‘নিকের সঙ্গে আমার সংসার ভাঙার অপেক্ষায় অনেকেই…’, বিস্ফোরক প্রিয়াঙ্কা চোপড়া

ভারতীয় ভক্তরা তাঁকে আবারও বড় পর্দায় দেখার জন্যে আগ্রহী। তবে সম্প্রতি অভিনেত্রী একটি সাক্ষাৎকারে তাঁর ব্যক্তিগত জীবনের বর্ণ বিদ্বেষী নিয়ে মুখ খুলেছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রিয়াঙ্কা চোপড়া, বলিউডের প্রথম সারির অভিনেত্রী। যদিও বর্তমানে তিনি বিদেশে চুটিয়ে সংসার করছেন। এবং হলিউড ছবিতে কাজ করছেন, তাই এখন তিনি গ্লোবাল তারকা। ৯ বছর বলিউডের কাজের বাইরে ছিলেন তিনি। ২০১৮ সালে হলিউডের পপ গায়ক নিক জোনাসকে বিয়ে করেন। তাঁদের বিয়ে সকলকে অবাক করেছিল। কেননা নিকের থেকে ১০ বছরের বড় অভিনেত্রী। সেই সময় ভাই-বোন বলে অনেকেই কটাক্ষ করেছিল তাঁদের।

তবে সমস্ত কটাক্ষকারীদের চোখে ধুলো দিয়ে আজ তাঁদের ৮ বছরের সুখের সংসার। ২০২২ সালে সারোগেসির মাধ্যমে কন্যা মালতিকে স্বাগত জানান তাঁরা। যাই হোক, প্রায় ৯ বছর পর ‘বারাণসী’ দিয়ে ভারতীয় ছবিতে প্রত্যাবর্তন করছেন তিনি। ভারতীয় ভক্তরা তাঁকে আবারও বড় পর্দায় দেখার জন্যে আগ্রহী। তবে সম্প্রতি অভিনেত্রী একটি সাক্ষাৎকারে তাঁর ব্যক্তিগত জীবনের বর্ণ বিদ্বেষী নিয়ে মুখ খুলেছেন। জানিয়েছেন, নিককে বিয়ে করা নিয়ে অনেকেই তাঁর আপত্তি করেছিল। বর্তমানে তাঁর বিবাহ বিচ্ছেদ নিয়েও একাধিক গুজব উঠেছে।

প্রিয়াঙ্কা জানিয়েছেন, ‘আমরা আট বছর ধরে বিবাহিত। যদিও অনেক মানুষ এখনও আমাদের এই সম্পর্ক ভাঙার অপেক্ষায় রয়েছে, তবে সেরা তাঁদের পছন্দ। আমি এটা নিয়ে ভাবা বন্ধ করে দিয়েছি। আমি জানি না আমরা এমন কী করেছি যার কারণে মানুষ আমাদের সম্পর্ক নিয়ে এতটা বিরক্ত। হয়তো এর কারণ আমরা ভিন্ন দেশ, ভিন্ন ধর্মের, এবং আমাদের বয়সের পার্থক্য। আগে এই সব শুনলে খুব কষ্ট হত। তাই বাইরের জগৎ থেকে আমরা দূরে থাকি।’ এরপর স্বামী নিকের প্রশংসায় অভিনেত্রী বলেন, ‘আমরা খুব দ্রুত বিয়ে করে ফেলেছিলাম, মাত্র ছয় মাসের মধ্যে সিদ্ধান্ত নিয়েছিলাম। যখন আমি নিককে বিয়ে করি, তখন ভাবছিলাম এটা কি আসলেই ঘটছে। মানে, আমি ভেবেছিলাম সবই ভুয়ো, একটা ভান, আমার পাগলামি। কিন্তু নিকের মধ্যে সত্য, সম্পূর্ণ সততা আছে। এটা আমাকে প্রতিদিন অনুপ্রাণিত করে। আমার পেশায়, আমাকে সবসময় অন্য কারও হতে হয়, ভূমিকা পরিবর্তন করতে হয়, এবং আমি যা দেখাতে চাই তা দেখাতে হয়। কিন্তু নিক আমাকে নিয়ে সবসময় সৎ। সে খুব ছোটবেলা থেকেই কাজ শুরু করেছে। তার বাবা-মা খুব ভাল, বোধগম্য এবং সৎ মানুষ, যেমন সাধু। তাই আমি জানি তাঁর চরিত্রের গুণাবলী বংশগত। এটি আমাকে মুগ্ধ করে।’

শেখ হাসিনাকে ঢাকার হাতে তুলে দিচ্ছে দিল্লি? বড় ইঙ্গিত দিলেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র

ট্রফি, পদকের পাশাপাশি প্রথমবার বিশ্বকাপজয়ীরা পাবেন বিশেষ আংটি

প্রয়াত কিংবদন্তি ক্রিকেটার স্যার গ্যারিফিল্ড সোবার্স

স্কুলে আর মোবাইল নিয়ে প্রবেশ নয়! কড়া নির্দেশ সংসদের

বিয়ের পর বাড়ছে অশান্তি? বেডরুম থেকে আজই সরিয়ে ফেলুন এই ৭ জিনিস

মিড ডে মিলে ৫৬ ভোগ! রথের পরে বিরাট আয়োজন স্কুলে

ক্যালসিয়ামের ওষুধ খেলে বাড়তে পারে কিডনি স্টোনের ঝুঁকি! কী বলছেন বিশেষজ্ঞরা?

হলিউডে শোকের ছায়া! প্রয়াত অস্কারপ্রাপ্ত অভিনেত্রী ব্রেন্ডা ফ্রিকার, বয়স হয়েছিল ৮১

‘জোর করে জমি অধিগ্রহণ নয়,’ মেজিয়া থেকে বার্তা মুখ্যমন্ত্রীর

SIR-এ ডিলিটেড ভোটারদের জনকল্যাণমূলক প্রকল্প থেকে বঞ্চিত করা যায়? খতিয়ে দেখবে সুপ্রিম কোর্ট

‘দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা,’ মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা প্রসঙ্গে আশ্বাস মুখ্যমন্ত্রীর

‘পরিবার, কেরিয়ার শেষ করে দিয়েছে অভিষেক,’ মমতার সঙ্গ ছাড়ার আগে বিস্ফোরক রাজীব

ভারতে লঞ্চ হল Tecno Camon 50 Ultra 5G, জেনে নিন দাম ও ফিচার

মমতা ডেডলাইন বেঁধে দিতেই কালীঘাট তৃণমূল ছাড়ার হিড়িক হেভিওয়েটদের