চর্চায় ‘আশ্রম-৩’, বজরং দলের হাতে আক্রান্ত প্রকাশ ঝাঁ

বজরং দলের তরফে 'ববি দেওয়ল মুর্দাবাদ' ও 'প্রকাশ ঝাঁ মুর্দাবাদ' শ্লোগান দেওয়া হয়।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রথমে সঞ্জয় লীলা বনশালি, গতকাল প্রকাশ ঝাঁ। ফের বজরং দলের নিশানায় আরও এক বলিউডের তথা ভারতের অন্যতম সেরা পরিচালক। মধ্যপ্রদেশের ভোপালে ‘আশ্রম ৩’ ওয়েব সিরিজের শ্যুটিং চলাকালীন মারধর ও গায়ে কালি ছেটানো হল ভারতের অন্যতম জনপ্রিয় ও স্বাধীনচেতা পরিচালকের গায়ে। গোটা ঘটনার ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। রবিবার দুপুরে এই ঘটনা ভোপালে ‘আশ্রম-৩’ শ্যুটিং সেটে ঘটলেও শেষ পাওয়া খবর অনুযায়ী কাউকেই গ্রেফতার করতে পারেনি পুলিশ।

জানা গিয়েছে, ‘আশ্রম ৩’ শ্যুটিং চলাকালীন ববি দেওয়লের খোঁজে যায় বজরং দলের কিছু সদস্য। তখনই তাঁদের বাধা দিলে শ্যুটিং সেটে তান্ডব চালায় বজরং- দলের সদস্যরা। পরিস্থিতি বুঝতে বাইরে আসতেই হামলা চালানো হয় প্রকাশ ঝাঁ’র উপর। বজরং দলের আপত্তি ‘আশ্রম’ ওয়েব সিরিজটি হিন্দু ভাবাবেগে আঘাত এনেছে। তাই নামের পরিবর্তন না করলে ফের হামলা চালিয়ে শ্যুটিং বন্ধ করে দেওয়া হবে। সূত্র মারফত জানা গিয়েছে, প্রকাশ ঝাঁ এই ওয়েব সিরিজের নামের পরিবর্তন করবেন বলে বজরং দলের সদস্যদের আশ্বস্ত করেছেন প্রকাশ ঝাঁ। ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে ওয়েব সিরিজের কাস্ট ও ক্রু কিছু ব্যক্তিদের মারধর করছে বজরং দলের সদস্যরা। প্রকাশ ঝাঁ জানিয়েছেন তিনি পুলিশে কোনও অভিযোগ দায়ের করবেন না।

বজরং দলের তরফে ‘ববি দেওয়ল মুর্দাবাদ’ ও ‘প্রকাশ ঝাঁ মুর্দাবাদ’ শ্লোগান দেওয়া হয়। বজরং দলের তরফে বারবার ববি দেওয়লের খোঁজ করা হয় বলে জানা গিয়েছে। যদিও সেই সময় তিনি শ্যুটিং সেটে ছিলেন না বলে জানা গিয়েছে। বজরং দলের তরফে হুঁশিয়ারি দেওয়া হয়েছে ববিকে। তাঁরা জানিয়েছেন, ‘সানি দেওয়লের মত দেশাত্মবোধক ছবিতে কাজ করতে। নইলে ফল ভালো হবে না।’

বাংলার নতুন স্বাস্থ্যমন্ত্রী হলেন শারদ্বত মুখোপাধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

নিউ টাউনের রামমন্দিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

চলচ্চিত্র জগতে শোকের ছায়া, প্রয়াত কিংবদন্তি পরিচালক ভারতীরাজা

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

কোহলির পর আফগানিস্তানের বিপক্ষে ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক

বিশ্বের প্রায় ৫০০-৬৫০ জন মহিলার শয্যাসঙ্গী হয়েছেন, চেনেন বেপরোয়া সেই ক্রিকেটারকে?

তোলাবাজি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা সজল দাস

কলকাতা বিমানবন্দরে নামলেই গ্রেফতার অভিষেক! সিআইডির তৎপরতায় জল্পনা তুঙ্গে

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

পৃথিবীর প্রাচীনতম ফল কোনটি জানেন? শরীরের জন্যও বিশেষ উপকারী

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6

বাহরাইনে আমেরিকার পঞ্চম নৌবহরে হামলা ইরানের