ইউনিসেফের শুভেচ্ছাদূত হলেন বাংলাদেশের জনপ্রিয় নায়িকা বিদ্যা সিনহা মিম

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশের ইউনিসেফের (UNICEF) নতুন শুভেচ্ছা দূত হিসেবে নিযুক্ত হলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী অভিনেত্রী বিদ্যা সিনহা সাহা মিম (Bidya Sinha Saha Mim)। যিনি আমাদের ওপার বাংলা অর্থাৎ বাংলাদেশের একজন স্বনামধন্য মডেল কাম অভিনেত্রী। বৃহস্পতিবার বাংলাদেশের রাজধানী ঢাকার একটি পাঁচ তারা হোটেলে এক অনুষ্ঠানের মাধ্যমে ইউনিসেফের বাংলাদেশ প্রতিনিধি শেলডনের উপস্থিতিতেই একটি চুক্তি স্বাক্ষরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুভেচ্ছাদূত হিসেবে নিযুক্ত হলেন তিনি। এই প্রসঙ্গে ইউনিসেফ জানিয়েছে, একজন জাতীয় শুভেচ্ছা দূত হিসেবে দিব্যা সিনহা মিম সারা বিশ্বের ইউনিসেফের বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে যুক্ত হলেন। ইউনিসেফে হলেন তাঁরা, যারা তাঁদের জোরালো কন্ঠস্বর এবং তুমুল জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে শিশু অধিকার রক্ষায় প্রতিনিয়ত কাজ করে চলেছেন।

এবার থেকে ইউনিসেফের জাতীয় দূত হিসেবে যাঁরা আছেন অর্থাৎ আরিফা পারভিন জামান মৌসুমী, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও জুয়েল আইচ এবং বাংলাদেশে ইউনিসেফের ইয়ুথ অ্যাডভোকেট হিসেবে রাবা খানের সঙ্গে শিশু অধিকার রক্ষায় কাজ করবেন বিদ্যা সিনহা মিমও। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে মিম বলেন, “সারাদেশে শিশুদের জন্যে, তাঁদের শিক্ষা, সুস্বাস্থ্য ও উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিতের লক্ষ্যে ইউনিসেফ আমাদের সঙ্গে আছে। আমি দীর্ঘদিনের ধরে শিশুদের জন্যে কাজ করা ইউনিসেফের দায়িত্ববোধ দেখে মুগ্ধ। প্রতিটি শিশুর অধিকার রক্ষার কাজে শামিল হতে পেরে আমি কৃতজ্ঞ।”

তিনি আরও বলেন, শিশু ও নারীদের জন্যে সোচ্চার হওয়া সবার উচিত। এই দায়িত্ব তাঁকে দেওয়া হয়েছে বলে তিনি অত্যন্ত গর্বিত, এবার থেকে ইউনিসেফের সঙ্গে একত্রে কাজ করার সুযোগ তিনিও পাবেন। যদিও এই নতুন দায়িত্ব পাওয়ার অনেক আগে থেকেই মিম কোভিড-১৯ প্রতিরোধে সচেতনতা বাড়াতে ইউনিসেফের সঙ্গে কাজ করেছেন। এমনকী মহামারি শুরু হওয়ার পর থেকে তিনি জীবন বাঁচাতে টিকার গুরুত্বপূর্ন অবদান এবং টিকাদান পরিষেবায় আরো গুরুত্বপূর্ণ বিনিয়োগের প্রয়োজনীয়তা তুলে বিশ্ববাসীদের আহ্বান জানিয়েছিলেন। এদিকে বাংলাদেশের ইউনিসেফের প্রতিনিধি শেলডন ইয়েট জানিয়েছেন, মিম তাঁর অসীম প্রাণশক্তি দিয়ে বাংলাদেশের অবহেলিত শিশু ও নারীদের সুরক্ষিত রাখার প্রতিশ্রুতি দিয়ে এই কাজে যুক্ত হয়েছেন। মিমকে সঙ্গে পেয়ে সবাই খুব খুশি।

ভয়ঙ্কর ঘটনা পাকিস্তানে! বাড়ির মধ্যেই গুলি করে খুন করা হল মহিলা সাংবাদিককে

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি

তৃতীয় সম্পর্কের সন্দেহেই কি খুন? গড়িয়ার হত্যাকাণ্ডে সামনে এল চাঞ্চল্যকর তথ্য

চিনের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে মৃত ১৪

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

আতশবাজি প্রান কাড়লো ১০বছরের খুদের,পরিবারে শোকের ছায়া

কাল না পরশু কবে দেবেন ভাইফোঁটা? জেনে নিন শুভ সময়

অর্শদীপের বদলে দলে আসছেন সিরাজ! কিউয়িদের বিপক্ষে ভারতের সম্ভাব্য একাদশ

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

বাংলাদেশে ফেরার আগে নতুন পাসপোর্টের জন্য আবেদন করলেন শেখ হাসিনা!

রকেট গতিতে বাড়ছে AQI! দূষণ থেকে ফুসফুসকে বাঁচাতে মেনে চলুন এই ৫ উপায়

কালীপুজোর রাতে রিষড়া পুরসভার নোডাল অফিসারের বাড়িতে হামলা, চলল গুলি!

NRS হাসপাতালের তরুণ চিকিৎসকের রহস্যমৃত্যু, হোয়্যাটসঅ্যাপ স্টেটাসে বিস্ফোরক দাবি