাঁকে, পাওনাদারের তাগাদা, স্টুডিওতে কাজ না হওয়ার কারণে টাকা জোগাড় করা তাঁর পক্ষে অসম্ভব হয়ে ওঠে। সেই কারণেই এত কঠিন সিদ্ধান্ত নিতে হল পরিচালককে। বলিউডের একাধিক ব্লকবাস্টার ছবির সেট ডিজাইন করেছেন তিনি, শুধু তাই নয় ধারাবাহিক, রিয়েলিটি শোয়ের মতোও একাধিক সেট ডিজাইন করেছালেন তিনি। তাঁর মৃত্যুতে এখনও শোকস্তব্ধ বলিউড। আজ তাঁর স্টুডিওতেই পরিচালকের শেষকৃত্য সম্পন্ন হবে। পোস্টমর্টেমের প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, তিনি গলায় ফাঁস দিয়েই আত্মহত্যা করেছেন। যদিও এখনও রায়গড় পুলিশ তদন্ত চালাচ্ছে।

ইতিমধ্যেই পরিচালকের এনডি স্টুডিওকে বাজেয়াপ্ত না করার জন্য সরকারকে অনুরোধ করা হয়েছে। খবর অনুযায়ী, পরিচালকের আত্মহত্যার জন্য আর্থিক সংস্থা এডেলউইস এআরসি দায়ী। উদ্ধার করা ১১ টি অডিও ক্লিপে, পরিচালক প্রকাশ করেছেন যে, এই সংস্থা দিনের পর দিন নীতিন দেশাইকে মানসিক চাপ দিত, যার ফলে তিনি মানসিক সমস্যার মুখোমুখি হয়েছিলেন। পুলিশের মতে, দেশাই ২৫২ কোটি টাকা এই কোম্পানি থেকেই ধার নিয়েছিলেন নীতিন। এই বিকাশের বিষয়ে, এনসিএলটি-এর মুম্বাই বেঞ্চ, গত ২৫ জুলাই, নীতিন দেশাইয়ের কোম্পানি, এনডি’স আর্ট ওয়ার্ল্ড প্রাইভেট লিমিটেডের বিরুদ্ধে ‘কর্পোরেট ইনসলভেন্সি রেজোলিউশন প্রক্রিয়া শুরু করার’ নির্দেশ দিয়েছিলেন। এডেলওয়েস এআরসি বিবৃতি অনুযায়ী, “আমরা শ্রী নীতিন দেশাইয়ের মৃত্যুতে গভীরভাবে শোকাহত এবং তাঁর পরিবারের প্রতি গভীর সমবেদনা।” NCLT প্রিন্সিপাল বেঞ্চ, ১ অগস্ট এনসিএলটি আদেশের বিরুদ্ধে এনডি আর্ট আদেশ খারিজ করে দিয়েছিল।”

সরকারের কাছে নিতিন দেশাইয়ের আবেগঘন আবেদন

জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিল্প পরিচালক নীতিন চন্দ্রকান্ত দেশাই আত্মহত্যার আগে রাজ্য সরকারের কাছে একটি আবেগপূর্ণ আবেদন করেছিলেন, যেখানে তিনি বলেছিলেন যে তার এনডি স্টুডিওটি অনেক কঠোর পরিশ্রমে তৈরি করেছেন। তাঁর কথায়, “জীবনের অনেক প্রতিকূলতার মুখোমুখি হয়ে আমি এই স্টুডিওটি তৈরি করেছি। জীবনে অনেক উত্থান-পতন এসেছে, সাফল্য এবং ব্যর্থতা, আমি সব হজম করেছি। এটি আমার জীবনের সবচেয়ে বড় সম্পদ। সরকারের উচিত এই স্টুডিওটিকে বাঁচানো, আমার বা আমার পরিবারের জন্য নয়, নতুন শিল্পীদের সুবিধার জন্য সরকারের উচিত স্টুডিওটির দখল থেকে বাঁচানো।” অডিও ক্লিপে দেশাই কাঁদো কাঁদো সুরে বলেছেন যে, স্টুডিওটি ঋণ প্রদানকারী আর্থিক প্রতিষ্ঠানের কাছে হস্তান্তর করা উচিত নয় কারণ এই স্টুডিওর মাধ্যমে উদীয়মান এবং পরিশ্রমী শিল্পীরা জন্মগ্রহণ করবে।

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে