আলিমুদ্দিনের পর এবার শমীক ভট্টাচার্যের দরবারে প্রসেনজিৎ, কারণ কী?

রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্যের দরবারে হাজির হলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সঙ্গে ছিলেন শিবপুরের বিজেপি বিধায়ক রুদ্রনীল ঘোষ।

Share:

নিজস্ব প্রতিনিধি: ছাব্বিশের ভোটবঙ্গে একাধিকবার চর্চায় উঠেছেন টলিউড ‘ইন্ডাস্ট্রি’ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। কখনও পদ্মশ্রী পাওয়ার পর তাঁর বাড়িতে সুকান্ত মজুমদারের পা রাখা নিয়ে বিস্তর আলোচনা চলেছিল। আবার কখনও তাঁর পুত্র মিশুকের ‘জয় শ্রীরাম’ ধ্বনির জন্যে গুজব উঠেছিল যে, সুপারস্টারের ছেলে বিজেপিতে যোগ দিচ্ছেন। যদিও সমস্ত গুজবই উড়িয়ে দিয়েছেন অভিনেতা। কিন্তু তাও তাঁর বিজেপিতে যোগদান নিয়ে আলোচনা চলছেই। এবার এই গুঞ্জনকে উস্কে দিয়ে রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্যের দরবারে হাজির হলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সঙ্গে ছিলেন শিবপুরের বিজেপি বিধায়ক রুদ্রনীল ঘোষ।

গত ৪ মে বিধানসভা নির্বাচনের রেজাল্ট বেরোতেই রুদ্রনীলকে ফোন করে অভিনন্দন জানিয়েছিলেন প্রসেনজিৎ। যা নিয়ে সে সময়ে ইন্ডাস্ট্রির অন্দরমহলে কম ফিসফাস হয়নি। নিন্দুকদের দাবি, রাজ্যে বিজেপি ক্ষমতায় আসতেই প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বিজেপির সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াচ্ছেন। এবার রুদ্রনীলকে নিয়ে শমীক ভট্টাচার্যের বাড়িতে যেতেই আরও একবার বিষয়টি নজর কাড়ল নেটানাগরিকদের। কিন্তু আচমকাই শমীক ভট্টাচার্যের বাড়িতে কেন গেলেন নায়ক? কৌতুহল তুঙ্গে। আসলে কোনও রাজনৈতিক কারণে নয়, আগামী ২৬ জুন মুক্তি পাচ্ছে ‘বুম্বা দা’র ছবি ‘অনেকদিন পর’। সিনেমাটি পরিচালনা করেছেন সৌরভ পালৌধি। যিনি নিজেকে বরাবর বাম সমর্থক বলে দাবি করেছেন। ছবির রিলিজের আগে একটি বিশেষ প্রিমিয়ারের আয়োজন করা হয়েছে। সেখানেই অতিথি হিসেবে শমীক ভট্টাচার্যকে আমন্ত্রণ জানাতে তাঁর বাড়ি গিয়েছিলেন প্রসেনজিৎ।

ছবির প্রযোজক প্রসেনজিৎ চট্টোপাধ্যায় নিজেই। সশরীরে ছবিটি দেখার জন্যে শমীককে আমন্ত্রণ জানালেন নায়ক। জানা যাচ্ছে, এই ‘অনেকদিন পর’ ছবিটির বিশেষ প্রদর্শনীতে রাজ্যের বিভিন্ন নেতা-মন্ত্রীদের আমন্ত্রণ জানানো হচ্ছে। গতকাল আলিমুদ্দনে গিয়েছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সেখানে বিমান বসুর সঙ্গে সাক্ষাৎ করেছেন অভিনেতা। তাঁকেও ছবির বিশেষ প্রিমিয়ারে আমন্ত্রণ জানানো হয়েছে। এর কয়েক ঘন্টা পরে শমীক ভট্টাচার্যের দরবারে হাজির হলেন শমীক ভট্টাচার্য। জানা যাচ্ছে, অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তকেও। আগামী ২৬ জুন ছবি রিলিজের প্রাক্কালে অভিনেতা এবং প্রযোজনা সংস্থার এমন প্রচার কৌশল রাজ্যজুড়ে ব্যাপক সাড়া ফেলেছে। এদিকে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের আসন্ন ছবি ‘অনেকদিন পর’-এর জন্যে শুভ কামনা জানিয়েছেন মেগাস্টার অমিতাভ বচ্চনও।

মেঘ-পিওনের দেশে ব্রিটিশ ঐতিহ্য, ঘুরে আসুন ভারতের ৭ হিল স্টেশন

রোজ বিট খাচ্ছেন? জানেন শরীরের ৬ সমস্যায় উপকারী হতে পারে এই সবজি

জুতো হারিয়ে চরম বিপাকে ব্যক্তি! শেষমেশ AI-কে ‘গোয়েন্দা’ বানিয়ে খুঁজে পেলেন খড়ম, ভাইরাল ভিডিও

১২ ঘন্টার ব্যবধানে ফের জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, মাত্রা ৬.৯

‘১২ বছরের সংসার, অথচ স্বামীর পেশাই জানি না’, ধৃত পাক-চর সফিকুলককে নিয়ে বিস্ফোরক স্ত্রী

‘মেধাবী, শান্ত ছেলে ও এমন কাজ করতেই পারে না’, বাদুড়িয়ার যুবকের গ্রেফতারির পর প্রতিক্রিয়া পরিবারের

যন্ত্রণায় কাতরাতে-কাতরাতে ক্রিজ ছাড়লেন লোকেশ রাহুল, আচমকা কী হল?

দিঘা যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, পাল্টি খেয়ে খালে পড়ল চার চাকার গাড়ি, নিহত ২

প্রবল ভূমিকম্পে ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৮, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা

স্বাধীনতা দিবসের দিনে রাজ্য পুলিশের এসটিএফের হাতে গ্রেফতার তিন পাক গুপ্তচর

শ্যামাপ্রসাদের ট্যাবলো থেকে বর্ণাঢ্য কুচকাওয়াজ, স্বাধীনতা দিবসে নতুন রূপে রেড রোড

শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নেমে সচিনের রেকর্ড ছুঁলেন যশস্বী

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের জের, রবি থেকেই ভাসতে চলেছে বাংলা, শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস

গান্ধিঘাটে চরকা কেটে আত্মনির্ভর ভারত গড়ার ‘বার্তা’ রাজ্যপালের