চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

গার্হস্থ্য হিংসার শিকার জনপ্রিয় টেলি অভিনেত্রী, শ্বশুরবাড়ির বিরুদ্ধে FIR দায়ের

নিজস্ব প্রতিনিধি: বিনোদন জগতে একের পর এক উত্তেজনা। জনপ্রিয় হিন্দি টেলিভিশন অভিনেত্রী, সুরভী তিওয়ারি (Surbhi Tiwari) পারিবারিক অশান্তিতে ভুগছেন।সেই কারণে, তিনি তাঁর স্বামী এবং শ্বশুরবাড়ির বিরুদ্ধে পারিবারিক সহিংসতার জন্য বিবাহবিচ্ছেদ এবং এফআইআর দায়ের করেছেন। এই অভিনেত্রীকে মোটামুটি সবাই চেনেন, তিনি হিন্দি টেলিভিশন শো ‘শগুন’ (Shagun) এ অভিনয়ের মাধ্যমে দারুণ খ্যাতি অর্জন করেছেন। এমনকী তাঁর অভিনয়ে আমরা মুগ্ধ, বছরের পর বছর ধরে, এই অভিনেত্রী ছোট পর্দায় অবিশ্বাস্য চরিত্রে অভিনয় করে আমাদের হৃদয়ে একটি বিশেষ জায়গা করে নিয়েছেন।

২০১৯ সালে তিনি তাঁর পাইলট বয়ফ্রেন্ড প্রবীন কুমার সিনহার (Praveen Kumar Sinha ) সঙ্গে গাঁটছড়া বাঁধেন। প্রায় ৩৮ বছর বয়সে তিনি বিবাহ করে সমাজের সব ট্যাবু ভেঙে দেন। সমাজের যে, একটি ‘নিখুঁত বয়সে বিয়ে’ সেই ধারনা বদলান তিনি। তবে সবথেকে আশ্চর্যজনক বিষয় হল, তাঁর বিয়ের সময়ে ইন্ডাস্ট্রির খুব কম ঘনিষ্ঠ বন্ধু এবং পরিবারের সদস্যরা তাঁর পাশে ছিলেন। সূত্র অনুযায়ী, সুরভীর শাশুড়িমা তাঁকে আশীর্বাদে একটি রৌপ্য মুকুট উপহার দিয়েছিলেন, যা তিনি বিয়ের দিন সন্ধ্যায় পরেছিলেন। তাহলে তো সব ঠিকঠাকই চলছিল, তাহলে হঠাৎ এরকম পরিস্থিতির সম্মুখীন হতে হল কেন, সুরভীকে? বিয়ের কয়েক বছরের মধ্যেই সুরভী কেন বিবাহ বিচ্ছেদের বেছে নিলেন?

একটি সাম্প্রতিক একটি বেসরকারি সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে, সুরভী তিওয়ারি তার স্বামী প্রবীনের সঙ্গে তাঁর দাম্পত্য সমস্যাগুলি তুলে ধরলেন। অভিনেত্রীর কথায়, “আমি বিয়ের পরপরই বুঝতে পেরেছিলাম যে, প্রবীণ আর আমার মধ্যে কোনো সামঞ্জস্যপূর্ণ নেই। প্রবীণ আমার সঙ্গে বসবাসের জন্য প্রথমে মুম্বইতে রাজি হলেও, পরে স্থান পরিবর্তন করতে অস্বীকার করেন তিনি। আমি অভিনয় চালিয়ে যেতে চেয়েছিলাম কিন্তু আমি বেশি অভিনয়ের অংশ নিতে পারিনি, কারণ আমাকে তাঁর সঙ্গে চলে যেতে হয়, সবকিছু ছেড়ে। ফলস্বরূপ, আমি আর্থিকভাবে তাঁর উপর নির্ভরশীল হয়ে পড়ি। তাছাড়া, আমি খুব শীঘ্রই একটি পরিবার শুরু করতে চেয়েছিলাম, অর্থাৎ বাচ্চা চেয়েছিলাম কিন্তু তিনি আগ্রহী ছিলেন না।”

অভিনেত্রী আরও বলেছেন, “আমি প্রবীণ, তাঁর মা এবং তাঁর পিসির বিরুদ্ধে গার্হস্থ্য সহিংসতা এবং আমাকে ভয় দেখানোর অভিযোগ দায়ের করেছি। এছাড়াও, আমি আমার বিয়ের গহনা ফেরত পাইনি, যা আমার অধিকার। তাঁরা আমার রূপোর বাসনও নিয়ে নিয়েছে। আমি কিছুই ফেরত পাইনি। এত কষ্ট করার পরেও, আমি বন্ধুত্বপূর্ণভাবে বিচ্ছেদের পরিকল্পনা করেছিলাম। তবে, প্রবীণ আমাকে বলেছিলেন যে, তিনি কিছুই করবেন না। তাই আমি শীঘ্রই বিবাহবিচ্ছেদের আবেদন করব।”

Published by:

Share Link:

More Releted News:

টলিপাড়ায় ফের শোকের আবহ, শুটিংয়ের মাঝে আচমকাই প্রযোজকের মৃত্যু

রাজেশ খান্নার সমুদ্রমুখী বাংলো ‘আশীর্বাদ’ ৯০ কোটিতে বিক্রি, ক্ষোভ প্রকাশ মুমতাজের

সলমানের পর সুরজ বরজাতিয়ার আইকনিক ‘প্রেম’ চরিত্রে এবার আয়ুষ্মান, জুটিতে শর্বরী

হঠাৎ ‘কৃষ ৪’-র কাজ বন্ধ করলেন হৃতিক! কী জানালেন অভিনেতা?

বাবার হাত ধরে বলিউডে হাতেখড়ি, ‘রাজা শিবাজী’-তে বিশেষ চমক রীতেশ-পুত্র রাহিলের

দাদুর মৃত্যুতে শোকাহত ‘সাইয়ারা’-র অনীত পাড্ডা, সোশ্যাল মিডিয়ায় যা লিখলেন অভিনেত্রী…

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ