‘অ্যান ইভনিং ইন প্যারিসে আমার বিকিনি দৃশ্য নিয়ে সংসদেও প্রশ্ন উঠেছিল’, স্মৃতি টানলেন শর্মিলা ঠাকুর

কিন্তু সম্পূর্ণ পরিবারের আড়ালে, তাই ছবির পোস্টার শাশুড়ির থেকে লুকিয়ে রেখেছিলেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউডের স্বর্ণালী যুগের শীর্ষতম নায়িকা শর্মিলা ঠাকুর। বঙ্গতনয়া হয়েও মুম্বই ইন্ডাস্ট্রিতে দাপিয়ে রাজ করেছেন তিনি। কখনও রাজেশ খান্না তো কখনও ধর্মেন্দ্র, একাধিক সুপারস্টারের সঙ্গে জুটি বেঁধেছেন তিনি। তবে তাঁর জীবনের অন্যতম দিক ঠাকুর বাড়ির মেয়ে হয়েও মুসলিম বাড়ির বউ হওয়া, ভালোবেসে খেলোয়াড় মনসুর আলী পতৌদির প্রেমে পড়া। শুধু তাই নয়, ঠাকুর পরিবারের মেয়ে হয়েও বিকিনি পরে পর্দায় সাহসী দৃশ্যে ধরা দিয়েছিলেন শর্মিলা। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত গুলমোহরের মাধ্যমে শর্মিলা ঠাকুর আবারও অভিনয়ে ফিরেছেন। রাহুল চিত্তেল্লা পরিচালিত, ছবিটিতে মনোজ বাজপেয়ী, সুরজ শর্মা এবং অন্যান্যরাও অভিনয় করেছেন। যা ডিজনি + হটস্টারে গত ৩ মার্চ মুক্তি পেয়েছে।

তবে ব্যক্তিগত জীবন ছাড়াও পেশাগত জীবনে বেশ চর্চিত ছিলেন শর্মিলা ঠাকুর। বর্তমানে নায়িকাদের ট্রেন্ডিং পোশাক বিকিনি। শুধু এখন নয়, আজ থেকে ৫০ বছর আগেও বিকিনিতে মুড়েছিলেন অভিনেত্রীরা। সমাজের ত্যাবু ভেঙে পর্দায় বিকিনি লুকে ধরা দিয়েছিলেন জিনাত আমন, শর্মিলা ঠাকুর-সহ কয়েকজন নায়িকা। শর্মিলা ঠাকুর ‘অ্যান ইভিনিং ইন প্যারিসে’ বিকিনি পরে সাহসী দৃশ্যে অভিনয় করেছিলেন।

কিন্তু সম্পূর্ণ পরিবারের আড়ালে, তাই ছবির পোস্টার শাশুড়ির থেকে লুকিয়ে রেখেছিলেন। হ্যাঁ, সম্প্রতি দিল্লির এক সাক্ষাৎকারে অভিনেত্রী সেই ঘটনা স্মরণ করলেন অভিনেত্রী। তাঁর বিকিনি লুক সেই সময়ে অনেককেই অবাক করে তুলেছিল। এমনকী সেই সময়ে সংসদেও এটি নিয়ে প্রশ্ন উঠেছিল। এমনকী এই ছবি রিলিজের সময় তিনি ড্রাইভারকে দিয়ে মাঝরাতে তাঁর বাড়ির কাছে একটি হল থেকে পোস্টার নামাতে বলেছিলেন, কারণ তখন তাঁর শাশুড়ি শহরে আসতেন। ছবিটি মুক্তির পরে তিনি বুঝতে পেরেছিলেন যে ‘একটি গ্ল্যামারাস ইমেজ সবই খুব ভাল’, তবে তিনি যদি সিরিয়াসলি নিতে চান তবে তাঁকে এর চেয়ে বেশি হতে হবে।

তারপর থেকে, তিনি তাঁর স্ক্রিপ্টগুলি ‘সচেতনভাবে বেছে নেওয়া’ শুরু করেন। অ্যান ইভিনিং ইন প্যারিসের প্রতিক্রিয়া সম্পর্কে টাইমস অফ ইন্ডিয়ার সাম্প্রতিক ইভেন্টে শর্মিলা ঠাকুর আরও বলেন, “যখন আমি প্যারিসে অ্যান ইভিনিং করেছি, তখন আমার বিকিনি দৃশ্য হতবাক ছিল। এতে শিল্পসহ জনসাধারণ বেশ অবাক হয়েছিলেন। সে সময় সংসদে প্রশ্ন করা হয়েছিল। যদিও এটি এখন খুব নর্ম্যাল। আজ যে ধরনের ছবি হয়, তার কাছে এটি কিছুই নয়। 

 

 

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে