নতুন জীবন শুরুর পথে রাঘব-পরিণীতি, শুভেচ্ছা অনুষ্কা, রণবীর, দিল্লির মুখ্যমন্ত্রীর

একটি ভাইরাল ক্লিপে রাঘবকে পরিণীতির কপালে চুম্বন আঁকতে দেখা যায়, এবং একসঙ্গে কেশরিয়া ছবির একটি গান ধরতে দেখা যায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: কথায় আছে, যা কিছু লটে, তা কিছু হলেও বটে। গতকাল হয়ে গেল বহু প্রতীক্ষিত রাঘব- পরিণীতি চোপড়ার বাগদান। বহুদিন জুড়েই জল্পনা-কল্পনার ইতি হল ১৩ মে। বাগদান শেষে অভিনেত্রী পরিণীতি চোপড়া এবং আপনেতা রাঘব চাড্ডা নিজেরাই তাঁদের ইনস্টাগ্রামে বাগদানের ছবি শেয়ার করে জানালেন, “আমরা আমি যা কিছুর জন্য প্রার্থনা করেছি, বললাম হ্যাঁ!” বোনের বাগদানে সকাল সকাল স্বামী এবং সন্তান ছাড়াই দিল্লিতে উড়ে এসেছেন প্রিয়াঙ্কা চোপড়া। দিল্লিতে পরিণীতির বাড়িতেই বসেছিল বাগদানের আসর। সম্পূর্ণ শিখ মতে বাগদান সারলেন অভিনেত্রী। আগামী অক্টোবরেই রাজনৈতিক পরিবারের বহুরানী হতে চলেছেন নায়িকা।

২২ মার্চ থেকে তাঁদের সম্পর্কের গুঞ্জন। যেদিন তাঁরা একসঙ্গে ডেটে গিয়ে পাপারাজ্জিদের ক্যামেরাবন্দি হন। এরপর বহু জায়গায় একসঙ্গে ধরা দিকেও নিজেদের সম্পর্কের গুঞ্জনে শিলমোহর দেননি তাঁরা, পাশাপাশি গুঞ্জন অস্বীকারও করেননি রাঘব-পরিণীতি কেউই। রাঘবের একটাই কথা, সময়মতো সবাই জানতে পারবে। শনিবার রাগনীতির বাগদানে তারকা ভিআইপি-র পাশাপাশি দেখা গিয়েছে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল কেও। AAP নেতা রাঘব চাড্ডা এবং অভিনেত্রী পরিণীতি চোপড়াকে তাঁদের বাগদানের জন্য অভিনন্দন জানিয়েছেন। রাঘব চাড্ডা এবং পরিণীতি চোপড়া এদিন সম্পূর্ন সাদা পোশাকে মুড়ে অল্প সাজে ব্যক্তিগত অনুষ্ঠানের মাধ্যমে আংটি বিনিময় করেছেন। তাঁদের মিলন ঘোষণা করে, পরিণীতি বাগদানের অমূল্য ছবি শেয়ার করে নিয়েছিলেন। এদিন প্রিয়াঙ্কা চোপড়াকে একটি সবুজ বর্ণের ইন্দু-ওয়েস্টার্ন সংমিশ্রনে তৈরি একটি ছবিতে দেখা যায়। বলিউডের অনেকেই এই অনুষ্ঠানে অনুপস্থিত থাকলেও, একাধিক রাজনীতিবিদের উপস্থিতি ছিল।

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল তাঁদের বাগদানে অংশ নিয়েছিলেন এবং পরে, দম্পতিকে অভিনন্দন জানাতে টুইটারে কিছু ছবি শেয়ার করে লিখেছেন, “জীবনের এই নতুন যাত্রার শুরুতে আপনাদের দুজনকে অনেক অনেক অভিনন্দন। আল্লাহ আপনাদের দুজনকে সর্বদা মঙ্গল করুন। ঈশ্বরের তৈরি আপনার এই সুন্দর জুটি চিরকাল স্থায়ী হোক।” কংগ্রেস নেতা পি চিদাম্বরম, শিবসেনা (ইউবিটি) নেতা আদিত্য ঠাকরে এবং তৃণমূল কংগ্রেস (টিএমসি) নেতা ডেরেক ও’ব্রায়েন, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান এবং কংগ্রেস নেতা কপিল সিবাল-সহ অনেকেই রাগনীতির বাগদান উদযাপনে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে রাঘব-পরিণীতি পাপারাজ্জিদের জন্যে ঘর ছেড়ে বেরিয়ে আসেন, ঘনিষ্ঠ পোজে ছবি তোলেন। একটি ভাইরাল ক্লিপে রাঘবকে পরিণীতির কপালে চুম্বন আঁকতে দেখা যায়, এবং একসঙ্গে কেশরিয়া ছবির একটি গান ধরতে দেখা যায়। প্রিয়াঙ্কা চোপড়াও তাঁর বোন পরিণীতির বাগদানের কয়েকটি ছবি শেয়ার করে লেখেন, “অভিনন্দন তিশা এবং রাঘব… বিয়ের জন্য অপেক্ষা করতে পারছি না! আপনার এবং পরিবারের উভয়ের জন্য তাই খুশি। পরিবারের সাথে দেখা করতে খুব মজা!” অনুষ্কা শর্মা, নীক জোনাস, রণবীর সিং-সহ একাধিক সেলিব্রিটিরা এদিন রাঘব-পরিণীতি কে শুভেচ্ছা জানান। 

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে