‘আইডলের সঙ্গে একই ফ্রেমে কাজ করতে পেরে ধন্য’: অমিতাভ বচ্চন

সান দিয়াগো কমিক কন-এ ছবিটির প্রথম পোস্টার মুক্তি পেতে চলেছে, ভারতীয় চলচ্চিত্র হিসেবে 'প্রজেক্ট কে' এই প্রথম এই সম্মান পাচ্ছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: সত্যিই তিনি লেজেন্ড। নয়তো দেশের মেগাস্টার হয়েও প্রকাশ্যে বলে দিলেন নিজের আইকনের কথা। এমনকী আইকনের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে পেরে তিনি ধন্য। ভাবছেন তো তিনি কে, আর কেউ নন অমিতাভ বচ্চন। আর তাঁর আইকন কে? দক্ষিণী সুপারস্টার প্রভাস। নাগ অশ্বিনের ‘প্রজেক্ট কে’ ভারতীয় সিনেমার অন্যতম বড় প্রজেক্ট। চলচ্চিত্রটির শিরোনাম, ট্রেলার এবং মুক্তির তারিখ সবটাই আগামী ২০ জুলাই উন্মোচন করা হবে। ছবিটি আগামী বছর মুক্তি পাবে গোটা বিশ্বজুড়ে।

ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করছেন, প্রভাস, অমিতাভ বচ্চন, কমল হাসান এবং দীপিকা পাড়ুকোন। সান দিয়াগো কমিক কন-এ ছবিটির প্রথম পোস্টার মুক্তি পেতে চলেছে, ভারতীয় চলচ্চিত্র হিসেবে ‘প্রজেক্ট কে’ এই প্রথম এই সম্মান পাচ্ছে। এই ছবিতেই অ্যাকশন দৃশ্যে অভিনয় করতে গিয়ে বুকের পাঁজরে চোট পেয়েছিলেন অমিতাভ বচ্চন। আগামী বছর সবথেকে বড় হিট হতে চলেছে ‘প্রজেক্ট কে’। এদিন ‘প্রজেক্ট কে’-তে কাজ করার অভিজ্ঞতা ভাগ করে নিলেন অমিতাভ বচ্চন। বরাবরের মতো বিগ বি তাঁর টুইটার হ্যান্ডেলে গিয়ে একটি নোট শেয়ার করলেন।

লিখলেন, “T 4698 – আমি অত্যন্ত সম্মানিত, এই তেলুগু সিনেমার একটি মহান উদ্যোগের অংশ হতে পেরে। ‘প্রজেক্ট কে’তে থাকার জন্য আমি বিশাল সম্মান পেয়েছি। আইডল প্রভাসের সঙ্গে একই ফ্রেম ভাগ করতে পেরে আমি খুশি। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ নাগি স্যার, আমার কথা ভাবার জন্য। প্রভাস আমাকে যে নম্রতা, শ্রদ্ধা এবং উদ্বেগ দিয়েছেন তা খুবই স্পর্শকাতর এবং আবেগময় ছিল। আপনার কঠোর পরিশ্রম নতুন দিগন্ত স্পর্শ করুক।” এর আগে একটি অফিসিয়াল বিবৃতিতে, নাগ অশ্বিন তাঁর উচ্ছ্বাস প্রকাশ করে জানিয়েছিলেন, “ভারত হল সর্বকালের সেরা কিছু বিদ্যা এবং সুপার হিরোদের দেশ। সান দিয়েগো কমিক কনের মাধ্যমে আমাদের ফিল্ম বিশ্বের কাছে ধরা দেবে। কমিক কন বিশ্বব্যাপী দর্শকদের কাছে আমাদের গল্পটি পরিচয় করিয়ে দিচ্ছে, তাঁদের কাছে আমরা ধন্য।”

ঢাকার কারাগারে চিন্ময়কৃষ্ণ প্রভুর খাদ্য ও চিকিৎসা নিয়ে গভীর উদ্বেগ

পাকা কলা ফেলে না দিয়ে বানান সুস্বাদু মুচমুচে বড়া, রইল সহজ রেসিপি

বইপাড়ায় বুক স্টলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড, পুলিশের সঙ্গে বচসা ABVP’র

ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র! পাক নাগরিককে ২৭ বছর ৬ মাসের কারাদণ্ড দিল আমেরিকা

ভারতের বিরুদ্ধে কোন কৌশলে খেলবে কিউয়িরা, টেস্টের আগে পরিকল্পনা জানালেন অধিনায়ক টম ল্যাথাম

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

মাইক্রোসফটের পর বিশ্বজুড়ে ব্যাহত অ্যাপলের পরিষেবা

সাপের সঙ্গে খেলাই কাল হল! মর্মান্তিক মৃত্যু ঝাড়গ্রামের ‘সর্পবন্ধু’ রাহুলের

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

 নৃশংস! ব্যবসায়ীর হাত-পা বেঁধে গায়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ সহকর্মীদের বিরুদ্ধে 

ক্রেতাদের স্বস্তি দিয়ে পরপর তিন দিন সোনার দামে পতন, আজ কলকাতায় দর কত?

মসজিদে লুকিয়েও হল না শেষরক্ষা! কাশ্মীরে সেনার এনকাউন্টারে খতম লস্কর কমান্ডার লতিফ