‘মৃত্যু নিয়ে ছলনা’, ‘ডেথ স্টান্ট’ নাটকের পর পুন্য অর্জনে মন্দিরে পুনম

হলুদ রঙের সালোয়ার কামিজ, গোলাপি রঙের ওড়না পরে, হাতে পুজোর থালা নিয়ে একটি মন্দিরে দেখা গেল পুনমকে।

Share:

নিজস্ব প্রতিনিধি: চলতি মাসের শুরুতেই বিখ্যাত মডেল পুনম পাণ্ডের মৃত্যুর পোস্ট গোটা সোশ্যাল মিডিয়াকে একেবারে নাড়িয়ে দিয়েছিল। অভিনেত্রী তথা মডেলের একটি ইনস্টাগ্রাম পোস্ট অনুযায়ী, জরায়ু-মুখের ক্যান্সার আক্রান্ত হয়ে মারা গিয়েছেন পুনম। ঘটনায় একেবারে তোলপাড় পড়ে যায়। অভিনেত্রীর বন্ধু, গাড়ির চালক দাবি করেন যে, অভিনেত্রীর ভেতর ভেতর এরকম অসুখের কথা কেউ জানতেন না। তবে বিষয়টি পুরোপুরি ফেক।

জল্পনার অবসান পুনম নিজেই পরদিন ইনস্টাগ্রামে পোস্ট করে জানান যে, তাঁর কিছু হয় নি। সে একেবারে ফিট। আসলে সার্ভিকাল ক্যান্সারে হাজার হাজার মহিলা মারা যাচ্ছেন, একটি সংস্থার হয়ে প্রচার চালাতেই তাঁর এমন দুঃসাহসিক সিদ্ধান্ত। এই ঘটনা জানাজানি হওয়া মাত্রই চটে লাল দেশবাসী।এমনকি তাঁর বিরুদ্ধে মানহানির একাধিক অভিযোগও জমা পড়ে থানায়। আর বিপাকে পড়তেই তড়িঘড়ি মৃত্যুজনিত পোস্ট ইনস্টাগ্রাম থেকে উঠিয়ে নেন পুনম পাণ্ডে। এই ঘটনার প্রায় ২০ দিনের মাথায় মিডিয়ার সামনে এলেন পুনম পাণ্ডে। হলুদ রঙের সালোয়ার কামিজ, গোলাপি রঙের ওড়না পরে, হাতে পুজোর থালা নিয়ে একটি মন্দিরে দেখা গেল পুনমকে। আর অভিনেত্রীকে দেখা মাত্রই ছেঁকে ধরেন ছবি শিকারিরা। তবে সম্পূর্ন আত্মবিশ্বাসের সঙ্গে সাংবাদিকদের সমস্ত প্রশ্নের উত্তর দিলেন। তাঁর মৃত্যু নিয়ে নাটক, প্রচারের জন্যে কিনা, সেই অভিযোগ অস্বীকার করেছেন অভিনেত্রী।

তাঁর কথায়, ‘আপনি কি কখনও মিথ্যা বলেননি? যদি কেউ আমার মিথ্যা থেকে উপকৃত হয় তবে আমি এমন মিথ্যা হাজার বার বলব। লোকেরা আমার সম্পর্কে যাই বলুক না কেন। তাদের মধ্যে একজনও কখনও জরায়ুর ক্যান্সার নিয়ে কথা বলেনি কখনও। সুতরাং সার্ভিকাল ক্যান্সারের জন্য আমি আজ যা করছি তা সবার জন্য একটি সমস্যা। আমি আমার ভক্তদের কাছেও ক্ষমা চাইতে চাই।” তবে ভিডিও ভাইরাল হতেই নেটিজেনরা ফের আক্রমণ শুরু করে পুনমকে। নেটিজেনরা বলছে, পাপ করে পুণ্য কুড়োতে মন্দিরে গিয়েছেন পুনম!

প্রিয়জনকে উপহার দিতে গিয়ে বিপদ ডেকে আনছেন না তো? ৫ জিনিসে রয়েছে ‘নেতিবাচক শক্তি’

টাকা-পয়সার সমস্যা বাড়ছে? আলমারির মাথায় ভুলেও রাখবেন না এই ৫ জিনিস

অধ্যক্ষের নির্দেশকে থোড়াই কেয়ার! রোদচশমা পরেই সংসদে যাবেন নেপালি প্রধানমন্ত্রী

মানসিক চাপ বাড়বে, ২৮ অগস্ট চন্দ্রগ্রহণের দিন সাবধানে থাকুন ৫ রাশির জাতকরা

মঙ্গল-আদ্রার বিধ্বংসী যোগ, মঙ্গলের গোচরে ৫ রাশির জাতকদের জীবনে বড় আর্থিক সঙ্কট!

আজকের রাশিফলঃ অতিরিক্ত ব্যয় এড়িয়ে চলুন, পৈতৃক সম্পত্তি থেকে ভাল মুনাফা অর্জন হবে

ABVP-TMCP সংঘর্ষে রণক্ষেত্র বারাসতের ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি

মোদির জন্মদিন ঘিরে বাংলায় বিজেপির ‘মেগা মিশন’, এক মাস ধরে বিশেষ কর্মসূচি

বিকিনি পরে রাখি পরানো, কৃতি স্যাননকে সমর্থন রাহুল গান্ধির

‘অপারেশন সিঁদুর’ নিয়ে চমকে ওঠা তথ্য প্রকাশ্যে আনলেন সশস্ত্র বাহিনীর প্রাক্তন সর্বাধিনায়ক

হিন্দু পরিবারের চারজনকে নৃশংস খুন, সরিয়ে দেওয়া হল রংপুরের পুলিশ কমিশনারকে

ফ্ল্যাট বিক্রি নিয়ে প্রতারণা মামলায় গ্রেফতার প্রাক্তন প্রেসিডেন্ট এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত ‘ফুল অউর কাঁটে’ পরিচালক কুকু কোহলি

আরও তীব্র বাণিজ্যযুদ্ধ! ৭০০ মার্কিন পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক চাপাচ্ছে কানাডা