দেখতে থাকুন বদলে যাচ্ছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ভারতে এসে দুটি বিপজ্জনক ঘটনার সম্মুখীন, আতঙ্কিত প্রীতির পাশে প্রিয়াঙ্কা, হৃতিক, অর্জুন

নিজস্ব প্রতিনিধি: ভারতে এসে একাধিক বিপজ্জনক কাণ্ডের সম্মুখীন হয়েছেন বলিউড অভিনেত্রী প্রীতি জিন্টা। যা নিয়ে একেবারে ধুন্ধুমার চলছে সোশ‍্যাল মিডিয়ায়। এবার প্রীতি জিন্টার সমর্থনে এগিয়ে এলেন তাঁর ‘কোই মিল গ্যায়া’ স্টার হৃতিক রোশন এবং গ্লোবাল স্টার প্রিয়াঙ্কা চোপড়া। চলছে আইপিএল। ‘পঞ্জাব সুপার কিংস’ দলের মাল্কিন প্রীতি জিন্টা। আর IPL দেখতে এসে একাধিক আপত্তিকর পরিস্থিতির শিকার নায়িকা। শনিবার তাঁর সঙ্গে ঘটা এই আতঙ্কিত কাহিনীর পুঙ্খানুপুঙ্খ বর্ণনা করলেন প্রীতি। সম্প্রতি নায়িকা জানান, এক অজ্ঞাত পরিচয় মহিলা সম্প্রতি জোর করে তাঁর মেয়ের গালে চুমু খেয়েছে। অন্যদিকে এক বিকলাঙ্গ ব্যক্তি তাঁর গাড়ির পিছনে হুইলচেয়ার নিয়ে ধাওয়া করেন। এতগুলো ঘটনায় রীতিমতো হতচকিত প্রীতি।

প্রথমেই তিনি জানান, একজন অপরিচিত ভিক্ষুক মহিলা আচমকাই তাঁর মেয়ে জিয়াকে জড়িয়ে ধরে এবং ফটো তুলতে শুরু করে। এরপর তিনি মেয়ের কাছ থেকে সরে দাঁড়াতে বললে ওই মহিলা জিয়াকে চুমু খেয়ে বসেন। এবং শেষে মিষ্টি বাচ্চা বলে পালায়। অভিনেত্রী জানান, ওই মহিলা তাঁর ছেলে ও মেয়েকে পার্কে খেলতে দেখেই ছুটে আসে। এই ঘটনায় তিনি মারাত্মক আতঙ্কিত। এরপর প্রীতি দ্বিতীয় ঘটনার পরিপ্রেক্ষিতে বলেন, বিমানবন্দরে যাওয়ার পথে এক বিকলাঙ্গ ব্যক্তি তাঁর গাড়ির পেছন ধাওয়া করে। ওই ব্যক্তিকে তিনি বহু বছর ধরে টাকা দিয়ে আসছেন কিন্তু এদিন টাকা দিতে না পারায় ওই ব্যক্তি রেগেমেগে তাঁর গাড়ির পেছনে হুইল চেয়ার নিয়ে ছুটতে শুরু করেন। এই ঘটনাতেও তিনি আতঙ্কিত। প্রীতির এই পোস্টে প্রিয়াঙ্কা চোপড়া, হৃতিক রোশন, অর্জুন রামপাল এবং মালাইকা অরোরা সবাই প্রতিক্রিয়া জানিয়েছেন।  

পোস্টে প্রতিক্রিয়া জানিয়ে হৃতিক রোশন মন্তব্য করেছেন, “(লাল হার্ট ইমোজি) শুভকামনা প্রী।” অর্জুন রামপাল বলেছেন, “একবার আমাকে একটি কল দিলে (লাল হার্ট ইমোজি) আমি পিটিয়ে আসতাম।” মালাইকা অরোরা লিখেছেন, “আপনি এটি জোরে এবং স্পষ্টভাবে বলেছেন, এটাই অনেক।” প্রিয়াঙ্কা চোপড়া, হাত তালির ইমোজি দিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন। একজন নেটিজেন লিলি সিং বলেছেন, “নিজের পক্ষে দাঁড়ানোর জন্য আপনার জন্য ভাল। আমি জানি যে এটি কঠিন হতে পারে। তবে এটি গুরুত্বপূর্ণ এবং সত্য।”

ইনস্টাগ্রামে, প্রীতি আরও বলেন, ‘আমি যদি সেলিব্রিটি না হতাম, তাহলে উপযুক্ত জবাব দিতাম। কিন্তু আমি হাসির পাত্রী হতে চাইনি। যখন ওই প্রতিবন্ধী লোকটি আমার দিকে ছুটে আসছে, তখন ফটোগ্রাফাররা এই ঘটনাটিকে মজার বলে মনে করেছে। আমাদের সাহায্য করার পরিবর্তে তাঁরা চিত্রগ্রহণ করতে উঠেপড়ে লেগেছিলেন এবং হাসতে শুরু করে। আমি মনে করি এখনই সময় এসেছে মানুষ বুঝতে পারছে যে আমি প্রথমে একজন মানুষ, তারপর একজন মা এবং তারপর একজন সেলিব্রিটি। আমিও তা করি না। এবার অন্তত দয়া করে সব কিছুর জন্য সেলিব্রিটিদের দোষারোপ করা বন্ধ করুন৷’

Published by:

Share Link:

More Releted News:

প্রভাবশালী ব্যক্তিদের তালিকায় রণবীর কাপুর, প্রশংসায় পঞ্চমুখ আয়ুষ্মান খুরানা

বিরাট-অনুষ্কার বিয়েতে মহারাজার বেশে ঢুকে পড়েছিলেন অজ্ঞাত ব্যক্তি, তারপর কী হল?

‘রায়বাঘিনী ঘরে এলো’, পয়লা বৈশাখের শুভক্ষণে দাদু হলেন পরিচালক প্রভাত রায়

বড় দুঃসংবাদ! ‘রামায়ণ’-এর প্রথম পর্বে ‘রাম’ রণবীরের সঙ্গে নেই ‘রাবণ’ যশ

শুরু হল ‘বহুরূপী ২’-এর শুটিং, প্রথম শট কলকাতাতেই, বিশেষ চমক যিশুর

দীপিকা কক্করের স্বাস্থ্য নিয়ে উদ্বেগে শোয়েব ইব্রাহিম, চিকিৎসা চলছে দীর্ঘদিন ধরে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ