শুটিং চলাকালীন ভিডিও ফাঁস, চর্চায় পূজা চেরি

Share:

নিজস্ব প্রতিনিধি: শুটিং সেট থেকে অভিনেত্রী পূজা চেরির একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই চাঞ্চল্য তৈরী হয়েছে। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, গায়ে হলুদের সাজে নাচে গানে মেতে উঠেছেন তিনি। প্রায় ১৬ সেকেন্ডের এই ভিডিওটি ইতিমধ্যেই একাধিক পেজ ও একাউন্ট থেকে শেয়ায় হয়েছে। তবে এটি কোনও ব্যক্তিগত অনুষ্ঠান নয়, এটি একটি সিনেমার শুটিং।

আরও পড়ুন: প্রেমিকার হাত ধরে চিনের কমেডি উৎসবে আমির, তাঁদের রসায়নে মুগ্ধ নেটমহল

সূত্রের খবর, পাবনার ভাঙ্গুড়ায় ‘দম’ সিনেমার শুটিং চলাকালীন এই ভিডিওটি ধারণ করা হয়েছিল। শুটিং চলাকালীন সেখানে প্রচুর মানুষের ভিড় ছিল। মনে করা হচ্ছে, সেই ভিড়ের মধ্যেই কেউ মোবাইলে ভিডিওটি রেকর্ড করে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেন। তবে ভিডিওটি ভাইরাল হতেই রূপ নিয়ে ভক্তদের প্রশংসায় ভাসছেন অভিনেত্রী। ভিডিওতে দেখা যায়, হলুদ শাড়ি পড়ে মাঝখানে যাচ্ছেন পূজা,চারপাশে তাঁকে ঘিরে রয়েছে কয়েকজন। পরের পার্টে একটি বিয়েবাড়ির দৃশ্যও নজরে আসে। তবে এই ভিডিও ফাঁস হওয়া নিয়ে প্রশ্নও উঠছে।

এই ভিডিও নিয়ে বিতর্কের সৃষ্টি হলেও ‘দম’ সিনেমাটি নিয়ে দর্শকদের কৌতূহল আরও বেড়েছে। ছবিটিতে প্রথমবার একসঙ্গে পর্দায় দেখা যাবে জনপ্রিয় দুই অভিনেতা আফরান নিশো ও চঞ্চল চৌধুরীকে। এছাড়া এই সিনেমার মাধ্যমেই প্রথমবার বড় পর্দায় জুটি বাঁধছেন নিশো ও পূজা। আরও একটি চমক ব্যাপার প্রায় ১০ বছর পর সিনেমায় ফিরছেন ডলি জহুর। সব মিলিয়ে সিনেমাটি মুক্তির পর দর্শকমহলে ভালো সাড়া ফেলবে বলে আশা করা হচ্ছে।

ক্রেতা সেজে ডেলিভারি বয়ের থেকে পার্সেল নেওয়ার চেষ্টা দুই বোনের, বাধা দিতেই ছেটালেন লঙ্কাগুঁড়ো

বেনোজল আটকাতে বঙ্গ বিজেপির নেতাদের কড়া নির্দেশ নীতিন নবীনের

‘খামোশ’, খারাপ রাস্তা নিয়ে সরব হতেই যুবককে সপাটে চড় মন্ত্রীর

মৃত্যুকামনার কয়েক ঘন্টার মধ্যেই মুখ্যমন্ত্রীর দীর্ঘায়ু চাইলেন হুমায়ুন! কী বললেন ?

রাস্তা নিয়ে বিবাদে জেরে রণক্ষেত্র বাসন্তী! দু’পক্ষের তুমুল সংঘর্ষে জখম একাধিক

ছাত্রগোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত SRFTI-এর ক্যাম্পাস, আহত একাধিক পড়ুয়া

‘আমার সঙ্গে শুধু ৩০ মিনিট থাকো তাহলে…’, নিজের গোপন প্রতিভা জানালেন বিরাট

কামারডাঙার দুর্গাপুজোয় বুক স্টল দিতে পারবে না বামেরা, ব্যানারে লেখা হল ‘বাম বধ’

‘সাধু-সন্তদের অপমান করলেই জেলে যেতে হবে’, স্পষ্ট বার্তা শুভেন্দুর

পানশালায় ঢুকে এলোপাথাড়ি গুলি! দক্ষিণ আফ্রিকায় নিহত বেড়ে ২৭, আহত বহু

নেপালের হিমলুং বেস ক্যাম্পে বিশাল তুষার ধস, নিখোঁজ প্রায় ১০ পর্বতারোহী

ASIAN GAMES 2026: স্কোয়াশের ফাইনালে হারলেও রুপো জিতে রেকর্ড ১৮’র অনাহাতের

ফের বন্যা-ভূমিধসে বিপর্যস্ত নেপাল! মৃত ৬, বন্ধ একাধিক জাতীয় সড়ক

যত কাণ্ড নন্দীগ্রামে, উপ নির্বাচনের আগে মমতাপন্থী নেতাদের বাড়িতে হানা পুলিশের