দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘দেশের রাজনৈতিক নেতারা অশিক্ষিত’, সমালোচনার মুখে পড়তেই রাতারাতি ভোলবদল কাজলের

নিজস্ব প্রতিনিধি: সেলিব্রিটিদের বেফাঁস মন্তব্যের জন্যে মাঝে মধ্যেই পড়তে হয় বিপাকে। আপাততঃ এখন ওটিটির পর্দায় দাপিয়ে বেড়াচ্ছেন অভিনেত্রী। সম্প্রতি মুক্তি পেতে চলেছে তাঁর ওটিটি সিরিজ ‘দ্য ট্রায়াল’ নামক কোর্টরুম ড্রামা। এই মুহূর্তে সিরিজের প্রচারের জন্য নানা অনুষ্ঠান ও সাক্ষাৎকারে যাচ্ছেন অভিনেত্রী। সম্প্রতি তেমনই একটি সাক্ষাৎকারে নায়িকা বলেন, ‘আমাদের দেশ এবং রাজ্য এমন কিছু নেতাদের দ্বারা পরিচালিত, যাঁদের প্রাথমিক শিক্ষাটুকু নেই। কোনও পড়াশোনা জানেনা তাঁরা।’ অভিনেত্রীর এহেন বেফাঁস মন্তব্যেই তীব্র চটেছেন নেটিজেনরা। কারণ বলিউডের বহু অভিনেতা-অভিনেত্রী পেরোননি স্কুলের গণ্ডি। কলেজে বা মাধ্যমিক দেওয়ার আগে স্কুল ছাড়েন তাঁরা, সেখানে আছে কাজলেন নামও। সেই কারণেই চটে বম্ব নেটিজেনরা।

তবে ঘটনা টি পৌঁছেছে অভিনেত্রী কান পর্যন্তও। নিরাশ করেননি তিনি। ঘটনার স্পষ্টীকরণও অভিনেত্রী নিজেই করলেন। টুইটের মাধ্যমে জানালেন, রাজনৈতিক নেতাদের সম্পর্কে তাঁর মন্তব্য, তাঁদের শিক্ষাগত পটভূমির অভাব বা তাঁদের “অপমান” করার উদ্দেশ্যে নয়। আমি শুধু শিক্ষা এবং এর গুরুত্ব সম্পর্কে কথা বলেছিলাম। আমার উদ্দেশ্য কোন রাজনৈতিক নেতাদের অবজ্ঞা করা নয়, আমাদের দেশে কিছু মহান নেতা এমনও রয়েছেন। যারা দেশকে সঠিক পথে পরিচালিত করছেন।” ‘দ্য ট্রায়াল’-নিয়ে একটি টক শো চলাকালীন তাঁর এহেন মন্তব্যের জন্যে সোশ্যাল মিডিয়ায় ব্যপক সমালোচনার মুখোমুখি হতে হয়েছিল তাঁকে।

টক শোতে কাজল আরও বলেছিলেন, “পরিবর্তন, বিশেষ করে ভারতের মতো একটি দেশে, ধীর গতিতে পরিবর্তন হচ্ছে। এটি খুব ধীরগতির। কারণ আমরা আমাদের ঐতিহ্যে নিমজ্জিত, আমাদের চিন্তা প্রক্রিয়ায় নিমজ্জিত। আমাদের দেশে অনেক রাজনৈতিক নেতা আছেন, যাঁদের শিক্ষাগত পটভূমি নেই। আমি দুঃখিত, সেই নেতাদের দ্বারাই শাসিত হচ্ছি।” তাঁর এই মন্তব্য ভাইরাল হতেই অভিনেত্রীকে তুলোধনা করে নেটপাড়া। এবার সেই মন্তব্যের সাফাই দিলেন নায়িকা। আগামী ১৪ জুলাই মুক্তি পাবে, কাজলেন কোর্টরুম ড্রামা ‘দ্য ট্রায়াল’।

Published by:

Share Link:

More Releted News:

সৌরভের পরিবর্তে ‘দাদাগিরি’ সঞ্চালনায় এবার লিয়েন্ডার পেজ কিংবা দেব!

সাত মাসের গর্ভবতী কিয়ারাকে জড়িয়ে ধরার চেষ্টা ভক্তের, ভয় পেয়ে গিয়েছিলেন সিদ্ধার্থ

ফের টলিপাড়ায় দুঃসংবাদ, প্রয়াত বর্ষীয়ান অভিনেতা-বাচিকশিল্পী বিপ্লব দাশগুপ্ত

চা-কফি বাদ, মেকআপে শুধুই সানস্ক্রিন, সুতির শাড়ি-চুড়িদার পরেই প্রচারে ঝড় তুলছেন লাভলি

বক্সঅফিসে সুনামি, ৭ দিনে ১৩৫ কোটি আয় ‘ভূত বাংলা’র, কেরিয়ারে খরা কাটছে অক্ষয়ের

‘হক’ সিনেমার জন্য কোরান পাঠ করতেন অভিনেত্রী ইয়ামি গৌতম

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ