হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত সলমানের সহ-অভিনেতা ঘুমান

৪১ বছর বয়সী বডিগার্ড ঘুমান ২০২৩ সালে 'টাইগার-৩', ২০১৪ সালে 'রোর: টাইগার্স অফ সুন্দরবন', এবং ২০১৯ সালে 'মারজাওয়ান'-এর মতো একাধিক হিন্দি ছবিতে সুপারস্টার সলমান খানের সঙ্গে কাজ করেছিলেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: পঞ্জাবি ইন্ডাস্ট্রিতে একের পর এক শোকের ছায়া! দিন দুয়েক আগেই প্রয়াত হয়েছেন জনপ্রিয় পঞ্জাবি গায়ক-অভিনেতা রাজবীর জওয়ান্দা। হিমাচল প্রদেশে বাইক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছিলেন তিনি। মাথায় ও মেরুদণ্ডে চোট লেগেছিল তাঁর। তাঁকে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করানো হলে সেখানে হৃদরোগে আক্রান্ত হন তিনি। টানা ১২ দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর অবশেষে মৃত্যুর সঙ্গে লড়াইয়ের পর হার মানলেন ৩৫ বছর বয়সী এই গায়ক এবং অভিনেতা। যাই হোক, তাঁর মৃত্যুর কথা এখনও কেউ ভুলতে পারেননি। তার মধ্যে আবারও একটি দুঃসংবাদ এলো পঞ্জাবি বিনোদন ইন্ডাস্ট্রি থেকে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন বৃহস্পতিবার হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন, পেশাদার বডি বিল্ডার এবং অভিনেতা বরিন্দর সিংহ ঘুমান।

অভিনেতার ম্যানেজার যাদবিন্দর সিংহ, তাঁর মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, কাঁধে ব্যথা অনুভব করার পর অভিনেতাকে চিকিৎসার জন্য অমৃতসরের একটি বেসরকারি হাসপাতালে করানো হয়েছিল। কিন্তু সন্ধ্যায় তিনি হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। ৪২ বছর বয়সী বডিগার্ড ঘুমান ২০২৩ সালে ‘টাইগার-৩’, ২০১৪ সালে ‘রোর: টাইগার্স অফ সুন্দরবন’, এবং ২০১৯ সালে ‘মারজাওয়ান’-এর মতো একাধিক হিন্দি ছবিতে সুপারস্টার সলমান খানের সঙ্গে কাজ করেছিলেন। এছাড়া তিনি ২০১২ সালে পঞ্জাবি ছবি ‘কাবাডি ওয়ান্স অ্যাগেইন’-এও কাজ করেছিলেন। ৬ ফুট ২ ইঞ্চি লম্বা ঝুমান ২০০৯ সালে মিস্টার ইন্ডিয়া খেতাব জিতেছিলেন এবং মিস্টার এশিয়া প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করেছিলেন। গুরুদাসপুরের বাসিন্দা, ঘুমান বর্তমানে জলন্ধরে বসবাস করতেন, যেখানে তার একটি জিমও ছিল। তিনি সম্পূর্ণ “নিরামিষাশী বডিবিল্ডার” হিসেবে পরিচিত ছিলেন। তবে তিনি ফিটনেসের প্রতি অত্যন্ত আগ্রহী ছিলেন এবং নিয়মিতভাবে ইনস্টাগ্রামে তার ওয়ার্কআউট ভিডিও শেয়ার করতেন।

এছাড়া তিনি ২০২৭ সালে পঞ্জাব বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছাও প্রকাশ করেছিলেন। তাঁর মৃত্যুর খবরে শোক সন্তপ্ত পঞ্জাবের রাজনীতিবিদরা। কেন্দ্রীয় মন্ত্রী রবনীত সিংহ বিট্টু ঝুমানকে “পাঞ্জাবের গর্ব” বলে অভিহিত করেছেন এবং তার মৃত্যুকে “দেশের জন্য অপূরণীয় ক্ষতি” বলে অভিহিত করেছেন। কংগ্রেস সাংসদ এবং প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী সুখজিন্দর সিংহ রন্ধাওয়া ঘুমানকে পাঞ্জাবের গৌরব বয়ে আনার জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন। তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। কংগ্রেস বিধায়ক পারগত সিংহ বলেছেন, “বিখ্যাত বডি বিল্ডার এবং অভিনেতা ভারিন্দর সিংহ ঘুমান হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন জেনে গভীরভাবে বেদনাদায়ক। তিনি একজন নিবেদিতপ্রাণ নিরামিষাশী ছিলেন, শৃঙ্খলা এবং করুণার সঙ্গে তাঁর শরীর তৈরি করেছিলেন। ওয়াহেগুরু তাঁর বিদেহী আত্মাকে চির শান্তি দান করুন এবং তাঁর পরিবারকে এই ক্ষতি সহ্য করার শক্তি দিন।”

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে