Loading live market data...
Loading active stocks...
Connecting...

বাবার জন্মদিনে আবেগঘন পোস্ট ‘ইন্ডাস্ট্রি’র

এইদিন সমস্ত নিয়ম ও খাওয়াদাওয়ার রাশ টানতে ভুলে যেতেন বিশ্বজিৎ চট্টোপাধ্যায়। স্ত্রীর হাতের রান্নায় চলত সেদিন কব্জী ডুবিয়ে ভুরিভোজ।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ৮৫তে পা অভিনেতা বিশ্বজিৎ চট্টোপাধ্যায়ের। বাবার জন্মদিনে তাঁর আদরের দুই ছেলে মেয়ে কোনও বার্তা বহনকারী পোস্ট করবেন না তাও কি হয়? বাবার জন্মদিনে ইন্সটাগ্রামে বাবার সঙ্গে তোলা একটি ছবি পোস্ট করেছেন ইন্ডাস্ট্রি।  অর্থাৎ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ক্যাপশনে লিখেছেন ‘শুভ জন্মদিন বাপি। খুব খুব ভালো থেকো ‘। অন্যদিকে এক বিশেষ সংবাদমাধ্যমে বাবার জন্মদিনে স্মৃতিচারণা করেছেন কন্যা পল্লবী চট্টোপাধ্যায় বা বাবার আদরের মাকু। পুরানো দিনের স্মৃতিচারণ করেছেন পল্লবী চট্টোপাধ্যায়। শুধু তাই নয় বাবার জন্মদিনে মা কীভাবে সমস্ত আয়োজন করতেন সেকথাও বলেছেন তিনি। এইদিন নাকি সমস্ত নিয়ম ও খাওয়াদাওয়ার রাশ টানতে ভুলে যেতেন বিশ্বজিৎ চট্টোপাধ্যায়। স্ত্রীর হাতের রান্নায় চলত সেদিন কব্জী ডুবিয়ে ভুরিভোজ। বাড়িতে এদিন অনেক লোকের সমাগম হত এইভাবেই কাটত তাঁদের বাবার জন্মদিন।

কিন্তু মুম্বইতে গিয়ে যখন বিশ্বজিৎ চট্টোপাধ্যায় দ্বিতীয়বার সংসার পেতেছিলেন ইরা চট্টোপাধ্যায়ের সঙ্গে তখন স্বাভাবিকভাবেই বাবার স্নেহ থেকে বঞ্চিত হয়েছিলেন তাঁরা দুই ভাইবোন। তবে ব্যাক্তিগত জীবন পরিসরের বাইরে গিয়ে অভিনেতা বিশ্বজিৎকে দেখলে দেখা যায় তাঁর কাছ থেকে দর্শকের প্রাপ্তি অনেক। বাংলাতে ‘মায়ামৃগয়া’, ‘দুই ভাই’এর মত ছবি উপহার দিয়েছেন দর্শককে। অন্যদিকে ‘মেরে সনম’, ‘শেহনাই’য়ের মত ছবি উপহার দিয়েছেন তিনি দর্শককে।  

View this post on Instagram

A post shared by Prosenjit Chatterjee (@prosenstar)

 

এভারগ্রিন বিশ্বজিৎ চট্টোপাধ্যায়কে নিয়ে করা বাবা ছেলের ছবিতে ইতিমধ্যেই লাইক ও কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। এহেন লিভিং লিজেন্ডকে জন্মদিনে মানুষ শুভেচ্ছা জানাবেন না তা কখনও হয়? সাধারণ মানুষের পাশাপাশি প্রসেনজিতের ছবিতে এদিন শুভেচ্ছা জানিয়েছেন অভিনেতা রুদ্রনীল ঘোষও। 

মোদি জমানায় বিজেপির স্বর্ণালী যুগ, ৯ রাজ্যে প্রথমবার সরকার গঠন

মন্ত্রী হিসেবে ছেলেকে দেখে খুশি দিলীপের মা, মুখ্যমন্ত্রী শুভেন্দুকে শুভেচ্ছা রিঙ্কুর

‘‌বাংলায় স্বর্ণযুগের শুরু হল’‌, শুভেন্দুর শপথে গিয়ে বার্তা শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কার

‘মুসলিমদের যেন নিশানা না করা হয়’, শুভেন্দুর শপথের পরেই হুঁশিয়ারি বাংলাদেশের জামায়াত নেতার

শুভেন্দু অধিকারীর পরামর্শদাতা সুব্রত গুপ্ত, ব্যক্তিগত সচিব শান্তনু বালা

নবান্নেই প্রথম মন্ত্রিসভার বৈঠক শুভেন্দুর, প্রাইভেট সেক্রেটারি হলেন শান্তনু বালা

কলকাতা পুরসভার হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়লেন মেয়র, কোন পথে বাবা-মেয়ে?

সংখ্যাগরিষ্ঠতা পেলেন বিজয়, তামিলনাডুতে কবে গঠিত হবে নতুন সরকার?

আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী, জেলায় জেলায় দুর্যোগের পূর্বাভাস

ভারতের পরবর্তী চিফ অব ডিফেন্স স্টাফের পদে নিযুক্ত হলেন লেফ্টেন্যান্ট জেনারেল এনএস রাজা সুব্রমণি

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তিনদিনের জন্য যুদ্ধবিরতি, ঘোষণা ট্রাম্পের

পঞ্জাবের মন্ত্রী সঞ্জীব অরোরাকে গ্রেফতার করল ইডি, ১০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ

প্রোটেম স্পিকার হিসাবে শপথ নিতে চলেছেন তাপস রায়, কোন দিনকে বাছলেন?‌

শাহরুখ খানের ‘King’ সিনেমায় রণবীর সিংয়ের উপস্থিতি, সেট থেকেই ভাইরাল মুহূর্ত