‘এবার তো একটু সম্মান করুন’, রাহুলের মরদেহ-র ছবি ভাইরাল হতেই গর্জে উঠলেন পূজা

মিডিয়া এবং আমাদের মতো সাধারণ মানুষের লজ্জা হওয়া উচিত, যারা এমন একজন মৃত ব্যক্তির ছবি ও তাঁর পরিবারের কান্নার ভিডিওতে লাইক দিচ্ছে এবং তা শেয়ার করছেন

Share:

নিজস্ব প্রতিনিধি: ওড়িশার সীমান্তে শুটিং করতে গিয়ে তলিয়ে মৃত্যু হয়েছে বাংলা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। তাঁর মৃত্যু ঘিরে একাধিক জল্পনা রয়েছে। কেউ বলছেন, ‘ভোলে বাবা পার করেগা’ শুটিং শেষ করে বোটে চেপে সমুদ্রে ঘুরতে গিয়েছিলেন রাহুল, তখনই সমুদ্রে পড়ে যান তিনি।আবার কেউ বলছেন, সমুদ্রের হাঁটু জলে দাঁড়িয়ে নাচের শুটিং করছিলেন রাহুল ও তাঁর সহ-অভিনেত্রী শ্বেতা মিশ্র। তখনই আচমকা ঢেউ আসলে অভিনেতা সামলে উঠতে না পেরে জলের তোড়ে ভেসে যান। শ্বেতা চিৎকার করতে শুরু করলে ঝাঁপিয়ে পড়েন মেগার টেকনিশিয়ানরা। ঘন্টা খানেক তিনি নিখোঁজ ছিলেন। এরপর অভিনেতাকে কোনক্রমে জল থেকে উদ্ধার করেন। এবং হাসপাতালে যাওয়ার পথেই সম্ভবত হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর। তবে ময়নাতদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত অভিনেতার মৃত্যুর কারণ জানা যাবে না বলে জানিয়েছেন কাঁথি থানার পুলিশ। তমলুকের তাম্রলিপ্ত হাসপাতালে অভিনেতার ময়নাতদন্ত চলছে। তা হয়ে যাওয়ার পরে অভিনেতার মৃতদেহ তাঁর পরিবারের হাতে তুলে দেওয়া হবে। ইতিমধ্যেই রাহুলের দেহ আনতে তমলুকে পৌঁছেছেন অভিনেতার ৬ বন্ধু এবং মামা-মামী। মাত্র ৪৩ বছর বয়সে অভিনেতার মৃত্যুতে শোকস্তব্ধ টলিউড। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তালসারি ঘটনাস্থলে পৌঁছেছেন রাজ্যের স্বাস্থ্যসচিব।

এছাড়া গতকাল রাতেই অভিনেতার অকালপ্রয়াণে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে অভিনেতার মৃত্যুর পর তাঁর দেহের কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তাতেই ক্ষোভ প্রকাশ করেছেন বাংলা-হিন্দি ইন্ডাস্ট্রির দাপুটে অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায়। যিনি রাহুলের সঙ্গে ‘পাপ’ ওয়েব সিরিজে অভিনয় করেছিলেন। তিনি সোশ্যাল মিডিয়ায় এই ধরনের ছবি শেয়ারকারীদের উদ্দেশ্যে তীব্র নিন্দা জানিয়েছেন এবং তাঁদের পোস্ট মুছে ফেলার আহ্বান জানিয়েছেন। সোমবার, পূজা তাঁর ইনস্টাগ্রাম স্টোরিজে বিষয়টির তীব্র নিন্দা করে জানিয়েছেন, ‘মিডিয়া এবং আমাদের মতো সাধারণ মানুষের লজ্জা হওয়া উচিত, যারা এমন একজন মৃত ব্যক্তির ছবি ও তাঁর পরিবারের কান্নার ভিডিওতে লাইক দিচ্ছে এবং তা শেয়ার করছেন। যিনি জীবিত থাকাকালীন একজন জনপ্রিয় শিল্পী ছিলেন। এটা দুই পক্ষেরই দোষ, মানুষ দেখে বলেই মিডিয়া দেখায়। জীবিত থাকাকালীন তিনি একজন শিল্পী ছিলেন এবং সাধারণ মানুষের অংশ ছিলেন, কিন্তু যখন তিনি মারা গেলেন, তখন তিনি কারও স্বামী, ছেলে, ভাই এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে, একজন বাবা। এবার তো মানুষ, কিছুটা সম্মান দেখান। আমি অনুরোধ করছি, দয়া করে তার মৃতদেহের ছবি ও ভিডিও মুছে দিন।’ তিনি পোস্টটি শেষ করেন ‘RIP Rahul’ লিখে।

মুলত ২০০৮ সালে ছবি ‘চিরোদিনই তুমি যে আমার’ ছবিতে অভিনয়ের মাধ্যমে রাহুল খ্যাতি অর্জন করেন। এরপর তিনি ‘তুমি আসবে বলে’, ‘জুলফিকার’, ‘ব্যোমকেশ গোত্র’, ‘বিদায় ব্যোমকেশ’, ‘দ্য অ্যাকাডেমি অফ ফাইন আর্টস’-এর মতো একের পর এক হিট ছবি উপহার দেন। তিনি একাধিক জনপ্রিয় ধারাবাহিকেও অভিনয় করেছেন। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জনান, “বিশিষ্ট, তরুণ ও জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় হঠাৎ করে আমাদের মাঝে আর নেই, এই খবর শুনে আমি স্তম্ভিত ও গভীরভাবে শোকাহত। ঠিক কী ঘটেছে তা আমি বুঝে উঠতে পারছি না। তিনি আমার অন্যতম প্রিয় অভিনেতা এবং এমন একজন ব্যক্তি ছিলেন যাঁকে আমি সত্যিই শ্রদ্ধা করতাম। আমি তাঁর শোকসন্তপ্ত পরিবার, প্রিয়জন এবং অগণিত অনুরাগীদের প্রতি আমার আন্তরিক সমবেদনা জানাই।”

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের