মার্কিন ‘গর্ভপাত’ নিষিদ্ধ আইনের তীব্র প্রতিক্রিয়া প্রিয়াঙ্কা চোপড়ার

Share:

নিজস্ব প্রতিনিধি: সম্প্রতি মার্কিন সুপ্রিম কোর্ট (US Supreme Court) ৫০ বছরের সর্বজনীন গর্ভপাতের অধিকার (Abortion Rights) আইনকে নিষিদ্ধ ঘোষণা করেছেন। বিদেশের বুকে এই ধরণের রায়কে ওখানকার মানুষ কেউই ভাল চোখে দেখেন নি। রীতিমতো বিরোধিতা শুরু হয়েছে, আমেরিকার জায়গায় জায়গায়। ‘Abortion is health care’ দাবিও তুলেছেন একাধিক সাধারণ মানুষ। যেখানে পিছিয়ে নেই হলিউড সেলিব্রিটিরাও। তাঁরা টুইট করে এই নিষিদ্ধ আইনের মতবিরোধ করেছেন।

কেউ কেউ দাবি করেছেন যে, নারীদের থেকেও বন্দুকের অধিকার বেশি এই দেশে, আবার কেউ কেউ বলেছেন এই ধরণের আইনের ফলে বর্ণবৈষম্যে পিছিয়ে পড়া মহিলারা বেশি ক্ষতিগ্রস্ত হবেন, এবং তাঁদের মৃত্যুর পরিমাণও বাড়বে। এবার মার্কিন সুপ্রিম কোর্টের গর্ভপাতের সাংবিধানিক অধিকারকে বাতিল করার সিদ্ধান্তে হৃদয়বিদারক বার্তা প্রকাশ করলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra)। যিনি বলিউডের পাশাপাশি এখন হলিউডেও বেশ পরিচিত মুখ। এবার ‘হোয়াইট টাইগার’ সম্প্রতি ওখানকার প্রাক্তন ফার্স্ট লেডি, মিশেল ওবামার পোস্টটি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন।

মিশেল ওবামা (Michelle Obama) লিখেছেন, “আমি হৃদয়বিদারক, ওই কিশোরী মেয়েটির জন্য, যে উদ্যম এবং প্রতিশ্রুতিতে পূর্ণ, যে স্কুল শেষ করতে পারবেন না বা তাঁর নিজের ইচ্ছামত জীবনযাপন করতে পারবেন না। কারণ তাঁর রাষ্ট্র তাঁর প্রজনন বিষয়ক সব সিদ্ধান্তগুলিকে নিয়ন্ত্রণ করছে।’ কাজের ফ্রন্টে, প্রিয়াঙ্কা সম্প্রতি তাঁর আসন্ন ওয়েব সিরিজ ‘স্টিডেল’-এর শুটিং শেষ করেছেন। আসন্ন সাই-ফাই ড্রামা সিরিজটি পরিচালনা করছেন প্যাট্রিক মরগান। আর এই সিরিজে প্রিয়াঙ্কার পাশাপাশি অভিনয় করেছেন রিচার্ড ম্যাডেন।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের