ভাইরাল পুষ্পা ২-এর শুটিংয়ের ভিডিও, উচ্ছসিত অনুরাগীরা

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বইঃ ২০২১ সালের ডিসেম্বরে মুক্তিপ্রাপ্ত ব্লকবাস্টার সিনেমা “পুষ্পা”র সিকোয়েন্সে এবার তৈরি হচ্ছে পুষ্পা দ্য রুল (pushpa the rule)। সম্প্রতি নির্মাতাদের পক্ষ থেকে ছবির শুটিংয়ের একটি ভিডিও প্রকাশ করা হয়েছে যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে পরিচালক সুকুমার ছবির নায়ক আল্লু অর্জুন(allu arjun), ফটোগ্রাফার অবিনাশ গোয়াড়িকার সহ অন্যান্য অভিনেতা অভিনেত্রীদের নির্দেশ দিচ্ছেন। ভাইরাল হওয়া ভিডিওর ক্যাপশনে নির্মাতারা লিখেছেন, “পুষ্পা ২ এর শুটিংয়ের কাজ দ্রুত গতিতে চলছে। অভিনেতা অভিনেত্রী সহ অন্যান্য ক্রু মেম্বাররা সকলে তাদের সেরাটা দেওয়ার জন্য মুখিয়ে আছেন”। আল্লু অর্জুন অভিনীত পুস্পা ছবিতে অভিনয় করেছিলেন রশ্মিকা মান্দানা এবং ফাহাদ ফাসিল। পুষ্পা ২ ছবিতেও তাঁরা অভিনয় করছেন।

নির্মাতাদের পক্ষ থেকে ট্যুইটার অ্যাকাউন্টে এই ভাইরাল হওয়া ভিডিওটি প্রকাশ করা হয়। ভিডিওটির কমেন্ট বক্সে অনুরাগীরা ক্রু মেম্বারদের ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন। একজন নেটনাগরিক লিখেছেন, “ছবির প্রথম ঝলকের জন্য অপেক্ষা করছি” অপর একজন নেটনাগরিক লিখেছেন, “দয়া করে দিওয়ালিতেই ছবির প্রথম ঝলক প্রকাশ করুন”। আবার কেউ লিখেছেন, “পুষ্পারাজ আবার ফিরে এসেছে”।

প্রসঙ্গত ২০২১ সালের ডিসেম্বর মাসে মুক্তিপ্রাপ্ত “পুষ্পা” বিশ্বব্যাপী বক্সঅফিসে প্রায় সাড়ে ৩০০ কোটি টাকার ব্যবসা করেছিল। শুধু তাই নয় ২০২১ সালে মুক্তিপ্রাপ্ত ভারতীয় ছবিগুলির মধ্যে এই সিনেমাটি বক্সঅফিসে সর্বোচ্চ আয় করে। ছবিটির গল্প দক্ষিণ ভারতের লাল চন্দন চোরাচালান জগতের সঙ্গে যুক্ত একটি কুলির উত্থান ও তাঁর জীবনযাত্রাকে ঘিরে আবর্তিত হয়েছে। ছবিতে আল্লু অর্জুন ছাড়াও জগদীশ প্রতাপ বন্দরী, সুনীল, রাও রমেশ, ধনঞ্জয়া, অনসূয়া ভরদ্বাজ, অজয়ের মত অভিনেতা অভিনেত্রীরা অভিনয় করেছেন।

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে