আলমের কন্ঠে রবীন্দ্রসঙ্গীত! তীব্র কটাক্ষের মুখে পড়তেই সুর পাল্টালেন আলম

Share:

নিজস্ব প্রতিনিধি: বেসুরো কন্ঠে একের পর এক গান গেয়ে নেটমাধ্যমে সহজেই জনপ্রিয়তা ছিনিয়ে নিয়েছেন বাংলাদেশের শিল্পী হিরো আলম। নেট মাধ্যমে তাঁর এই বেসুরো গলার গানই যেন নেটিজেনদের কাছে অত্যন্ত প্রিয় হয়ে গিয়েছে। কারণ তাঁর এই বেসুরো গানই যেন এক নিমেষেই সবার মন ভাল করে দেওয়ার জন্যে যথেষ্ট ছিল। কিছুদিন আগেই বেসুরো কণ্ঠে রবীন্দ্র সংগীত গেয়ে সমালোচিত হয়েছিলেন বাংলাদেশের বগুড়ার ছেলে হিরো আলম। দুই বাংলাতেই তাঁর জনপ্রিয়তা এক্কেবারে তুঙ্গে।

সম্প্রতি, তাঁর কন্ঠে বেসুরো রবীন্দ্রসঙ্গীত গান নেটমাধ্যমে ভাইরাল হওয়ার পর থেকেই ফের চর্চায় থাকছেন হিরো আলম। এবার এই প্রসঙ্গে মুখে খুললেন, হিরো আলম। বললেন ‘আমি অনেক গান গাইছি, কিন্তু রবীন্দ্রসংগীত আসলে গাইনি। আপনারা যেটা দেখছেন, সেটা তো অল্প একটু গাইছি। এটা আসলে আমার অফিসিয়াল কোনো গান নয়। একটা পিকনিকে গিয়েছিলাম, সেখানে গেয়েছিলাম গানটি। আমি জানি এইভাবে রবীন্দ্র সংগীত গাইলে আমার নামে মামলা হয়ে যাবে। আমি প্রয়াত গায়ক কেকে-কে স্মরণে একটা গান গেয়েছি, যেটা দিন দুয়েক আগেই রিলিজ হয়েছে। তবে আমার গলায় যে রবীন্দ্র সংগীত ভাইরাল হয়েছে, সেইটা আমি শখ করে গিয়েছি, ওটা কোনো অফিশিয়াল নয়।’ 

সম্প্রতি, বিখ্যাত রবীন্দ্রসঙ্গীত ‘আমারও পরান যাহা চায়’, এই গানের একটি হিরো আলম ভার্সনের মিউজিক ভিডিও ভাইরাল রয়েছে। যেখানে কিছু দৃশ্যে আলমকে গিটার হাতে গাইতে দেখা গিয়েছিল। আর সেই গানের সঙ্গে হিরো আলমের গাওয়া গানের কিছু লাইন ও শব্দের কোনও মিল পাওয়া যায়নি।

সেই কারণেই ব্যপক ট্রোল হয়েছেন হিরো আলম। মামলার হুমকিও পেয়েছেন তিনি। একটি সাক্ষাৎকারে এই প্রসঙ্গে হিরো আলম বলেছেন, ‘আমারো পরানে যাহা চায়- গানটি আমার চ্যানেল থেকে করিনি। অন্য একটি ইউটিউব চ্যানেলের জন্য করেছি। গানটি পাবলিক থাকবে না।’ তবে বরাবরের মতন গানটি গেয়ে যে তিনি এই মুহূর্তে সমালোচনার তুঙ্গে রয়েছে তা বলা বাহুল্য! গানটি যে ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়েছে, সেখানে বেশি ভিউ না এলেও নেতিবাচক মন্তব্য এসেছে ভুরি ভুরি।

টাকা আসছে, তবু থাকছে না? রান্নাঘরের এই পরিবর্তনেই মিলতে পারে সমাধান

আজ মঙ্গলের কৃত্তিকা নক্ষত্রে গোচর, ভাগ্যের চাকা ঘুরবে ৪ রাশির জাতকদের

আজকের রাশিফল: কর্মজীবনে সুখবর, বেতন বাড়ার সম্ভাবনা, তবে দায়িত্ব বাড়বে…

চালের পায়েস তো অনেক খেয়েছেন, এবার বানিয়ে ফেলুন কাঁঠালের পায়েস

স্পেনকে রুখে দিয়ে দুনিয়াকে চমকে দিল প্রথম বিশ্বকাপ খেলা কেপ ভার্দে

মুখ্যমন্ত্রীর আগমনে সাজ সাজ রব কার্শিয়াংয়ে, চূড়ান্ত প্রস্তুতি প্রশাসনের

তৃণমূল নেতার ঘরে সরকারি প্রকল্পের সামগ্রী, বাড়ি ঘেরাও করে বিক্ষোভ গ্রামবাসীদের

সোম রাতে বিশ্বকাপ অভিযানে নামছে স্পেন, প্রথম একাদশে নেই ইয়ামাল

কর্নাটকের মহীশূরে পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ড, দার্জিলিংয়ের যুবক সহ ঝলসে মৃত ২

রুদ্ধশ্বাস লড়াই শেষে সুপার ওভারে শ্রীলঙ্কার কাছে হার বৈভবদের

‘৭ ডিসেম্বরের মধ্যে নতুন পুরবোর্ড,’ কলকাতাবাসীকে জানালেন শুভেন্দু অধিকারী

পদ্মার ভাঙনরোধে কাজ করতে গিয়ে বজ্রাঘাতে মৃত ২ শ্রমিক, আহত আরও ৩

শান্তিপুরে কাটমানি ও তোলাবাজির অভিযোগে সরব শতাধিক দুগ্ধ ব্যবসায়ী

কালীঘাটে বিধায়ক কুণাল ঘোষকে লক্ষ্য করে ছোড়া হল একাধিক ডিম