রাঘব-পরিণীতির বিয়েতে কোন কোন বলি তারকা থাকছেন?

যদিও এই সপ্তাহের শুরুতে দিল্লির গুরুদ্বারে একটি আর্দাসের মাধ্যমে দম্পতির বিবাহের উৎসব শুরু হয়েছিল এবং অতিথিদের জন্য একটি সুফি রাতের পরে, শনিবার সকালে পরিণীতির চুরা অনুষ্ঠান শুরু হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর: শুরু হয়ে গিয়েছে বলিউডে বিগ ফ্যাট ওয়েডিং এর প্রস্তুতি। আগামিকাল সম্পূর্ণ পঞ্জাবী মতে বিয়ে করবেন পরিণীতি চোপড়া এবং রাঘব চাড্ডা। তাঁদের জমকালো বিয়ের মহা সমারোহে গতকাল থেকেই অতিথিদের আনাগোনা শুরু হয়ে গিয়েছে। গতকাল সকাল সকাল রাজস্থানের উদয়পুরের পৌঁছে গিয়েছেন রাগনীতি জুটি। রাজস্থানের উদয়পুরের লীলাবতী প্যালেসে বিয়ের আসর বসতে চলেছে রাঘব-পরিণীতির জুটি। ইতিমধ্যেই পাত্র এবং পাত্রী উভয় পরিবারের লোকজন লীলাবতী প্যালেসে হাজির হয়েছেন। নৌকোয় চড়ে রাঘব বিয়ে করতে পৌঁছবেন। এছাড়া তাঁদের বিয়েতে থাকছে কঠোর নিরাপত্তা। হোটেলের কর্মচারী বা অন্যান্য কেউ যাতে ক্যামেরায় রাগনীতির বিয়ের ছবি বন্দি না করতে পারেন, সেজন্যেও নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। উদপুর রিসর্টের বাইরে বড় বড় করে হোর্ডিং লাগানো হয়েছে তাঁদের বিয়ের। স্বল্প কয়েক রাজনীতি ব্যক্তিত্ব, বলিউডের কিছু অতিথি এবং দুই পরিবারের সদস্যদের নিয়েই তাঁদের বিয়ের অনুষ্ঠান সেলিব্রেট হবে।

বিয়েতে থাকছে পাঞ্জাবী ও আন্তর্জাতিক মানের খাবার-দাবার। ইতিমধ্যেই পরীর হলদি অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে। রবীবার ঐতিহ্যবাহী পাঞ্জাবি বিয়ের অনুষ্ঠানের মাধ্যমে তাঁরা গাঁটছড়া বাঁধবেন৷ যদিও এই সপ্তাহের শুরুতে দিল্লির গুরুদ্বারে একটি আর্দাসের মাধ্যমে দম্পতির বিবাহের উৎসব শুরু হয়েছিল এবং অতিথিদের জন্য একটি সুফি রাতের পরে, শনিবার সকালে পরিণীতির চুরা অনুষ্ঠান শুরু হয়েছে। 

শনিবার, ঐতিহ্যবাহী পঞ্জাবি শৈলীতে পরিণীতি চোপড়ার চুরা অনুষ্ঠান শুরু হয়েছিল। রাঘব চাড্ডার মামা এবং খ্যাতিমান ডিজাইনার পবন সচদেবা দম্পতির বিয়ের উদযাপনের ঝলক শেয়ার করেছেন। ছবিটিতে পুরো ঘরটি হলুদ রঙের সুন্দর হেউসে সাজানো হয়েছে। ভাইরাল বিয়ের আমন্ত্রণ অনুযায়ী, আজ সকাল ১০টায় পরিণীতির চুরা অনুষ্ঠান হওয়ার কথা ছিল। রিপোর্ট অনুসারে, পরিণীতি তাঁর ‘পার্ল হোয়াইট ইন্ডিয়ান ওয়েডিং’ থিমের সঙ্গে একটি প্যাস্টেল পোশাক পরেছিলেন। অভিনেতা বিয়ের জন্যে বিখ্যাত ফ্যাশন ডিজাইনার এবং ঘনিষ্ঠ বন্ধু মনীশ মালহোত্রার একটি লেহেঙ্গা বেছে নেবেন জানা গেছে। বলিউড তারকা ভাগ্যশ্রী পরিণীতি চোপড়া এবং রাঘব চাড্ডার বিয়ের জমকালো বিয়ের অনুষ্ঠানে গিয়েছেন। তবে অভিনেত্রীর দিদি প্রিয়াঙ্কা চোপড়া আসতে পারছেন না তাঁদের বিয়েতে। তিনি বোনকে সকাল সকাল ইনস্টাগ্রামের মাধ্যমে নতুন ইনিংসের শুভেচ্ছা জানিয়েছেন না আসার ইঙ্গিত দিয়েছেন। 

অন্যান্য শীর্ষ তারকাদের মধ্যে অক্ষয় কুমার, অর্জুন কাপুর, আয়ুষ্মান খুরানা, করণ জোহর এবং সানিয়া মির্জা অভিনেত্রীর বিয়েতে যেতে পারেন। এছাড়াও দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান সহ ৫০ জন ভিভিআইপি অতিথিও এই সপ্তাহান্তে গ্র্যান্ড ডেস্টিনেশন ওয়েডিংয়ে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে

মাসে দু’বার ঋতুস্রাব হচ্ছে? স্বাভাবিক নাকি শরীরে বাসা বাঁধছে মারণ রোগ?