স্বর্ণমন্দিরে থালা-বাসন ধুয়ে ভক্তদের সেবায় ব্যস্ত রাঘব-পরিণীতি

এতে অভিনেত্রীকে সাদা ঐতিহ্যবাহী পোশাকে দেখা গিয়েছে। অন্যদিকে, রাঘবকে ধূসর কোমরের জ্যাকেটের সঙ্গে একটি সাদা কুর্তা পায়জামাতে দেখা গিয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: দীর্ঘ জল্পনা-কল্পনার পর গত মে মাসে বাগদানের মাধ্যমে নিজেদের সম্পর্কে শিলমোহর দিয়েছেন, বলিউডের স্বানামধন্য অভিনেত্রী পরিণীতি চোপড়া এবং দেশের সর্ব কনিষ্ঠ নেতা রাঘভ চাড্ডা। দিল্লিতে আপ নেতা রাঘভের বাড়িতেই একটি অন্তরঙ্গ অনুষ্ঠানের মাধ্যমে আংটি বদল করেন। পরিণীতির আসন্ন ছবি ‘চামকিলা’-র শুটিংয়ের সময়েই তাঁদের প্রেম গাঢ় হয়, যখন রাঘব পঞ্জাবের নির্বাচনের কাজে ছটে বেড়াচ্ছিলেন। যদিও তাঁদের নাকি আলাপ বিদেশ থেকেই। যখন তারা সেখানে পড়াশোনা করতে গিয়েছিলেন। তবে এখন তাঁরা বিয়ের নিয়ে ব্যস্ত। শোনা যাচ্ছে, আগামী অক্টোবরের শেষে গাঁটছড়া বাঁধতে চলেছেন তাঁরা, তবে এখনও কিছু স্পষ্ট নয়, এখন তাঁরা বিয়ের ভ্যেনু খুঁজছেন। কিছুদিন আগেই রাজস্থানে উড়ে গিয়েছিলেন জুটিতে। গতকাল শনিবার অমৃতসরের শ্রী হরমন্দির সাহিব তথা স্বর্ণ মন্দির গুরুদ্বারে অংশ নিয়েছিলেন পরিনীতি এবং রাঘব চাড্ডা।

এই মুহূর্তে গোটা সোশ্যাল মিডিয়ায় রাজ করছে রাগনীতি জুটির স্বর্ণ মন্দির পরিদর্শনের নানা ছবি। যেখানে দেখা যাচ্ছে, কখনও হবু দম্পতি মন্দিরে ভক্ত সেবায় নিয়োজিত করেছেন কখনও মন দিয়ে প্রার্থনা করছেন দুজনে মিলে। তবে এবারযে ছবিটি ভাইরাল হল, তা একেবারে মন জিতে নিয়েছে গোটা সাইবারবাসীর। তাঁদের পবিত্র ভ্রমণের ছবিগুলির একটিতে দেখা যাচ্ছে, মন্দিরে ভক্তসেবার পর তাঁদের বাসন ধোয়ার কাজ করছেন রাঘব-পরিণীতি। থালা-বাসন ধোয়ার কাজে ব্যস্ত তাঁরা। রবিবার স্বর্ণ মন্দিরে পরিণীতি এবং রাঘবের থালা-বাসন ধোয়ার একটি ভিডিও অনলাইনে প্রকাশিত হওয়া মাত্রই নেটপাড়া প্রশংশায় ভরিয়ে দিয়েছেন দম্পতিদের।

এতে অভিনেত্রীকে সাদা ঐতিহ্যবাহী পোশাকে দেখা গিয়েছে। অন্যদিকে, রাঘবকে ধূসর কোমরের জ্যাকেটের সঙ্গে একটি সাদা কুর্তা পায়জামাতে দেখা গিয়েছে। জাফরান রুমাল দিয়ে মাথা ঢেকে রেখেছিলেন তিনি। দম্পতিকে তাঁদের চারপাশে দাঁড়িয়ে থাকা লোকজনদের সঙ্গে আলাপচারিতা করতেও দেখা গিয়েছে। সম্প্রতি প্রকাশ্যে এসেছে, রাজস্থানের ওবেরয় উদয়বিলাসে গাঁটছড়া বাঁধতে চলেছেন পরিণীতি-রাঘব। একটি সুত্র অনুযায়ী, পরিণীতি এবং রাঘভ তাঁদের বিয়ের পুরো পরিকল্পনা টাই গপনে এবং অন্তরঙ্গ অনুষ্ঠানের মাধ্যমে সম্পন্ন করবেন।

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে