‘চিরকুমার’ তকমা ঘুচতে চলেছে, শিগগিরই বিয়ের পিঁড়িতে প্রভাস, পাত্রী কে?

'বেচেলর' তকমা ঘুচতে চলেছে দক্ষিণী সুপারস্টার প্রভাসের। শীঘ্রই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অভিনেতা। বহুদিন ধরেই জল্পনা চলছিল অভিনেতার বিয়ের

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘চিরকুমার’ তকমা ঘুচতে চলেছে দক্ষিণী সুপারস্টার প্রভাসের। শিগগিরই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অভিনেতা। বহুদিন ধরেই জল্পনা চলছিল অভিনেতার বিয়ের। যদিও প্রশ্ন ছিল, প্রায় ৫০ ছুঁই ছুঁই তাঁর বয়স, সলমান খানের মতো তিনিও কি বেচেলর থাকবেন? তবে ব্লকবাস্টার চলচ্চিত্র বাহুবলী-র সময়ে রটেছিল যে, অভিনেত্রী অনুষ্কা শেট্টির সঙ্গে চুটিয়ে প্রেম করছেন প্রভাস। তাঁরা বিয়েও করবেন। কিন্তু জল্পনা সত্যিই হয়নি। তবে প্রভাস এবং অনুষ্কা শেট্টির জুটির ভক্তরা তাঁদের একসঙ্গে দেখার শখ কখনই ছাড়েননি। যদিও এই অভিনেতারা একাধিকবার ডেটিং গুজব অস্বীকার করেছেন। এখন শোনা যাচ্ছে, হায়দ্রাবাদের একজন ধনী ব্যবসায়ীর মেয়ের গলায় মালা পরাতে চলেছেন অভিনেতা। যদিও নিজের ব্যক্তিগত জীবন কখনই লাইমলাইটে আনতে পছন্দ করেন না তিনি। কিন্তু এবারও তাঁর বিয়ের জল্পনা সত্যি না মিথ্যে তা সময় বলবে!

তবে, এবার জোর গুঞ্জন, প্রভাসের বাড়িতে তাঁর বিয়ের আয়োজন শুরু হয়ে গিয়েছে। অনুষ্কা নন, ধনী হায়দরাবাদ ব্যবসায়ীর মেয়ের গলায় মালা পরাতে চলেছেন অভিনেতা। প্রভাসের প্রয়াত অভিনেতা তথা রাজনীতিবিদ কাকা কৃষ্ণম রাজুর স্ত্রী শ্যামলা দেবী তাঁর বিয়ের প্রস্তুতি করছেন। কিন্তু প্রভাসের পরিবার এখনও এই ব্যাপারে কিছু জানায়নি। সুদর্শন, প্রশংসিত অভিনয় এবং আর্থিকভাবে লাভবান তারকাদের মধ্যে একজন প্রভাস। যদিও তিনি মূলত তেলুগু সিনেমায় কাজ করেন। বিশ্বজুড়ে এই অভিনেতার অসংখ্য ভক্ত রয়েছে।

তাঁর প্রশংসিত সিরিজগুলির মধ্যে একটি হল বাহুবলী সিরিজ। অ্যাকশন এবং দুর্দান্ত সেট ছাড়াও, প্রভাস এবং অনুষ্কা শেট্টির দুর্দান্ত রসায়ন বক্সঅফিসে কাঁপিয়ে দিয়েছিল, যার ফলে বাহুবলী: দ্য বিগিনিং (২০১৫) এবং বাহুবলী ২: দ্য কনক্লুশন (২০১৭) দুটি সর্বকালের সেরা সিনেমার মাস্টারপিসে পরিণত হয়েছিল। কর্মক্ষেত্রে, সুপারস্টারকে শেষবার অমিতাভ বচ্চন এবং দীপিকা পাড়ুকোনের সঙ্গে ‘কল্কি ২৮৯৮ এডি’ (২০২৪) ছবিতে দেখা গিয়েছিল। এরপর, তার লাইন আপে রয়েছে, বহুল আলোচিত সিক্যুয়েল কল্কি ২৮৯৮ এডি: পার্ট ২ , রোম্যান্টিক কমিক হরর ছবি দ্য রাজা সাব , অ্যাকশন ড্রামা সালার: পার্ট ২ এবং পিরিয়ড ওয়ার ড্রামা ফৌজি।

ঢাকার কারাগারে চিন্ময়কৃষ্ণ প্রভুর খাদ্য ও চিকিৎসা নিয়ে গভীর উদ্বেগ

পাকা কলা ফেলে না দিয়ে বানান সুস্বাদু মুচমুচে বড়া, রইল সহজ রেসিপি

বইপাড়ায় বুক স্টলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড, পুলিশের সঙ্গে বচসা ABVP’র

ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র! পাক নাগরিককে ২৭ বছর ৬ মাসের কারাদণ্ড দিল আমেরিকা

ভারতের বিরুদ্ধে কোন কৌশলে খেলবে কিউয়িরা, টেস্টের আগে পরিকল্পনা জানালেন অধিনায়ক টম ল্যাথাম

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

মাইক্রোসফটের পর বিশ্বজুড়ে ব্যাহত অ্যাপলের পরিষেবা

সাপের সঙ্গে খেলাই কাল হল! মর্মান্তিক মৃত্যু ঝাড়গ্রামের ‘সর্পবন্ধু’ রাহুলের

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

 নৃশংস! ব্যবসায়ীর হাত-পা বেঁধে গায়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ সহকর্মীদের বিরুদ্ধে 

ক্রেতাদের স্বস্তি দিয়ে পরপর তিন দিন সোনার দামে পতন, আজ কলকাতায় দর কত?

মসজিদে লুকিয়েও হল না শেষরক্ষা! কাশ্মীরে সেনার এনকাউন্টারে খতম লস্কর কমান্ডার লতিফ